এক্সপ্লোর

Health News: শুধুই গল্পকথা নয়, বয়স কমানো যায় বলেই দাবি করল গবেষণা

Reverse Aging By Exercise: শুধুই গল্পকথা নয়‌ বয়স কমানো। বয়স কমানো যায় সত্যিই। নয়া পথের খোঁজ পেলেন বিজ্ঞানীরা।

কলকাতা: নিয়মিত ব্যায়াম করলে অনেক রোগ এড়ানো সম্ভব। একইসঙ্গে জটিল রোগ সারিয়ে তোলা বা নিয়ন্ত্রণে রাখা যায়। তবে অনেকের মতে, ব্যায়াম করে নাকি বয়স কমিয়ে ফেলা যায়। আদৌ কি তাই ? অনেকে মনে করতে পারেন, এ নেহাত গল্পকথা। কিন্তু আদতে তা নয়। ব্যায়াম করলে সত্যিই বয়স কমে এবার তার প্রমাণ পাওয়া গেল একটি গবেষণা নেচার এজিং জার্নালে ওই গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের এক দল গবেষক মানুষ ও ইঁদুর দুই পক্ষের উপরেই এই পরীক্ষা-নিরীক্ষা চালান।  সম্প্রতি তাঁরা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ব্যায়াম করে বয়সও কমিয়ে ফেলা যায়! 

কীভাবে কমছে বয়স ?

গবেষকদের কথায়, আমাদের শরীরে লিপিড নামের একধরনের ফ্যাট রয়েছে‌। এই ফ্যাটের পরিমাণ যত বেশি বাড়তে থাকে, ততই বয়স বাড়তে থাকে। শরীরে বয়সের ছাপ পড়তে থাকে। ব্যায়াম করলে এই লিপিড ফ্যাটের পরিমাণ কমে যাতে বয়সই নাকি উল্টো দিকে হাঁটতে শুরু করে বলে দাবি বিজ্ঞানীদের। 

লিপিড কী কাজ করে ?

গবেষকদের কথায়, বিভিন্ন বয়স্ক প্রাণীদের মধ্যে বিস (মনোঅ্যাসাইলগ্লিসেরো) ফসফেট  (অথবা বিএমপি) নামের এই বিশেষ প্রোটিনটি পাওয়া গিয়েছে। এর পরিমাণই ব্যায়ামের ফলে ধীরে ধীরে কমে যেতে থাকে। যা বয়সকেও কমিয়ে দিতে পারে বলে মনে করছেন ওই গবেষক দল। 

কী বলছেন গবেষক?

আমস্টারডাম ইউএমসি-এর জেনেটিক মেটাবলিক ডিজিজের অধ্যাপক রিকেল্ট হোটকুপার সংবাদমাধ্যম আইএএনএসকে  বলেন, সায়েন্স ফিকশনেই বয়স কমানোর কথা এতদিন শোনা যেত‌। তবে ঊই গবেষণাটি সেই ধারণা অনেকটাই ওলটপালট করে দিল‌‌। বয়সের বাড়াকমা নিয়ে বিজ্ঞানীদের কাজ করার সুযোগ তৈরি করে দিল এই গবেষণা। 

বয়সের উপরেও প্রভাব থাকবে বিজ্ঞানের ?

এমনটাই মনে করছেন আমস্টারডাম ইউএমসি-এর আরেক অধ্যাপক জর্জ জ্যানসেন । সংবাদমাধ্যমকে তিনি বলেন, এতদিন বয়স বা এজিং নিয়ে জানা থাকলেও তার মধ্যে বিজ্ঞানের প্রবেশ করার সুযোগ ছিল না। তবে বর্তমান গবেষণার ফলে সেই সুযোগ তৈরি হল। এতে ভবিষ্যতে বয়স কমানোর গবেষণা আরও এগোবে বলেই আশাবাদী তিনি।

বয়স কমানোর গভীর প্রক্রিয়া

বয়স কমানোর প্রক্রিয়া বেশ গভীর বলেই জানাচ্ছেন তিনি। তাঁর কথায়,  লিপিডের পরিমাণ কমলে কিডনি, লিভার ও হার্টের গড়নেও বদল আসে। এমনকি পেশিগঠনও বদলে যায়। যা বয়স কমানোর অন্যতম ধাপ। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Lung Cancer: ধূমপান না করলেও কেন ফুসফুস ক্যানসার ? জানা গেল আসল কারণ

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget