এক্সপ্লোর

Asteroid 2023 DZ2: একদশক আগে ছিন্নভিন্ন হয়ে যায় গোটা শহর, শনিবার ফের পৃথিবীর আকাশে অজ্ঞাত পরিচয় অতিথি

Science News: পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। শনিবার তার অর্ধেক দূরত্ব দিয়ে উড়ে যাবে 2023 DZ2 গ্রহাণুটি।

নয়াদিল্লি: মহাজাগতিক কর্মকাণ্ডের আঁচ এসে পড়েছিল বসতি এলাকায়। তার আঁচে গোটা শহরের জানলা-দরজা উড়ে গিয়েছিল। একদশক আগে আকাশ দিয়ে গ্রহাণু বিস্ফোরণের যাওয়ার সময় এমনই অবস্থা হয়েছিল রাশিয়ার শুলিয়াবিনস্ক শহরের। একবার ফের পৃথিবীর আকাশে দৈত্যাকার গ্রহাণুর আবির্ভাব ঘটতে চলেছে (Science News)। ২৫ মার্চ, শনিবার দুপুর ৩টে বেজে ৫২ মিনিট নাগাদ পৃথিবীর আকাশে দেখা যেতে পারে 2023 DZ2 গ্রহাণুর (Asteroid 2023 DZ2)।

অভূতপূর্ব ঘটনা মহাকাশ গবেষণার কাজে বিজ্ঞানীদের আরও এগিয়ে নিয়ে যাবে

পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। শনিবার তার অর্ধেক দূরত্ব দিয়ে উড়ে যাবে 2023 DZ2 গ্রহাণুটি। অর্থাৎ পৃথিবীর একদম গা ঘেঁষে সেটি বেরিয়ে যাবে। তবে তাতে বিপদের কিছু নেই বলে দাবি বিজ্ঞানীর। বরং এই অভূতপূর্ব ঘটনা মহাকাশ গবেষণার কাজে বিজ্ঞানীদের আরও এগিয়ে নিয়ে যাবে বলে দাবি করছেন তাঁরা। 

শনিবার ঘণ্টায় প্রায় ২৮ হাজার ৪৪ কিলোমিটার গতিতে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে 2023 DZ2 গ্রহাণুটি। তারা দেখার শখ রয়েছে যাঁদের, উত্তর গোলার্ধ থেকে ছয় ইঞ্জির টেলিস্কোপ দিয়ে সেটি শুক্রবারই দেখতে পারেন তাঁরা। এ ছাড়াও, ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্টের ওয়েবসাইটে সেটি লাইভ দেখা যাবে। আপাতদৃষ্টিতে সেটিকে শ্লথ গতিতে এগিয়ে চলা নক্ষত্র বলে ঠাহর হবে। 

আরও পড়ুন: WhatsApp Desktop App: হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা, গ্রুপ কলে যুক্ত করা যাবে বেশি ইউজার

উত্তর-পশ্চিম  আফ্রিকার উপকূলীয় অঞ্চলের লা পালমা অবজারভেটোরি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বার 2023 DZ2 গ্রহাণুটি আবিষ্কৃত হয়। সেটির ব্যাস প্রায় ৪৪ থেকে ৯৯ মিটারের মধ্যে। এই গ্রহাণুটি ৩.১৭ বছরে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর কক্ষপথ পেরিয়েই এগিয়ে চলে সেটি। কোথা থেকে এর উৎপত্তি যদিও জানা যায়নি। তবে এখনও পর্যন্ত আবিষ্কৃত গ্রহাণুর অধিকাংশই মঙ্গল এবং বৃহস্পতির গ্রহাণু বলয়ের বাসিন্দা। বৃহস্পতির সংস্পর্শে এসে সেগুলি মূল কক্ষপথ থেকে ছিটকে যায়। 

আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা

2023 DZ2 গ্রহাণুকে নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই মুহূর্তে তার উপর ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে। অন্তত আগামী এক শতক এই গ্রহাণুকে ঘিরে বিপদের কোনও সম্ভাবনা নেই বলে মত বিজ্ঞানীদের। তবে কোনও ভাবে যদি এই গ্রহাণু আছড়ে পড়ে পৃথিবীতে, তাতে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। কারণ এর আগে, ২০১৩ সালে রাশিয়ার আকাশে ১৮ মিটার ব্যাসের একটি গ্রহাণু ফেটে যায়। তার আঁচে ৭ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন ১৪০০ মানুষ। জানলা-দরজা উড়ে যায়। 2023 DZ2 গ্রহাণুটি তার চেয়ে কমপক্ষে তিন গুণ বড় আয়তনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget