এক্সপ্লোর

Underground Gigantic Ocean: ভূগর্ভেই লুকিয়ে আস্ত মহাসাগর? জলের উৎস নিয়ে মতভেদ আজও

Science News: পৃথিবীপৃষ্ঠের উপর যত সাগর-মহাসাগর রয়েছে, তার চেয়ে ভূগর্ভস্থ ওই মহাসাগর নাকি প্রায় তিন গুণ বেশি বড়! ছবি: ফ্রিপিক।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে অন্যত্র প্রাণ এবং প্রাণধারণের উপযোগী পরিবেশের সন্ধান চলছে। কিন্তু এই পৃথিবীরই অনেক কিছু এখনও অজানা আমাদের কাছে। এক দশক আগে পৃথিবীকে নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, পৃথিবীর অন্তঃস্থলে, ভূগর্ভের প্রায় ৭০০ কিলোমিটার গভীরে আস্ত একটি মহাসাগর রয়েছে। আটলান্টিক, প্রশান্ত মহাসাগর-সহ পৃথিবীপৃষ্ঠের উপর যত সাগর-মহাসাগর রয়েছে, তার চেয়ে ভূগর্ভস্থ ওই মহাসাগর প্রায় তিন গুণ বেশি বড় বলে জানানো হয়। (Underground Gigantic Ocean)

২০১৪ সালে ‘Dehydration Melting at the top of the lower mantle’ শীর্ষক ওই গবেষণাপত্রটি প্রকাশিত হয়, তাতে বলা হয়, ভূগর্ভে রিংউডাইট নামের এক ধরনের শিলা রয়েছে। উচ্চচাপের কারণে ওই শিলার খাঁজে খাঁজেই আটকে রয়েছে বিপুল পরিমাণ জলরাশি। তবে তরল অবস্থায় নেই ওই জলরাশি। ওই বিপুল পরিমাণ জলরাশি হাইড্রক্সাইড এবং হাইড্রক্সিল আয়ন হিসেবে ভূগর্ভে অবস্থান করছে। এতদিন পর সেই গবেষণাপত্রটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। (Science News)

ভূমিকম্পের কার্যকারণ নিয়ে গবেষণা চালাতে গিয়ে ওই বিপুল জলরাশির সন্ধান পান বিজ্ঞানীরা। দেখা যায়, ভূগর্ভ থেকে সিসমোমিটারে শকওয়েভ ধরা পড়ছে। আমেরিকার ইলিনয়ের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক স্টিভেন জেকবসন জানান, পৃথিবীতে জল যে ভূগর্ভ থেকেও এসে থাকতে পারে, এই গবেষণা তার প্রমাণ। এত বছর ধরে পৃথিবীতে সাগর-মহাসাগরগুলির আয়তন একই থাকার নেপথ্যেও ভূগর্ভস্থ ওই জলরাশির ভূমিকা রয়েছে বলে মত তাঁর।

স্টিভেন জানান, স্ফটিকের মতো দেখতে, নীল রঙের রিংউডাইট শিলার আচরণ খানিকটা স্পঞ্জের মতো। জল শুষে নেয় ওই শিলা। হাইড্রোজেন এবং জল ওই শিলার ভিতরে আটকে পড়ে থাকে। আমেরিকার বিভিন্ন জায়গায় মোট ২০০০ সিসমোগ্রাফ নামিয়ে ৫০০-র বেশি ভূমিকম্পের তরঙ্গ পরখ করে দেখেন তাঁরা। জলের সংস্পর্শে এসে ভূমিকম্পের তরঙ্গের গতি শ্লথ হয়ে যায় বলে জানা যায় গবেষণায়। রিংউডাইট শিলার মধ্যে থাকা জলরাশির জন্যই তা সম্ভব হয় বলে জানা যায়।

উল্কাখণ্ড বা গ্রহাণু আছড়ে পড়েই পৃথিবীতে জলের আগমন ঘটে বলে মনে করেন অধিকাংশ বিজ্ঞানী। কিন্তু মহাজগত থেকে আছড়ে পড়ে উল্কা বা গ্রহাণুই যে জলের একমাত্র উৎস নয়, পৃথিবীর অন্তঃস্থলে মজুত জলেরও সাগর-মহাসাগর গড়ে ওঠার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মত গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা। তাঁদের এই দাবি যদি সঠিক হয়, তাহলে পৃথিবীরপ সৃষ্টিতত্ত্ব নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget