এক্সপ্লোর

Science News: লোককথা রয়েছে হাজারো, চাঁদকে ঘিরে থাকা জ্যোতির্বলয়ের আবির্ভাব ঘটে কেন, জানেন কি?

Moon Halo: চাঁদকে ঘিরে এমনিতেই হাজারো লোককথা রয়েছে। চাঁদকে ঘিরে আবির্ভূত ওই জ্যোতির্বলয় নিয়েও রয়েছে এমন হাজারও কল্পকথা।

নয়াদিল্লি: পূর্ণিমার রাতে চাঁদ দেখতে মুখিয়ে থাকি আমরা। ভাল করে দেখলে ওই সময় চাঁদকে ঘিরে জ্যোতির্বলয়ও চোখে পড়ে (Moon Halo)। চাঁদকে ঘিরে বৃত্তাকারে আবির্ভূত হয় ওই আলোর বলয়। সবমিলিয়ে স্বর্গীয় রূপে ধরা দেয় চাঁদ। কিন্তু চাঁদকে ঘিরে ওই জ্যোতির্বলয়ের সৃষ্টি হয় কী করে, তা জানেন কি? এর উত্তর রয়েছে বিজ্ঞানের কাছেই। (Science News)

চাঁদকে ঘিরে এমনিতেই হাজারো লোককথা রয়েছে। চাঁদকে ঘিরে আবির্ভূত ওই জ্যোতির্বলয় নিয়েও রয়েছে এমন হাজারও কল্পকথা। কিন্তু আসল কথা হল, চাঁদকে ঘিরে ওই জ্যোতির্বলয়ের সৃষ্টি হয় বরফের স্ফটিক থেকে। পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বরফের স্ফটিক জমেই উপগ্রহের চারিদিকে ওই উজ্জ্বল বলয়ের সৃষ্টি।

কলম্বিয়া ইউনিভার্সিটির Earth And Environmental Engineering বিভাগের গবেষক কারা ল্যাম্ব জানিয়েছেন, বায়ুণ্ডলের উপরে ভাসমান বরফের স্ফটিক বৃত্তাকারে জমা হয়ে ওই বলয়ের সৃষ্টি। তার উপর চাঁদের আলো পড়ে প্রতিসরণ ঘটে, যার ফলে ওই বলয়কে উজ্জ্বল হয়ে ধরা দেয় আমাদের চোখে। গোটাটাই বৈজ্ঞানিক প্রক্রিয়া।

আরও পড়ুন: সূর্য ও পৃথিবীর মাঝে লাগ্র্যাঞ্জ পয়েন্ট পৌঁছল Aditya-L1

এর বিশদ ব্যাখ্যাও তুলে ধরেছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, মাটি থেকে ৫০ কিলোমিটার উচ্চতায়, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বরফের মেঘের মধ্যে জমা হয়। বায়ুমণ্ডলের অনেক উঁচুতে বরফের মেঘ তৈরি হয় বলে, তার আস্তরণও হয় পাতলা। খালি চোখে অনেক সময় দেখাই যায় না। কিন্তু বায়ুমণ্ডলের উপরিস্তরে বরফের ওই মেঘের রাশি বিরাজ করে। সেখান থেকেই ওই বলয়ের সৃষ্টি।

তবে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই দেখা হোক না কেন, সেই সময় আবহাওয়া যেমনই হোক না কেন, চাঁদকে ঘিরে থাকা ওই জ্যোতির্বলয়ের আকার সমান হয় বলে মত বিজ্ঞানীদের। তবে জ্যোতির্বলয় তৈরি হয় যে বরফের স্ফটিক জমে, সেই বরফের স্ফটিকগুলি আকারে ষড়ভুজ হয়। কখনও কখনও এই জ্যোতির্বলয়ের প্রস্থ হয় ২২ ডিগ্রি, কখনও আবার ৪৬ ডিগ্রি।

চাঁদকে ঘিরে থাকা এই জ্যোতির্বলয় নিয়ে নানা লোককথাও প্রচলিত রয়েছে। কিছু দেশে ওই জ্যোতির্বলয়কে দুর্যোগের ইঙ্গিত বলে ধরা হয়। বিজ্ঞান যদিও এই যুক্তি মানে না। চাঁদই নয়, সূর্যকে ঘিরেও এমন জ্যোতির্বলয় দেখা যায়। তবে সূর্য এতটাই উজ্জ্বল যে তাকে ঘিরে থাকা জ্যোতির্বলয় চোখে পড়ে না। অন্য গ্রহের চারপাশেও এমন জ্যোতির্বলয় তৈরি হয়।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget