এক্সপ্লোর

Aditya-L1 Enters Final Orbit : মহাকাশে নতুন ইতিহাস ভারতের, সূর্য ও পৃথিবীর মাঝে লাগ্র্যাঞ্জ পয়েন্ট পৌঁছল Aditya-L1

Lagrangian Point 1 : ১২৫ দিনে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি Aditya-L1-এর। এই মুহূর্তে লাগ্র্যাঞ্জ পয়েন্ট L1-এ রয়েছে এই সৌরযান

নয়াদিল্লি : ভারতের মহাকাশ গবেষণায় আরও একটি ঐতিহাসিক মুহূর্ত। সূর্যকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য দেশের প্রথম অভিযান তথা Aditya-L1 যান পৌঁছল তার চূড়ান্ত গন্তব্যে। লাগ্র্যাঞ্জ পয়েন্ট L1-এ পৌঁছল Aditya-L1। বিকেল ৪.২৫-এ এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সুখবর দেয় ইসরো। গত বছর ২ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল এটি। নাসার পর মহাকাশে L1 পয়েন্টের হ্যালো কক্ষপথে পৌঁছল ইসরোর সৌরযান।

১২৫ দিনে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি Aditya-L1-এর। এই মুহূর্তে লাগ্র্যাঞ্জ পয়েন্ট L1-এ রয়েছে এই সৌরযান। চাঁদের কক্ষপথে থাকা এই পয়েন্ট থেকে সারা বছর ধরে সূর্যের উপর পরিষ্কার নজর রাখা যাবে। মহাকাশের একটি স্থিতিশীল জায়গা এই  লাগ্র্যাঞ্জ পয়েন্ট। যা পৃথিবী ও সূর্যের মহাকর্ষীয় শক্তি উপগ্রহের মতো একটি ছোট বস্তু দ্বারা অনুভূত শক্তির ভারসাম্য বজায় রাখে।

অর্থাৎ, লাগ্র্যাঞ্জ পয়েন্ট থেকে সূর্যের ওপর নজর রাখবে ভারতের সৌরযান। ২ সেপ্টেম্বর পিএসএলভি C 57 রকেটে চেপে রওনা দেয় Aditya-L1। ১২৫ দিনে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হ্যালো কক্ষপথে ঢুকে গেছে সেটি। মহাকাশ গবে,ণায় অভূতপূর্ব এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আরও একটা মাইলফলক ছুঁল ভারত। ভারতের প্রথম পর্যবেক্ষণিকা Aditya-L1 পৌঁছে গেছে তার গন্তব্যে। এটি সবচেয়ে জটিল মহাকাশ গবেষণার পেছনে আমাদের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার একটি প্রমাণ। আমি এই অসাধারণ কৃতিত্বকে সাধুবাদ জানাতে গোটা দেশের সঙ্গে সামিল হচ্ছি। আমরা মানবতার সুবিধার জন্য বিজ্ঞানের নতুন দিগন্তের পেছনে দৌড় জারি রাখব।'

 

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget