এক্সপ্লোর

Indonesia Volcanic Eruptions: সবে মাথা তুলেছেন, ধেয়ে এল ধোঁয়ার কুণ্ডলী, গড়িয়ে পড়ে অগ্নুৎপাতের মুখ থেকে ফিরলেন পর্বতারোহীরা

Viral Video: ইন্দোনেশিয়ার মাউন্ট দুকনো আগ্নেয়গিরি থেকে এই দৃশ্য সামনে এল।

নয়াদিল্লি: যে কোনও মুহূর্তে বিপদ নেমে আসতে পারে বলে বার বার সতর্ক করা হয়েছিল। সেই সতর্কতা উপেক্ষা করেই উঠেছিলেন। কিন্তু পর্বতের মাথায় উঠতেই বিপত্তি ঘটল। উল্টো দিক থেকে কার্যত ধেয়ে এল আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়ার ঢেউ। আর তাতেই প্রাণ হাতে করে লাফ দিলেন পর্বতারোহীরা। দড়ি ধরে হড়কে নামতে শুরু করলেন কেউ কেউ। কেউ কেউ আবার পাহাড়ের ঢালে গড়িয়ে দিলেন শরীর। ভয়ঙ্কর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হল। (Indonesia Volcanic Eruptions)

ইন্দোনেশিয়ার মাউন্ট দুকনো আগ্নেয়গিরি থেকে এই দৃশ্য সামনে এল। সরকারি ড্রোনের ক্যামেরায় ওই ভয়ঙ্কর দৃশ্য বন্দি হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিওটি, যা দেখে শিউড়ে উঠেছেন সকলে। পাথুরে পর্বত বেয়ে গড়িয়ে পর্বতারোহীদের নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পিছনের কালো ধোঁয়ার কুণ্ডলী সম্বলিত দৃশ্যপট দেখেও হতবাক সকলে। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি যদিও। (Viral Video)

ইন্দোনেশিয়ার উত্তরের হালমাহেরা দ্বীপের মাউন্ট দুকনো একটি সক্রিয় আগ্নেয়গিরি। তার ধারেকাছে না ঘেঁষতে আগেই নির্দেশ দিয়েছিল ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা। কিন্তু পর্বতারোহীদের একটি দল সেই সাবধানবাণী কানে তোলেননি। বিপজ্জনক হালমাহেডরা পর্বত বেয়ে উপরে উঠে যান তাঁরা। আর তাতেই বিপত্তি ঘটে। 

ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তাতে ধূসর রংয়ের পর্বতের একেবারে শীর্ষে দেখা গিয়েছে পর্বতারোহীর দলকে। কিন্তু যেই না মাথা তুলেছেন, অমনই উল্টো দিক থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী ধেয়ে আসে। গোটা আকাশ ধেয়ে যায় ওই কালো ধোঁয়ায়। সামনে ঘোর বিপদ দেখে আর দেরি করেননি কেউ। পড়িমরি নীচে নামতে শুরু করেন পর্বতারোগীরা। ড্রোনের ক্যামেরায় তোলা ওই দৃশ্য শিউড়ে ওঠার মতোই। 

এমনিতেই হালমাহেরা দ্বীপটি অত্যন্ত বন্ধুর। প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটায় পর্যটকদের সেখানে যেতে নিষিদ্ধ করে সরকারি সংস্থা। ১৯৩০ সাল থেকে লাগাতার অগ্ন্যুৎপাত হয়ে চলেছে মাউন্ট দুকমোয়। কিন্তু ওই পর্বতারোহীর দল সতর্কবাণী কানে তোলেননি বলে অভিযোগ। এই ঘটনার পর কড়া সতর্কতা জারি হয়েছে ইন্দোনেশিয়ায়। সেন্টার ফর ভলক্যানোলজি অ্যান্ড জিওলজিক্যাল ডিজাস্টার মিটিগেশন বিভাগের প্রধান প্রিয়াতিন হাদি উইজায়া জানিয়েছেন, মাউন্ট দুকমোয় অগ্ন্যুৎপাত ঘটছে। যেখানে যেতে বারণ করা হচ্ছে সকলকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget