এক্সপ্লোর

ISRO EOS-09 Satellite Launch: মাটি ছাড়ার পর আকাশে বিস্ফোরণ, পুড়ে ছাই হল ISRO-র স্যাটেলাইট, নজরদারির জন্য পাঠানো হচ্ছিল

ISRO News: রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে নিজেদের ১০১তম স্যাটেলাইট, EOS-09-এর উৎক্ষেপণ করে ISRO.

নয়াদিল্লি: নজরদারি চালানোর ক্ষেত্রে এখনও বিদেশি স্যাটেলাইট সংস্থাগুলির উপর নির্ভরশীল ভারত। পহেলগাঁও হামলার পর সেই খামতি আরও বেশি করে চোখে পড়েছে। সেই নিয়ে চর্চার মধ্যেই ১০১তম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে গিয়ে ধাক্কা খেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO. মাঝ আকাশে আগুনের গোলায় পরিণত হল ভারেতর স্যাটেলাইটটি। (ISRO EOS-09 Satellite Launch)

রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে নিজেদের ১০১তম স্যাটেলাইট, EOS-09-এর উৎক্ষেপণ করে ISRO. Polar Satellite Launch Vehicle (PSLV-C61) ব্যবহার করে স্যাটেলাইটের উৎক্ষেপণ হয়। কিন্তু অভিযান সফল হয়নি। মাঝ আকাশেই বিস্ফোরণ ঘটে স্যাটেলাইটটি আগুনের গোলায় পরিণত হয়। (ISRO News)

এদিন উৎক্ষেপণের কয়েক মিনিট পরই মাঝ আকাশে নষ্ট হয়ে যায় স্যাটেলাইটটি। ISRO-র প্রধান ভি নারায়ণ বলেন, “আজ PSLV-C61 যান উৎক্ষেপণের চেষ্টা করি আমরা। সেটি একটি চার স্তরীয় যান। প্রথম দুই ধাপ ঠিকঠাকই উতরে গিয়েছিলাম। কিন্তু তৃতীয় ধাপে গিয়ে সফল হয়নি অভিযান। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছে। আশাকরি শীঘ্রই ফিরতে পারব।”

আকাশ থেকে পৃথিবীতে দীর্ঘমেয়াদি নজরদারি চালানোর কাজে মহাকাশে পাঠানো হচ্ছিল EOS-09 স্যাটেলাইটটিকে। অভিযান শেষে নিজেই নিজেকে শেষ করে দিতে পারে, এমন সক্ষম করে তোলা হয়েছিল স্যাটেলাইটটিকে।  স্যাটেলাইটে রেডার প্রযুক্তি বসানো ছিল যেমন, তেমন মহাকাশ থেকে উচ্চমানের ছবি তোলার ব্যবস্থাও ছিল। ২৪ ঘণ্টা পৃথিবী নজরদারি চালানোর কথা ছিল স্যাটেলাইটটির। ১৬৯৬ কেজি ওজনের স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে নজরদারি চালানোয় ভারত আরও খানিকটা এগিয়ে যেত। কারণ এতে আবহাওয়ার উপর যেমন নজরদারি চালানো যত, বিপর্যয় রোখা যেমন সম্ভব হত, তেমনই সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলির উপরও নজরদারি চালানো সম্ভব হতো ভারতের জন্য। 

এদিন স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে ভোর ভোর উঠে পড়েন শ্রীহরিকোটার মানুষজন। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে নিরাপত্তার স্বার্থে তাতে অনুমোদন দেওয়া হয়নি। সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি কাউকে। 

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, উড়ানের জন্য যে হাইড্রক্সিল টার্মিনেটেড বলিবুটাডিন প্রপেল্যান্ট ব্যবহার করা হয়, ২০৩ সেকেন্ড পরই দুর্বল হয়ে পড়ে। ২০১৭ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে ৬৩টি স্যাটেলাইট উইৎক্ষেপণ করা হয়েছে PSLV-র মাধ্যমে, যার মধ্যে তিনটি সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget