এক্সপ্লোর

Bharatiya Antariksha Station: মহাকাশে নিজস্ব Space Station, একসঙ্গে কতজন থাকা যাবে, জানাল ISRO

ISRO News: ISRO জানিয়েছে, ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের ওজন হবে প্রায় ৫২ টন।

নয়াদিল্লি: মহাকাশ গবেষণার জগতে এবার আত্মনির্ভর হতে চলেছে ভারত। মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন গড়তে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. ভারতের স্পেস স্টেশনের নাম হবে 'ভারতীয় অন্তরীক্ষ স্টেশন' (BAS). ভারতের নিজস্ব স্পেস স্টেশন থাকলে, মহাকাশ গবেষণায় আর অন্য কোনও দেশের উপর নির্ভর করতে হবে না। (Bharatiya Antariksha Station)

ISRO জানিয়েছে, ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের ওজন হবে প্রায় ৫২ টন। একেবারে প্রথম পর্যায়ে তিন জন মহাকাশচারী সেখানে থেকে গবেষণা চালিয়ে যেতে পারবেন। পরবর্তীতে ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের ভারবহন ক্ষমতা আরও বাড়ানো হবে। সেক্ষেত্রে ছ'জন মহাকাশচারী সেখানে থেকে গবেষণা চালিয়ে যেতে পারবেন। (ISRO News)

বেঙ্গালুরুতে UR Rao Satellite Centre-এ কন্নড় টেকনিক্যাল সেমিনার চলাকালীন এই ঘোষণা করে ISRO. বলা হয়েছে, ভারতীয় অন্তরীক্ষ স্টেশনে আন্তঃগ্রহ গবেষণা চলবে। গবেষণা তলবে ওষুধ এবং বিজ্ঞানের অন্য বিষয় নিয়েও। প্রাথমিক পর্যায়ে মহাকাশ ভ্রমণের প্ল্যাটফর্ম হিসেবে সেটি পরিষেবা দেবে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে সেখান থেকে রসদ সংগ্রহ করা যাবে। 

ISRO জানিয়েছে, মহাকাশে দীর্ঘমেয়াদি বাসস্থান গড়ে তোলা অত্যন্ত জরুরি। এতে দীর্ঘমেয়াদি অভিযানও চালানো যাবে, পাশাপাশি, গবেষণার কাজও সহজতর হবে। মাধ্যকর্ষণ শক্তির বাইরে, মহাকাশে মানুষের শরীরে কী প্রভাব পড়ে, তা গবেষণা করে দেখা হবে সেখানে। পাশাপাশি, ভিনগ্রহীদের সন্ধানেও সেখান থেকে গবেষণা চলবে।

যত সময় যাচ্ছে মহাকাশ গবেষণার ক্ষেত্র ততই উন্মোচিত হচ্ছে। বাণিজ্যিকরণ ঘটছে মহাকাশ গবেষণার। বেসরকারি সংস্থাগুলি মহাকাশ গবেষণায় এগিয়ে আসছে। পৃথিবীর বাইরে বিকল্প বাসস্থানের সন্ধানেও নাম লেখাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে আমেরিকা, চিন, রাশিয়া, জাপানের সঙ্গে পাল্লা দিচ্ছে ভারতও। 

২০৩৫ সালে মধ্যে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ISRO-র। এর পর, ২০২৪ নাগাদ চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাও রয়েছে। গগনযানের আওতায় মোট আটটি অভিযান চালানো হবে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এই আটটি অভিযান সেরে ফেলাই লক্ষ্য। আর ওই সময়ের মধ্যেই BAS-1 উৎক্ষেপণও করা হবে। ভূপৃষ্ঠের ৪০০ কিলোমিটার উপরে স্পেস স্টেশনটির নির্মাণ হবে।

চন্দ্রযান, সৌরযান অভিযানে বিপুল সাফল্যের পর মহাকাশ গবেষণায় বিশ্বের তাবড় দেশকে টেক্কা দিচ্ছে ভারত। এতে ISRO-কে সহযোগিতা করছে শিল্পজগৎ, শিক্ষাজগৎ এবং অন্যরাও। ২০২৬ সালের মধ্যে গগনযানের আওতায় চারটি অভিযান সেরে ফেলার লক্ষ্য রয়েছে। এর পর স্পেস স্টেশন তৈরির কাজ শুরু হবে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget