এক্সপ্লোর

ISRO Gaganyaan Test: শক্তি পরীক্ষায় উতরে গেল LVM3, মহাকাশে মানুষ পাঠাতে আরও একধাপ এগোল ISRO

Gaganyaan Mission: বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে ISRO.

নয়াদিল্লি: মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যে আরও একধাপ এগোল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. 'গগনযান' অভিযানে যে মহাকাশযানে চাপিয়ে মানুষ পাঠানো হবে মহাকাশে, সেটি উৎক্ষেপণ করবে LVM3 লঞ্চপ্যাড। ওই লঞ্চপ্যাডে যে বিশেষ ক্রায়োজেনিক ইঞ্জিন ব্যবহার করা হবে, পরীক্ষায় উতরে গেল তা। চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় ওই ইঞ্জিন উতরে গিয়েছে, অর্থাৎ মহাকাশে মানুষ বয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত বলে গন্য হয়েছে। (ISRO Gaganyaan Test)

বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে ISRO. তারা জানিয়েছে, ISRO-র CE20 ক্রায়োজেনিক ইঞ্জিন 'গননযান' অভিযানের জন্য পরীক্ষায় উতরে গিয়েছে। ইঞ্জিন কতটা শক্তিধর, রকেটকে কতটা শক্তি জোগাবে, সেই নিয়ে লাগাতার পরীক্ষা চলছিল। মহাকাশচারী ছাড়াই LVM3 G1-এর মাধ্যমে যে মানবহীন রকেট উৎক্ষেপণ করা হবে, তার পরীক্ষায় উতরে গিয়েছে CE20 ইঞ্জিন। 

তরল অক্সিজেন (LOX) এবং তরল হাইড্রোজেন (LH2) জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ক্রায়োজেনিক ইঞ্জিনে। এর জ্বালানি এবং অক্সিডাইজার, দুই-ই তরল অবস্থায় সংরক্ষণ করা হয়, -১৮৩ এবং -২৫৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। নিরাপদে মহাকাশে মানুষ পরিবহণের প্রক্রিয়াকে বলা হয় Human Rating, তাতেই উতরে গিয়েছে CE20 ইঞ্জিন। গত ১৩ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় উতরে যায় সেটি। মহেন্দ্রগিরিতে ISRO-র প্রপালসন কমপ্লেক্সে সেটির পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা করে দেখা হয় ইঞ্জিনের সহ্যক্ষমতা। অতিরিক্ত চাপে কতটা সক্রিয় থাকে ইঞ্জিন, পরীক্ষা করে দেখা হয় তা-ও। 

আরও পড়ুন: Area 51: ভেঙে পড়া UFO-তে ভিনগ্রহীদের দেহ, হয় ময়নাতদন্তও? Area 51-এ ঠিক কী ঘটেছিল

ISRO জানিয়েছে, নিরাপদে মানুষ পাঠানোর উপযুক্ত কি না, তার জেরে বেশ কয়েকটি ধাপে পরীক্ষা করা হয় CE20 ইঞ্জিন। চারটি ইঞ্জিনকে তাপমাত্রা সহ্য করার পরীক্ষা দিতে হয় মোট ৩৯ বার। 'গগনযান' অভিযানের আওতায় প্রথম ধাপে মানুষ ছাড়া একটি অভিযান চালানো হবে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে। মহাকাশযানের ইঞ্জিনও পরীক্ষায় উতরে গিয়েছে ইতিমধ্যেই।  

'গগনযান' অভিযানের আওতায়  তিন জন মহাকাশচারীকে মহাকাশে পাঠাবো ISRO. তিন দিনের অভিযান শেষে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তাঁদের। নিরাপদে ভারতীয় জলভাগে অবতরণ করানো হবে তাঁদের। তবে মহাকাশে মানুষ পাঠানোর আগে 'গগনযান' অভিযানের আওতায় মহাকাশে রোবট নারী বা যন্ত্রমানবীকে পাঠানো হবে। মহাকাশে নভোচারীদের পাঠানোর চেয়ে, তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা ঢের বেশি গুরুত্বপূর্ণ। তাই মেপে মেপে পা ফেলা হচ্ছে। 

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget