এক্সপ্লোর

SLIM Moon Lander: ভারতের চন্দ্রযান-৩ পারেনি, মুখ থুবড়ে পড়েও দুই চন্দ্রনিশি অক্ষত জাপানের SLIM, জেগে উঠল আবারও

Science News: গত বছর সেপ্টেম্বরে পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় জাপানের মহাকাশ গবেষণা সংস্থা Japan Aerospace Exploration Agency (JAXA)-র চন্দ্রযান SLIM.

কলকাতা: অসম্ভবকে সম্ভব করে দেখাল জাপানের চন্দ্রযান Smart Lander for Investigating Moon (SLIM). নিরাপদ অবতরণ করতে গিয়ে চাঁদের বুকে মুখ থুবড়ে পড়লেও, চাঁদের মাটিতে দুই চন্দ্রনিশি নিরাপদেই কাটিয়ে দিল SLIM. যন্ত্রাংশের কিছুই ঠান্ডায় জমে অকেজো হয়ে যায়নি। বরং পৃথিবী থেকে পাঠানো সিগনালে সাড়া দিয়েছে। (SLIM Moon Lander)

গত বছর সেপ্টেম্বরে পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় জাপানের মহাকাশ গবেষণা সংস্থা Japan Aerospace Exploration Agency (JAXA)-র চন্দ্রযান SLIM. এ বছর ১৯ জানুয়ারি সেটি চাঁদের মাটি ছোঁয়। কিন্তু চাঁদের মাটিতে নামার সময়ই বিপত্তি বাধে। নিজের পায়ে দাঁড়ানোর পরিবর্তে মুখ থুবড়ে পড়ে সেটি। সেই থেকে চাঁদের মাটিতে উল্টো হয়েই পড়ে রয়েছে SLIM. (Science News)

কিন্তু সেই অবস্থাতেই কাজ চালিয়ে যাচ্ছিল SLIM. সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে, একটি গহ্বর থেকেই উচ্চশক্তিসম্পন্ন ক্যামেরার মাধ্যমে সেটি পর্যবেক্ষণ চালায়। চাঁদের বুকে অন্ধকার নেমে এলে গভীর নিদ্রায় ডুব দেয় SLIM. চাঁদের মাটিতে রাত কাটানোর উপযুক্ত করে তোলা হয়নি SLIM. তাই সূর্যের আলো ফুটলে তার কাছ থেকে সাড়া পাওয়ার কোনও আশাই রাখেননি বিজ্ঞানীরা।

আরও পড়ুন: Pushpak Viman: বয়ে নিয়ে যেতে হবে না অক্সিজেন, নিরাপদে ফিরেও আসবে পৃথিবীতে, ISRO-র নয়া সৃষ্টি ‘পুষ্পক’

কিন্তু পৃথিবী থেকে সিগনাল পাঠানো হলে সাড়া দেয় SLIM. অর্থাৎ চাঁদের মাটিতে নিশিযাপন করেও বেঁচে রয়েছে সেটি। ভারতের চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে রাত কাটিয়ে বেঁচে উঠতে পারেনি। কিন্তু একবার নয়, চাঁদের মাটিতে দু’-দু’টি চন্দ্রনিশি কাটিয়েও বেঁচেবর্তে রয়েছে SLIM. আবারও সেটিকে গবেষণার কাজে লাগানো হচ্ছে।

তাই চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়লেও, দুই চন্দ্রনিশি চাঁদের মাটিতে কাটিয়ে দেওয়া SLIM জাপানকে বড় সাফল্য এনে দিয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় SLIM-এর তোলা একটি ছবিও পোস্ট করেছে JAXA.

গত ১৯ জানুয়ারি SLIM-এর নাক চাঁদের মাটি ছোঁয়। উল্টো হয়ে পড়ে সেটি। ২০০ কোজি ওজনের SLIM-এরসঙ্গে মাঝে যোগাযোগ করা যায়নি। কিন্তু ২৮ জানুয়ারি জেগে ওঠে সেটি। এর পর পৃথিবীর হিসেবে ১৪ দিনের চন্দ্রনিশির আগে SLIM-কে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। সেই সময় চাঁদের তাপমাত্রা প্রায় -১৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। কিন্তু ২৫ ফেব্রুয়ারি আবারও জেগে ওঠে SLIM. তার পর আবারও নিশিযাপন এবং ২৬ মার্চ আবারও জেগে উঠল সেটি।

সেরা শিরোনাম

Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget