এক্সপ্লোর

Kosmos 482 Returning to Earth: শুক্রগ্রহের মাটি ছুঁতে না পেরে ছন্নছাড়া হয়ে গিয়েছিল, ৫৩ বছর পর পৃথিবীতে ফিরছে Kosmos 482, বিপদ ঘটবে না তো!

Science News: ১৯৭২ সালে Kosmos 482 মহাকাশযানটি উৎক্ষেপণ করে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন।

নয়াদিল্লি: অভিযানে ব্যর্থ হয়ে ছন্নছাড়া হয়ে গিয়েছিল। গত পাঁচ দশক ধরে ঘুরে বেড়াচ্ছিল মহাশূন্যে। কিন্তু এবার ঘরে ফিরছে সোভিয়েত ইউনিয়নের (অধুনা রাশিয়া) Kosmos 482 মহাকাশযান। শীঘ্রণ পৃথিবীতে নেমে আসার কথা তার। তবে আছড়ে ভেঙে পড়বে, না কি সন্তর্পণে মাটি ছোঁবে, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। (Kosmos 482 Returning to Earth)

১৯৭২ সালে Kosmos 482 মহাকাশযানটি উৎক্ষেপণ করে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন। শুক্রগ্রহে মহাকাশযানটিকে নামানোর পরিকল্পনা ছিল। কথা ছিল, মহাকাশযানের ল্যান্ডার শুক্রের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করবে। পরখ করে দেখবে মাটির অবস্থা। কিন্তু যেমন ভাবা, তেমন কাজ হয়নি। (Science News)

শুক্রের কাছাকাছি যাওয়া তো দূর, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরোতেই হিমশিম খায় Kosmos 482. পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরোতে যে শক্তির প্রয়োজন ছিল, তা সঞ্চার করা যায়নি। সেই অবস্থায় মহাকাশে ছন্নছাড়া হয়ে যায় Kosmos 482. পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে অবস্থান করছিল গত ৫৩ বছর ধরে। 

কিন্তু এত বছর পর ফের খবরে Kosmos 482. জানা যাচ্ছে, এত বছরও মহাকাশযানটির মোটামুটি ঠিকঠাক আছে। এমনকি শুক্রের মাটি ছোঁয়ার কথা ছিল যে ল্যান্ডারের, সেটিও ঠিকঠাক অবস্থায় আছে একেবারে। শুক্রগ্রহে নামার উপযোগী করে যেহেতু বানানো হয়েছিল, তাই পৃথিবীর বায়ুমণ্ডলে ঘর্ষণ লেগে মহাকাশযানটির তেমন ক্ষতি নাও হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। তবে সেটি ভেঙেও পড়তে পারে বলে আশঙ্কা। প্রতি বছর গুচ্ছের মহাকাশযান, কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ হলেও, Kosmos 482-ই একমাত্র মহাকাশযান, যেটি এতদিন পথিবীর কক্ষপথে পড়েছিল। পৃথিবীতে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় সকলেই।

এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, ১০ মে পৃথিবীতে নেমে আসতে পারে Kosmos 482. নেদারল্যান্ডসের স্যাটেলাইট ট্র্যাকার রাল্ফ ভ্যান্ডারবার্গ জানিয়েছেন, Kosmos 482 ইলন মাস্কের Starlink বাসের চেয়ে ১৩০ কিলোমিটারের কম দূরত্বে রয়েছে। হতে পারে তার প্যারাশ্যুটটিওো খুলে গিয়েছে ইতিমধ্যেই।

ছয়ের দশকের মাঝামাঝি সময়ে The Soviet Research Institute-এর প্রতিষ্ঠা হয়। সেই সময় মহাকাশ অভিযান নিয়ে ইঁদুর দৌড় চলছিল তাবড় শক্তিধর দেশগুলির মধ্যে। আমেরিকার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতা সর্বজনবিদিত ছিল। সেই সময় শুক্রগ্রহের উদ্দেশে একাধিক মহাকাশযান পাঠায় রাশিয়া। এর মধ্যে বেশ কিছু সফলও হয়েছিল। কাছ থেকে শুক্রগ্রহের তুলে পাঠিয়েছিল তারা। অভিযান শেষ হওয়ার পর মহাশূন্যেই নিস্তেজ হয়ে যায় কিছু মহাকাশযান। কিন্তু Kosmos 482 এতদিন টিকেছিল মহাশূন্যে। এখন তাঁর ফিরে আসার অপেক্ষায় সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget