এক্সপ্লোর

Sunita Williams: মহাকাশে এবার সাফাইকর্মীর ভূমিকায়, বাথরুম পরিষ্কার করলেন সুনীতা উইলিয়ামস

International Space Station: মাত্র আটদিনের অভিযানে গিয়ে মহাকাশে গত কয়েক মাস ধরে আটকে রয়েছেন সুনীতা এবং ব্যারি।

নয়াদিল্লি: কথায় আছে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। সেই প্রবাদকে সত্যি করে মহাকাশে সাফাইকর্মীর ভূমিকায় অবতীর্ণ হলেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস। আন্তর্জাতিক স্পেস স্টেশনে স্নানঘর, শৌচালয় পরিষ্কার করলেন তিনি। স্নানঘর এবং শৌচালয় একেবারে  ঘষেমেজে পরিষ্কার করলেন তিনি। সেই কাজে সুনীতাকে সাহায্য করলেন তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরও। (Sunita Williams)

মাত্র আটদিনের অভিযানে গিয়ে মহাকাশে গত কয়েক মাস ধরে আটকে রয়েছেন সুনীতা এবং ব্যারি। তবে মোটেই শুয়ে-বসে সময় কাটছে না তাঁদের। গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা, পাশাপাশি আন্তর্জাতিক স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজও বর্তেছে তাঁদের কাঁধে। সেই মতোই সাফ-সাফাইয়ের কাজে হাত দিলেন সুনীতা। (International Space Station)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, ওয়েস্ট অ্যান্ড হাইজিন ডিপার্টমেন্ট থেকে আবর্জনা সরিয়েছেন সুনীতা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ওয়েস্ট অ্যান্ড হাইজিন ডিপার্টমেন্ট বলতে শৌচাগার বোঝানো হয়। ওই কাজ করতে গিয়ে সুনীতার অনেকটা সময় পেরিয়ে যায় বলে জানিয়েছে NASA. নিজের কাজের ফাঁকে সুনীতাকে সাফাইয়ে সাহায্য করেন ব্যারিও।

এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অগ্নিনির্বাপণ প্রযুক্তি বিয়ে গবেষণা করছেন। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলেও আগুন কী ভাবে ছড়াতে পারে, তার মোকাবিলাই বা কী ভাবে করা যেতে পারে, তা খতিয়ে দেখছেন। পাশাপাশি, স্পেসস্যুটগুলির দেখভালও করছেন তিনি। সম্প্রতি SpaceX ড্রাগন কার্গো মহাকাশযান একটি স্পেসস্যুট পৌঁছে দেয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেটি নিয়েই ব্যস্ত ব্যারি।

স্পেসস্যুটের হার্ডওয়্যার, ক্যামেরা, ডেটা কেবলগুলি  পরখ করে দেখছেন তিনি। যে কোনও মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বাইরে বেরোতে হতে পারে। তার জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয় নভোশ্চরদের। স্পেসস্যুটে মজুত জল খআলি করে নতুন করে জলও ভরেছেন ব্যারি। যাতে জরুরি পরিস্থিতিতে বিপদে না পড়তে হয়।

আটদিনের অভিযানে গিয়ে গত ছ'মাস ধরে মহাকাশে আটকে সুনীতা এবং ব্যারি। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের ঘাম এবং প্রস্রাবকে জলে পরিণত করা হচ্ছে মহাকাশে। সেই জলই ব্যবহার করছেন দুই নভোশ্চর। জলের অপচয় রুখতেও হয় তাঁদের।  তবে স্যুপ, স্টু, তৈরি করতে যে জল লাগে, তা আন্তর্জাতিক স্পেস স্টেশন মজুত ৫৩০ গ্যালনের ট্যাঙ্ক থেকেই সংগ্রহ করা হয়। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তাঁদের ফিরিয়ে আনা হতে পারে পৃথিবীতে। সেই দায়িত্ব পেয়েছে ইলন মাস্কের SpaceX.

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget