এক্সপ্লোর

NASA: হঠাৎ ঘূর্ণনের গতিবৃদ্ধি, ক্রমশ ছোট হচ্ছে দিন, লালগ্রহের গতিপ্রকৃতি দেখে উদ্বিগ্ন বিজ্ঞানীরা

Science News: আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ইনসাইট ল্যান্ডার লালগ্রহের গতিবৃদ্ধির বিষয়টি সামনে এনেছে।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে বিকল্প জগতের খোঁজ চলছে। ভবিষ্য়তে সেখানে বসতি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এর জন্য মঙ্গলগ্রহ এখনও পর্যন্ত প্রথম পছন্দ বিজ্ঞানীদের। মঙ্গলকে জীবনধারণের উপযুক্ত করে তোলার প্রচেষ্টাও শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই আবহেই লালগ্রহের গতিপ্রকৃতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল বিজ্ঞানীদের কাছে (Mars Orbit)। কারণ আচমকাই স্বাভাবিকের চেয়ে তার গতি অস্বাভাবিক রকমের বেড়ে গিয়েছে এবং দিনের দৈর্ঘ্যেও বেশ খানিকটা কমেছে বলে জানা গেল। (Science News) 

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র (NASA) ইনসাইট ল্যান্ডার লালগ্রহের গতিবৃদ্ধির বিষয়টি সামনে এনেছে। দীর্ঘ চার বছর সেই নিয়ে গবেষণা চালিয়েছে ইনসাইট। ২০২২ সালের ডিসেম্বরে তার কার্যকালের মেয়াদবৃদ্ধি হওয়ার পর সেটি কার্যক্ষমতা হারায়। কিন্তু তার আগে যে তথ্য সংগ্রহ করে ইনসাইট, তার বিশদ তথ্য প্রকাশিত হয়েছে Nature জার্নালে। সেই তথ্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীদের। কারণ তাতে দেখা গিয়েছে, প্রত্যেক বছর নিজের অক্ষের উপর মঙ্গলগ্রহের ঘূর্ণন ৪ মিলিয়ার্কসেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রত্যেক বছর লালগ্রহের উপর দিনের দৈর্ঘ্য কমে যাচ্ছে এক মিলিসেকেন্ড করে।

ইনসাইট ল্যান্ডারে বসানো রেডিও ট্রান্সপন্ডার এবং অ্যান্টেনায় বিষয়টি ধরা পড়ে। ইনসাইট থেকে প্রাপ্ত ওই তথ্য নিয়ে গবেষণা চালাচ্ছিল মাসা-র জেট প্রপালসন ল্য়াবরেটরি।  তারাও বিষয়টিতে সিলমোহর দিয়েছে। ঠিক কী কারণে লালগ্রহের গতির বৃদ্ধি ঘটছে, তা যদিও সুনিশ্চিত ভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এর কিছু সম্ভাব্য কারণ সামনে এনেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে অন্যতম হল, লালগ্রহের মেরু অঞ্চলে বরফ জমছে। এর ফলে তার মোট ভরে তারতম্য ঘটছে যেমন, তেমনই খানিকটা পিছলেও যাচ্ছে। এর ফলে আইস স্কেটার যেমন দু'হাত জড়ো করে দ্রুত ঘুরতে থাকেন, একই ভাবে গতির বৃদ্ধি ঘটছে লালগ্রহেরও। এমনিতে লালগ্রহে দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা ৩৭ মিনিট। তাতেই রদবদল ঘটেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Chandrayaan 3: চাঁদের থেকে আর মাত্র ১৪৩৭ কিলোমিটার দূরে রয়েছে চন্দ্রযান-৩

এখনও পর্যন্ত গভীরে গিয়ে মঙ্গলগ্রহের অন্তঃস্থলে উঁকি দিতে পারেননি বিজ্ঞানীরা। তবে উপরিস্থলের মাটি পরীক্ষা করে দেখা গিয়েছে। রেডিও ডেটার সাহায্য়ে মাটির ভিতরকার গঠন সংক্রান্ত তথ্য়ও হাতে এসেছে পৌঁছেছে। তাতে বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলগ্রহের ভিতরকার অংশ এখনও তুলনামূলক নরম। গলিত লোহার অবস্থানের জন্যই এমনটা বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মঙ্গলগ্রহের মাটিতেও কম্পন হয় নিয়মিত। পৃথিবীর মতো মঙ্গলের অন্তঃস্থলও দ্বিস্তরীয় বলে মত বিজ্ঞানীদের। 

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget