এক্সপ্লোর

Chandrayaan 3: চাঁদের থেকে আর মাত্র ১৪৩৭ কিলোমিটার দূরে রয়েছে চন্দ্রযান-৩

Lunar Mission: ল্যান্ডার বিক্রমকে সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানোই এখন মূল চ্যালেঞ্জ। ল্যান্ডার 'বিক্রম' চাঁদের মাটি ছোঁয়ার পর তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'।

Chandrayaan 3: চাঁদের থেকে মাত্র ১৪৩৭ কিলোমিটার দূরে রয়েছে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। তৃতীয়বারের জন্য চন্দ্রাভিযান করছে ভারতে। আজ ৯ অগস্ট আরও একটি orbit reduction manoeuvre সফলভাবে সম্পন্ন করেছে ইসরোর মহাকাশযান। এই orbit reduction manoeuvre- এর অর্থ হল কক্ষপথ হ্রাস করা। চাঁদের চারপাশে থাকা কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে চন্দ্রযান-৩ ক্রমশ যেভাবে চাঁদের দিকে এগোচ্ছে, সেই প্রক্রিয়ায় একটি কক্ষপথ থেকে অন্যত্র অবস্থান পরিবর্তনের মাধ্যমে চাঁদের সঙ্গে দূরত্ব কমাচ্ছে ইসরোর মহাকাশযান। জানা গিয়েছে, এই manoeuvre পরিচালনা করছে ইসরোর Telemetry, Tracking and Command Network (ISTRAC) সেন্টার যা রয়েছে বেঙ্গালুরুতে। 

ইসরোর তরফে জানানো হয়েছে চন্দ্রযান-৩ এর কক্ষপথ কমে এখন 174 km x 1437 km অবস্থানে এসেছে। পরবর্তী পর্যায়ের orbit reduction manoeuvre হবে আগামী ১৪ অগস্ট। আর চূড়ান্ত পর্যায়ের অর্থাৎ পঞ্চম orbit reduction manoeuvre প্রক্রিয়া সম্পন্ন হবে ১৬ অগস্ট। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান ৩। আগামী ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে এই মহাকাশযান সফট ল্যান্ডিং করার কথা। চন্দ্রযান-৩ এ রয়েছে একটি প্রপালশন মডিউল, একটি ল্যান্ডার মডিউল (বিক্রম) এবং একটি রোভার (প্রজ্ঞান)। এই রোভার রয়েছে ল্যান্ডারের ভিতরে।

 

ল্যান্ডার বিক্রমকে সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানোই এখন মূল চ্যালেঞ্জ। ল্যান্ডার 'বিক্রম' চাঁদের মাটি ছোঁয়ার পর তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। এক চন্দ্রদিবসের জন্য চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে সেটি, যা পৃথিবীর নিরিখে ১৪ দিনের সমান। রোভার 'প্রজ্ঞান' পর্যবেক্ষণ করবে চাঁদের মাটি। ২০১৯ সালে চাঁদের বুকে চন্দ্রযান ২ পাঠানোর চেষ্টা করেছিল ইসরো। তবে সেই অভিযান সফল হয়নি। এর চার বছর পর এবার ২০২৩ সালে তৃতীয়বার চন্দ্রাভিযান করছে ইসরো। লক্ষ্য চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অভিযান চালানো। 

সম্প্রতি বড় তথ্য প্রকাশ করেছে ইসরো

সব ঠিক থাকলে আর কদিন পরেই চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে ভারতের চন্দ্রযান ৩। ২৩ আগস্ট চাঁদের মাটি ছোঁয়ার কথা। তার আগে বড়সড় ঘোষণায় চমক দিলেন ইসরোর চেয়ারম্যান। চন্দ্রযান ৩- এর ল্যান্ডার বিক্রম- নিয়ে সেই ঘোষণা। কোনও সেন্সর এবং দুটি ইঞ্জিন কাজ না করলেও বিক্রম সফট ল্যান্ডিং করবে বলে জানিয়েছেন ISRO চেয়ারম্যান এস সোমনাথ।

আরও পড়ুন- রাতের আকাশে আলোক ঝর্ণা, বেনজির উল্কাপাতের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget