এক্সপ্লোর

New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে

T Coronae Borealis: এই নক্ষত্রটির চারিদিকে বলয় রয়েছে। মেরুজ্যোতির আভাও চোখে পড়ে।

নয়াদিল্লি: মাত্র দু'মাসের জন্য হলেও, নয়া উপগ্রহ পেয়েছে পৃথিবী। রাতের আকাশে এবার নয়া নক্ষত্রের আবির্ভাব ঘটতে চলেছে। পৃথিবী থেকে ৩০০০ আলোকবর্ষ দূরে, করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডলে অবস্থিত দু'টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র এটি। বহুকাল আগেই প্রাণবায়ু বেরিয়ে গিয়েছিল নক্ষত্রটির। সেই মৃত নক্ষত্রই এবার জেগে উঠতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মহাজাগতিক বিস্ফোরণের জেরে এমনটি ঘটতে চলেছে বলে জানা গিয়েছে। (New Star in Sky)

T Coronae Borealis নামের নক্ষত্রটি মৃত অবস্থা থেকে জেগে উঠতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এটি একটি বামন নক্ষত্র, ঔজ্বল্যের নিরিখে ১০তম পর্যায়ে পড়ে। জানা গিয়েছে, T Coronae Borealis নক্ষত্রটির অবশিষ্টাংশই পড়ে রয়েছে। প্রায় শেষ হয়ে এসেছে জ্বালানি। পাশের লাল নক্ষত্রটিই তাকে এখনও তাপমাত্রা জুগিয়ে চলেছে। এই নক্ষত্রকে 'Glaze Star' বলে উল্লেখ করা হলেও, কোনও রকমে নিভু নিভু অবস্থায় টিকে রয়েছে। (T Coronae Borealis)

এই নক্ষত্রটির চারিদিকে বলয় রয়েছে। মেরুজ্যোতির আভাও চোখে পড়ে। এতদিনে বিস্ফোরণ ঘটে মহাশূন্যে সেটির অস্তিত্ব মিটে যাওয়ার কথা ছিল। এতদিন তা না ঘটলেও, সেপ্টেম্বর থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পেনসিলভ্যানিয়ার ভিলানোভা ইউনিভার্সিটির প্ল্যানেটারি সায়েন্স এবং জ্যোতির্পদার্থবিজ্ঞানের অধ্যাপক এডওয়ার্ড সায়ন। 

T Coronae Borealis নক্ষত্রটিকে T CrB বলেও অভিহিত করা হয়। এর ঔজ্জ্বল্যের মাত্রা +২, প্রায় ধ্রুবতারার মতো। কিন্তু T CrB অনিয়মিত ভাবেই উদ্ভাসিত হয়। খালি চোখে কখনও এক সপ্তাহ, কখনও বা দু'সপ্তাহ দেখা যায়। আবারও নিস্তেজ রূপে ফিরে যায়। প্রতি ৮০ বছর অন্তর খালিচোখে ধরা দেওয়ার মতো উজ্জ্বল হয়ে ওঠে T CrB.  শেষ বার ১৯৪৬ সালে সেটিকে খালি চোখে দেখা গিয়েছিল। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৮৬৬-র পর ১৯৪৬ সালে, T CrB নক্ষত্রটিকে উজ্জ্বল রূপে দেখা যায়। সেই নিরিখে আরও দু'বছর বাকি রয়েছে নতুন করে উজ্জ্বল হয়ে উঠতে। কিন্তু ১৯৪৬ সালে সময়ের আগেই নক্ষত্রটি উজ্জ্বল হয়ে ওঠে। এবারেও তেমনটাই ঘটতে পারে। আকাশগঙ্গা ছায়াপথের অন্যতম আকর্ষণীয় নক্ষত্র T CrB. আকাশগঙ্গা ছায়াপথে এই মুহূর্তে পাঁচটি এমন নক্ষত্র রয়েছে, যেগুলিতে বিস্ফোরণ ঘটা বহাকি। সেই আবহেই T CrB-কে রাতের আকাশে দেখতে অপেক্ষা করছেন বিজ্ঞানীরা। উজ্জ্বল রূপ ধারণ করলে সেটি ধ্রুবতারাকে টেক্কা দেবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget