এক্সপ্লোর

ISRO Chairman V Narayanan: ‘সেই কবে ছোট্ট একটি রকেট দিয়েছিল আমেরিকা, আর আজ…’, মহাকাশ অভিযানে নয়া উচ্চতায় ভারত, জানালেন ISRO প্রধান

ISRO News: ISRO-র চেয়ারম্যান তথা মহাকাশ বিভাগের সচিব ভি নারায়ণন রবিবার এই ঘোষণা করলেন।

নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় একের পর এক রেকর্ড। এবার নয়া মাইলফলক ছুঁঁতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO. আমেরিকার তৈরি কমিউনিকেশন স্যাটেলাইট মহাকাশ পাঠাতে চলেছে তারা। যে সে স্যাটেলাইট নয়, ৬৫০০ কেজি ওজনের স্যাটেলাইট, যেটিকে মহাকাশে পাঠানোর দায়িত্ব পেয়েছে ISRO. আগামী কয়েক মাসের মধ্যেই ওই স্যাটেলাইটের উৎক্ষেপণ। ISRO-র সাফল্য তুলে ধরতে গিয়ে একথা জানালেন সংস্থার প্রধান। (ISRO Chairman V Narayanan)

ISRO-র চেয়ারম্যান তথা মহাকাশ বিভাগের সচিব ভি নারায়ণন রবিবার এই ঘোষণা করলেন। চেন্নাইয়ের কাছে SRM Institute of Science and Technology-র ২১ তম সমাবর্তনে যোগ দিয়ে একথা জানান তিনি। ISRO প্রধান নারায়ণ জানিয়েছেন, ছয়ের দশকে মহাকাশ গবেষণার জগতে পা রেখেছিল ভারত। সর্বপ্রথম আমেরিকার দেওয়া ক্ষুদ্র একটি রকেট উৎক্ষেপণ করা হয়। কিন্তু এক পা, এক পা করে আজ তাবড় দেশকে টেক্কা দেওয়ার পথে ভারত। (ISRO News)

ISRO প্রধানকে বলতে শোনা যায়, “১৯৬৩ সালের ২১ নভেম্বর আমেরিকা ছোট্ট একটি রকেট দিয়েছিল আমাদের। সেই ছিল সূচনা। আধুনিক দেশগুলির চেয়ে সেই সময় ছ’-সাত বছর পিছিয়ে ছিলাম আমরা। সেই সূচনা থেকে ২০২৫ সালের ৩০ জুলাই, মহাকাশ গবেষণা ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন।”

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এবং ISRO মিলে Synthetic Aperture Radar (NISAR) স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে সম্প্রতি। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেন ISRO প্রধান। তিনি জানিয়েছেন, NISAR অভিযানের আওতায়, পৃথিবীর সবচেয়ে দামি স্যাটেলাইটটিকে মহাকাশে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে আমেরিকার L-band SAR পেলোড রয়েছে, রয়েছে ISRO-র S-band পেলোড। এত নিখুঁত ভাবে ভারত ওই উৎক্ষেপণ সম্পন্ন করে যে, আমেরিকাও প্রশংসাও ভরিয়ে দিয়েছে।

আগামী দিনে আমেরিকার তৈরি যে ৬৫০০ কেজির স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ISRO, তা দেশীয় প্রযুক্তিতে তৈরি, ভারতের উৎক্ষেপণযান থেকেই মহাকাশের উদ্দেশে রওনা দেবে। তাই ISRO প্রধান বলেন, “যে দেশ আমেরিকার থেকে ছোট্ট একটি রকেট পেয়েছিল, আজ সে অন্যতম বৃহত্তম কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে। এতেই বোঝা যায়, কতটা এগিয়ে এসেছি আমরা। ৫০ বছর আগে যার কাছে স্যাটেলাইট প্রযুক্তি ছিল না, সেই ভারত আজ অন্য ৩৪টি দেশের ৪৩৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ফেলেছে, তাও আবার নিজস্ব উৎক্ষেপণ যান ব্যবহার করে। এটা শুধুমাত্র প্রযুক্তির উন্নতি নয়, আমাদের দৃঢ়তা, দূরদর্শিতারও পরিচয়, যার দরুণ তাবড় দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি।”

SRM Institute of Science and Technology-র তরফে ISRO প্রধানকে সাম্মানিক ডক্টর অফ সায়েন্স সম্মান প্রদান করা হয়। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ সেই সম্মান তুলে দেন তাঁর হাতে। সেখানেই ISRO-র ইতিহাস সকলের সামনে তুলে ধরেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget