এক্সপ্লোর

Plant Cry: কাজের চাপে গাছেরাও কাঁদে! বৃক্ষের আর্তনাদ রেকর্ড করলেন বিজ্ঞানীরা

Science News: যেমন করে বলাই শুনতে পেয়েছিল গাছেদের সঙ্গীত, তেমন বিজ্ঞানীরাও শুনেছেন গাছেদের কান্না। 

কলকাতা: জগদীশ চন্দ্র বসু অনেক আগেই বলে গিয়েছিলেন গাছেরও প্রাণ আছে। কিন্তু তাই বলে গাছও কাঁদে? সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, একথা সত্যিই। খুব যন্ত্রণা পেলে, ব্যথা লাগলে, অবহেলায় হাউহাউ করে কেঁদে ওঠে তারাও। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন 'বলাই' গল্পে লিখেছিলেন, 'বিশ্বপ্রাণের মূক ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দ্যুলোককে দোহন করে বলে চলে আমি থাকব। তবে তারা বাগানের শৌখিন গাছ নয় বলে, তাদের নালিশ শোনবার কেউ নেই'। ঠিক যেমন করে বলাই শুনতে পেয়েছিল গাছেদের সঙ্গীত, তেমন বিজ্ঞানীরাও শুনেছেন গাছেদের কান্না।                               

বিজ্ঞানীরা জানিয়েছেন, মানুষ যেমন ব্যথা পেলে কঁকিয়ে ওঠে, গাছও ঠিক এমনভাবেই কেঁদে ওঠে। ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রথমবার এই শব্দ রেকর্ড করেছেন। তিনি বলেছেন, পপকর্ন যেভাবে পপিং আওয়াজ করে, তেমনই আওয়াজ করে কাঁদে। যদিও মনুষ্যকানে ধরা পড়ে না এই আওয়াজ।                                                        

কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) ব্যবহার করে গাছের কান্না শুনেছেন ওই বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড ফুড সিকিউরিটির বিজ্ঞানী লিলাচ হাদানি ও তাঁর সহ-গবেষকরা। টানা ১০ থেকে ১২ বারও আর্তনাদ করে। জগদীশচন্দ্র বসুর লেখা দুটি গ্রন্থে ‘গাছের কথা’ ও ‘উদ্ভিদের জন্ম মৃত্যু’ নির্বাক জীবন সম্পর্কে বলা হয়েছিল। ভয়-ব্যথা-আনন্দ অনুভবের ক্ষমতা আছে, সেই প্রাণের লক্ষণের কথা তিনি জানিয়েছিলেন। 

টম্যাটো, তামাক, ভুট্টা, ক্যাকটাস ইত্যাদি গাছ নিয়ে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। তাঁরা দেখেছেন, যেসব গাছ অবহেলায় ছিল তাঁর সাহায্যের জন্য চিৎকার করেছে। একটানা আর্তনাদ করেছে। পুরো পরীক্ষাটাই চলে সাউন্ডপ্রুফ অ্যাকুস্টিক চেম্বারে। শক্তিশালী মাইক্রোফোনে রেকর্ড করা হয় বিভিন্ন গাছেদের আওয়াজ। তাতে বিজ্ঞানীরা দেখেছেন, যে সব গাছ অবহেলায় ছিল, তারা সাহায্যের জন্য একটানা আর্তনাদ করেছে। 

আরও পড়ুন, পৃথিবীর দিকে দ্রুত ছুটে আসছে বিশালাকার গ্রহাণু, সতর্কতা জারি NASA-র

যন্ত্রের সাহায্যে সেই শব্দ ও তার তীব্রতা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, গাছেদের আঘাত পাওয়ার আর্তনাদ একরকম, অবহেলায় থাকার কান্না আর একরকম। তবে প্রাণ যে আছে, দুঃখ যে তাঁদেরও হয়, নিঃসন্দেহে এই গবেষণা এক নতুন দিগন্ত খুলে দিয়েছে বিজ্ঞানের। 

সেরা শিরোনাম

Medical Science News: প্রৌঢ়ের শরীর থেকে জ্যান্ত পাঁকাল মাছ বের করলেন ডাক্তাররা, সেঁধিয়ে ছিল তলপেটে
প্রৌঢ়ের শরীর থেকে জ্যান্ত পাঁকাল মাছ বের করলেন ডাক্তাররা, সেঁধিয়ে ছিল তলপেটে
Science News: গোপনে মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়েছে? উত্তর এড়িয়ে যাচ্ছে সব দেশ, পথ দেখালেন বিজ্ঞানীরা
গোপনে মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়েছে? উত্তর এড়িয়ে যাচ্ছে সব দেশ, পথ দেখালেন বিজ্ঞানীরা
বেসরকারিকরণ হচ্ছে ISRO-এর? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বড় ঘোষণা
বেসরকারিকরণ হচ্ছে ISRO-এর? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বড় ঘোষণা
ISRO News: ISRO-র বেসরকারিকরণ? ইতিমধ্যেই হাতবদল ১২০টি প্রযুক্তি, এবার সরকারকে চিঠি কর্মীদের
ISRO-র বেসরকারিকরণ? ইতিমধ্যেই হাতবদল ১২০টি প্রযুক্তি, এবার সরকারকে চিঠি কর্মীদের

ভিডিও

Sumit Roy | সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের | ABP Ananda LIVE
Sukanta Majumdar |
Ghantakhanek Sange Suman ০৯.০৮.২৬(পর্ব ২) : খাদ্য-বিধি শিকেয়, কলকাতার ৪০টা রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
Ghantakhanek Sange Suman ০৯.০৮.২৬(পর্ব ১) : তোলাবাজিতে নাম জড়াল BJP যুব নেতার
Sumit Roy | অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় গ্রেফতার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget