এক্সপ্লোর

Robot Kills Man: বাক্স ভেবে আছাড়! রোবটের হাতে 'খুন' মানুষ

Viral News: হলিউডের একাধিক সিনেমায় রোবটের হাতে মনুষ্য প্রজাতি আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছিল। এবার সেটাই দেখা গেল বাস্তবেও।

কলকাতা: টার্মিনেটর সিরিজের সিনেমা অনেকেই দেখেছেন। সিনেমায় কোনও চরিত্রকে মারতে ভবিষ্যৎ থেকে হাজির হয়েছিল রোবট। আবার সেই চরিত্রকে বাঁচাতেই লড়াই করেছিল অন্য রোবট। আরও একটি সিনেমা I, Robot. সেখানেও প্রযুক্তির ভুলে মানুষকে আক্রমণ শুরু করেছিল বিশেষ সিরিজের রোবট। এসবই হলিউড ফিল্মের পর্দায় দেখা। কিন্তু এমন ঘটনাই বাস্তবে ঘটল দক্ষিণ কোরিয়ায়। 

একটি কারখানায় কাজ করা রোবট (Robot) মেরে ফেলল কারখানার এক শ্রমিককে। সংবাদ সংস্থা সূত্রের খবর, কোনটা বক্স আর কে মানুষ- এই দুইয়ের মধ্যে ফারাক করতে পারেনি ওই রোবট। সেই ভুলেই ওই ব্যক্তিকে তুলে আছাড় মারে ওই রোবট। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই শ্রমিকের। রোবোটিক সংস্থার ওই কর্মী রোবটের সেন্সর অপারেশনের দায়িত্বে ছিলেন। কর্মরত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। 

সংবাদ সংস্থা সূত্রে খবর, পুলিশ জানিয়েছে ওই রোবট ব্যবহার করা হতো আনাজভর্তি বাক্স তোলার জন্য। ওই বাক্স তুলে প্যালেটে বসাতো রোবট। কোনওকারণে সেটি ঠিকমতো কাজ করেনি এবং ওই ব্যক্তিতে বাক্স ভেবে ভুল করেছে।

ওই যন্ত্রের রোবোটিক আর্ম (Robotic Arm) ওই ব্যক্তির দেহের উপরিভাগ কনভেয়ার বেল্টে চেপে ধরেছিল। তার ফলে ওই ব্যক্তির মুখ এবং বুক পিষ্ট হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। 

দক্ষিণ কোরিয়ায় (South Korea) এমন ঘটনা এর আগেও ঘটেছে। মার্চ মাসে ওই দেশেই এক গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় এক কর্মী রোবটের কারণে আটকে পড়ে গুরুতরভাবে জখম হয়েছিলেন।

এমনই একটি ঘটনা ঘটেছিল জার্মানিতেও। ২০১৫ সালে জার্মানিতে ফক্সওয়াগনের কারখানায় রোবটের কারণে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। কারখানায় যে দল রোবটটিকে বসাচ্ছিল তাদের সদস্য ছিলেন তিনি। সেই রোবটই ওই ব্যক্তিকে একটি মেটাল প্লেটে আছড়ে মেরে দেয়। ওই ঘটনায় বলা হয়েছিল মানুষের ভুলেই এই ঘটনা ঘটে। যন্ত্রাংশ নিয়ে কাজ করার কথা ছিল ওই রোবটের। ওই রোবটের কারণেই মৃত্যু হয়েছিল ওই শ্রমিকের।   

সম্প্রতি বিশ্বজুড়ে শুরু হয়েছে AI-নিয়ে নানা কথা। বিভিন্ন কাজে মানুষের পাশাপাশি AI-এর ব্যবহার করা হচ্ছে। যন্ত্র চালানো, তথ্য দেখভাল থেকে শুরু করে লেখা-আঁকা আরও কতকিছু, সবেতেই ব্যবহার হয় AI-এর। AI-এর প্রসঙ্গ উঠলেই চলে আসে রোবটের কথাও। রোবটের প্রসঙ্গ বহু পুরনো, যত দিন গিয়েছে ততই বেড়ে চলেছে রোবটের ব্যবহার। বিভিন্ন কারখানায় নানা কাজে, অস্ত্রোপচারে ব্যবহার হয় নানা ধরনের রোবট। সহজে-দ্রুত কাজ করার জন্য যে প্রযুক্তির উপর ভরসা দিন দিন বাড়ছে, সেই খানেই এমন দুর্ঘটনা আতঙ্ক বাড়াতেই পারে।

আরও পড়ুন: ভারতের আকাশেও মেরুজ্যোতি! লাদাখে রাতের আকাশে আলোর নৃত্য

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget