এক্সপ্লোর

NASA: সোনায় ঠাসা! গোটা পৃথিবীর সম্পদের চেয়েও দামি! এ কোন জায়গা?

Nasa Mission: চাঁদ বা মঙ্গলগ্রহ নয়, এখন এর দিকেই নজর বিজ্ঞানীদের। কারণ গবেষণায় মনে করা হচ্ছে- এই গ্রহাণু কার্যত সোনার খনি।

কলকাতা: পৃথিবী থেকে ৩৭৬ মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে এই জায়গা। পৃথিবীর মতোই এটিও সূর্যের চারিদিকে ঘোরে। তবে এটি গ্রহ নয়, গ্রহাণু। মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অ্যাস্টেরয়েড বেল্টে থাকা এই গ্রহাণুর দিকেই এখন চোখ NASA-এর।  কারণ বিজ্ঞানীরা বলছেন, এই বিশেষ গ্রহাণুটি সোনায় ঠাসা।

এর নাম 16 Psyche। চাঁদ বা মঙ্গলগ্রহ নয়, এখন এর দিকেই নজর বিজ্ঞানীদের। কারণ গবেষণায় মনে করা হচ্ছে- এই গ্রহাণু কার্যত সোনার খনি। নাহ- খনি নয়- আস্ত সোনার তাল। তবে শুধু সোনা নয়, লোহা এবং নিকেলের মতো ধাতুও রয়েছে 16 Psyche নামের এই গ্রহাণুতে। তাই এখানেই অভিযানের প্রস্তুতি নিচ্ছে NASA.

কী মনে করছেন বিজ্ঞানীরা?
এখনও পর্যন্ত গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তাতে মনে করা হচ্ছে এই গ্রহাণু ধাতু দিয়েই তৈরি। তবে যে সে ধাতু নয়। সবকটিই দামি এবং অত্যন্ত প্রয়োজনীয় ধাতু। বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহাণুর মূল অংশ মূলত সোনা। এছাড়া বিপুল পরিমাণের লোহা ও নিকেলের সঞ্চয় রয়েছে। পাশাপাশি বেশ কিছু Rare Metal-ও রয়েছে বলে তাঁদের ধারণা। বিজ্ঞানীদের এখনকার ধারণা অনুযায়ী ওই গ্রহাণুতে যা সম্পদ রয়েছে পৃথিবী অনুযায়ী তার মূল্য হতে পারে ১০০০০ কোয়াড্রিলিয়ন মার্কিন ডলার। সেটা কতটা অর্থ? এক কথায় বলতে গেলে আমাদের বিশ্বের মোট যে অর্থনীতি তার চেয়েও বেশি।

এই খোঁজ কিন্তু নতুন নয়, দীর্ঘদিন ধরেই এই গ্রহাণুর উপর নজর রেখেছেন বিজ্ঞানীরা। শুধু সোনার খোঁজ নয়। বিজ্ঞানের দিকও রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, এই গ্রহাণু আসলে কোনও গ্রহের Core, সৌর পরিবার তৈরির একেবারে প্রথম দিকে কোনও সংঘর্ষে হয়তো সেই গ্রহ বা গ্রহসদৃশ কিছু ভেঙে এটি বেরিয়ে এসেছে। এই গ্রহাণু ঠিকমতো নিরীক্ষণ করলে পৃথিবীর Core- এর বিষয়েও আন্দাজ মিলতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।

২০২২ সালে এই গ্রহাণুর উদ্দেশে অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত হয়ে যায়। তখন NASA-Jet Propulsion Laboratory- নিয়ে ব্যস্ত ছিল। সেই কাজ এখন মিটে গিয়েছে। ফলে এখন তাদের নজর 16 Psyche-তে। সব ঠিক থাকলে, এই বছরেই অক্টোবরে কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করবে মহাকাশযান। পৌঁছনোর কথা ২০২৯ এর আগস্টে। তারপর ২৬ মাস ধরে ওই গ্রহাণুকে পরিক্রমা করার কথা। 

আরও পড়ুন: 'দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ', অনুব্রত-গড়ে ভোট-আশ্বাস মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget