এক্সপ্লোর

Plants Talking to Each Other: ‘ঝরঝর থত্থর/ কাঁপে পাতা-পত্তর’, কথা বলে গাছেরাও, ক্যামেরায় ধরলেন বিজ্ঞানীরা

Science News: জাপানের একদল বিজ্ঞানী গাছেদের মধ্যেকার কথোপকথনের ভিডিও ক্যামেরায় বন্দি করেছেন।

নয়াদিল্লি: গাছের প্রাণ আছে বলে প্রথম আবিষ্কার করেন বাঙালি বিজ্ঞানী। এবার গাছেদের কথোপকথন ধরা গেল ক্যামেরায়। জাপানের বিজ্ঞানীরা এই অসাধ্যসাধন করে দেখিয়েছেন। পাশাপাশি সাজিয়ে রাখ কিছু গাছ যখন নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত, তাদের কথোপকথনের ধরন, ভাবভঙ্গি ক্যামেরায় বন্দি করা গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বায়ুবাহিত যৌগের সূক্ষ্ম কণাগুলি গাছপালাকে কুয়াশার চাদরে ঢেকে রাখে। সেই যৌগগুলিকে ব্যবহার করেই পরস্পরের সঙ্গে কথোপকথন চালায় গাছেরা। বায়ুবাহিত যৌগগুলি এক্ষেত্রে গন্ধের মতো কাজ করে, যার মাধ্যমে বিপদ সম্পর্কে সতর্কবার্তা যায় গাছেদের কাছে। (Plants Talking to Each Other)

জাপানের একদল বিজ্ঞানী গাছেদের মধ্যেকার কথোপকথনের ভিডিও ক্যামেরায় বন্দি করেছেন। কোন উপায়ে গাছেরা বায়বীয় সতর্কবার্তা গ্রহণ করে এবং তার নিরিখে প্রতিক্রিয়া জানায়, ধরা পড়েছে ভিডিও-তে। জাপানের সাইতামা ইউনিভার্সিটির আণবিক জীববিজ্ঞানী মাসাতসুগু টয়োটা এবং তাঁর সহযোগীরা এই অসাধ্যসাধন করেছেন। নেচার কমিউনিকেশন্স জার্নালে সেটি প্রকাশিত হয়েছে। গবেষক ইয়ুরি আরাতানি এবং তাকুইয়া উইমুরাও এই আবিষ্কারে যুক্ত ছিলেন। (Science News)

একটি অক্ষত গাছের উপর পরীক্ষা চালান বিজ্ঞানীরা। পতঙ্গের অত্যাচার এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত অন্য একটি গাছ থেকে নির্গত অস্থির জৈব যৌগের প্রেক্ষিতে অক্ষত গাছটি কী প্রতিক্রিয়া জানায়, সেই নিয়ে পরীক্ষা চলছিল। এক গাছের সঙ্গে অন্য গাছের সেই কথোপকথনকে ক্যামেরায় বন্দি করতে বিজ্ঞানীরা একটি বায়ুনিষ্কাশনযন্ত্র ব্যবহার করেন, যা একটি পাত্রে রাখা কিছু টমেটো গাছ ও শুঁয়োপোকা এবং অন্য একটি পাত্রে বাক্সে রাখা আরবিডোপসিস থালিয়ানা, এক প্রজাতির গাঁজা গাছকে সংযুক্ত করে। 

আরও পড়ুন: Snowless Winter in Kashmir: ঠান্ডা আছে, বরফ নেই! এ কেমন কাশ্মীর?

পরীক্ষা চলাকালীন শুঁয়োপোকাগুলিকে টমেটো  গাছের পাতা খেতে দেওয়া হয়। তাতে দেখা যায়, টমেটো গাছের পাতা থেকে নির্গত বায়বীয় যৌগ থেকে বিপদের সতর্কবার্তা গ্রহণ করছে বিশেষ প্রজাতির ওই গাঁজা গাছে। এর পর পরীক্ষায় একটি বায়োসেন্সর ব্যবহার করেন বিজ্ঞানীরা, দুই গাছের পাতার মধ্যেকার কথোপকথন ধরা পড়লে, সেটি উজ্জ্বল সবুজ রংয়ে জ্বলে ওঠে। সেন্সরে ক্যালসিয়াম আয়নও ধরা পড়ে। মানবদেহের কোষগুলিও পরস্পরের মধ্যে কথোপকথন চালাতে ক্যালসিয়ামই ব্যবহার করে। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, পাশাপাশি অবস্থিত দুই গাছের মধ্যে কথোপকথন চলে। বিশেষ করে বিপদের সতর্কবার্তা পরস্পরকে পৌঁছে দেয় তারা। পরিবেশে বেড়ে ওঠার সময় এভাবেই পরস্পরকে বিপদ থেকে রক্ষা করে গাছেরা। ওই ভিডিও-তে দেখা গিয়েছে, আহত গাছটি থেকে সতর্কবার্তা এসে পৌঁছতে ক্যালসিয়াম তরঙ্গের প্রসারণ ঘটছে পাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিজ্ঞানী মাসাতসুগু টয়োটা বলেন, "কখন, কোথায়, কোন পদ্ধতিতে গাছেরা বিপদবার্তা পেয়ে সাড়া দেয় এবং পরস্পরকে সতর্ক করে, সেই জটিলতার অবসান ঘটল।"

ওই দুই গাছের মধ্যে যে বায়বীয় যৌগের আদানপ্রদান হয়, সেগুলি পরীক্ষা করে বিজ্ঞানীরা Z-3-HAL এবং E-2-HAl নামের দু'টি উপাদানের খোঁজ পেয়েছেন, যারা ক্যালসিয়ামের মাধ্যমে সঙ্কেত পাঠানোর সহায়ক। বিজ্ঞানীদের মতে, আমাদের চোখের সামনেই গাছেরা পরস্পরের সঙ্গে কথোপকথন চালায়। কিন্তু খালি চোখে তা দেখা যায় না। লজ্জাবতী গাছেও ক্যালসিয়াম সঙ্কেত ব্যবহার করেই শিকারিদের হাত থেকে বাঁছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget