এক্সপ্লোর

Shubhanshu Shukla: থাকবেন ১৪ দিন, গবেষণা করবেন ৬০টি বিষয় নিয়ে, শুভাংশুদের সঙ্গে মহাকাশে গেল সফট টয়!

Shubhanshu Shukla News: বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে ওড়েন শুভাংশুরা

নয়াদিল্লি: ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্ল (Shubhanshu Shukla)। আর আজ, ২৮ ঘণ্টা পর বিকেল চারটে বেজে ২ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশনে সফল ডকিং করলেন শুভাংশু শুক্লরা। ভারতীয় এই নভোশ্চরের সঙ্গে রয়েছেন, আরও ৩ জন। দু ঘণ্টা ডকিং প্রসিডিওরের পরে, মহাকাশ স্টেশনে পা রাখলেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার আরও ৪১ বছর পরে, আপাতত ১৪ দিন এখানেই থেকে সাতটি বিষয়ে রিসার্চ করবেন শুভাংশু শুক্ল।

দীর্ঘ ২৮ ঘণ্টার সফর শেষ! ISS-S সফল ডকিং ড্রাগন ক্রাফটের। মহাকাশে নতুন মাইল ফলক পুঁতে দিল ভারত। বৃহস্পতিবার বিকেল ৪টে ২। মহাকাশে লেখা হল নতুন মহাকাব্য। তৈরি হল নতুন ইতিহাস। শুভাংশু শুক্লা-সহ চার নভশ্চরকে নিয়ে সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নামল মহাকাশযান। ডকিংয়ের প্রক্রিয়া শেষ হলে সন্ধে ৬টা নাগাদ স্পেসস্টেশনে থাকা ৭ মহাকাশচারী স্বাগত জানান শুভাংশুদের। মহাকাশ থেকে শুভাংশু বার্তা পাঠিয়েছেন, 'আমি সবসময় মহাকাশে আসার জন্য অপেক্ষা করতাম। আপনারা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন, আক্ষরিক অর্থে দরজা খুলে দিয়েছেন, তাতে আমি অভিভূত।'

বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে ওড়েন শুভাংশুরা। 39A লঞ্চ কমপ্লেক্স থেকে ৪ মহাকাশচাীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ড্রাগন ক্রাফট। মহাকাশ থেকে শুভাংশু বার্তা পাঠিয়েছেন, 'বুধবার আমরা 39A লঞ্চ কমপ্লেক্স থেকে লঞ্চ করেছি, যেখান থেকে প্রথম মুন ল্যান্ডিং মিশন Apollo 11 লঞ্চ হয়েছিল। এই সময় মহাকাশে খুব উৎসাহ, গর্ব অনুভব করছি। একটা ছোট অভিযান কিন্তু খুব দৃঢ় পদক্ষেপ, 'গগনযান মিশন'-এর দিকে। আসুন, আগামী ১৪ দিনকে উত্তেজনাপূর্ণ করে তুলি এবং একসঙ্গে মহাকাশে থাকি।' আগামী ১৪ দিন অন্তত ৬০ টি বিষয়ে গবেষণা করবেন শুভাংশুরা। শুভাংশুর সঙ্গে মহাকাশে গিয়েছেন, পেগি হুইটসন (Peggy Whitson), স্লায়োজ় উজ়নাইনস্কি ভিসনেউফ্স্কি (Sławosz Uznański-Wiśniewski), ও টিবল কাপু (Tibor Kapu)। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনো মাত্র স্পেসস্টেশনে থাকা ৭ মহাকাশচারী স্বাগত জানান শুভাংশুদের। জড়িয়ে ধরেন। 

শুভাংশুরা মহাকাশে সঙ্গে নিয়ে গিয়েছেন সফট টয়। ষাটের দশকে ইউরি গ্যাগারিনের সময় থেকে এ ধরনের সফট টয় নিয়ে যাওয়ার রেওয়াজ রয়েছে। স্পেস ক্রাফট মহাশূন্য়ে পৌঁছলে মহাকাশচারীদের ভাসমান অবস্থা বোঝাতে জিরো গ্রাভিটি ইন্ডিকেটর হিসেবে কাজ করে এই ছোট্ট সফট টয়। অ্যাক্সিয়ম ফোর মিশনে শুভাংশুদের সঙ্গে রয়েছে হাঁস। যার নাম দেওয়া হয়েছে ‘জয়’। রাজহাঁস দেবী সরস্বতীর বাহন, শুদ্ধতা এবং জ্ঞানের প্রতীক। মহাকাশ স্টেশনে শুভাংশুদের পৌছনোর মুহূর্তের লাইভ স্ট্রিমিং হয় কলকাতার Birla Industrial & Technological Museum বা BITM-এ। হাজির ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।

মহাকাশে কাজ শেষ করে ক্যালিফোর্নিয়ার সমুদ্রে অবতরণের কথা ড্রাগন স্পেস ক্রাফটের।  

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget