এক্সপ্লোর

Shubhanshu Shukla: মহাকাশ থেকে ফিরছেন শুভাংশুরা, ১৮ দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা

International Space Station: NASA সূত্রে খবর, স্প্ল্যাশডাউনের পর শুভাংশু ISRO-এর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে কিছু দিন ‘রিহ্যাবিলিটেশন’-এ থাকবেন। তার পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। 

Shubhanshu Shukla: নাসার নির্দেশের পর শুভাংশু শুক্লা এবং আরও ৩ মহাকাশচারীকে নিয়ে ISS থেকে আনডকিং ড্রাগন মহাকাশযানের। ১৮ দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা। ২৩ ঘণ্টা পর স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে। গত ২৫ জুন, বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে ওড়েন শুভাংশুরা। 39A লঞ্চ কমপ্লেক্স থেকে ৪ মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ড্রাগন ক্রাফট। ২৮ ঘণ্টা পর ভারতীয় সময়, পরের দিন বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন সবাই। ১৮ দিন মহাকাশে শুভাংশুরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করেছেন এবং ২০টিরও বেশি ‘আউটরিচ’ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। সাতটি মাইক্রোগ্রাভিটি পরীক্ষা করেছেন। ভারতীয় সময় অনুসারে, রবিবার সন্ধে ৭টা ২০-তে মহাকাশে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় শুভাংশুদের। NASA সূত্রে খবর, স্প্ল্যাশডাউনের পর শুভাংশু ISRO-এর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে কিছু দিন ‘রিহ্যাবিলিটেশন’-এ থাকবেন। তার পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। ১৫ জুলাই বিকেলে স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে, খবর NASA ও ISRO সূত্রে। 

Axiom-4 অভিযানের আওতায় মহাকাশে গিয়েছেন শুভাংশুরা। মহাকাশে এতদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলেন তাঁরা। আগামী দিনে ভারতের 'গগনযান' অভিযানের জন্য শুভাংশুর এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে নিজেদের মহাকাশযান বিচ্ছিন্ন করে নেবেন শুভাংশুরা। এর পর পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন তাঁরা। শুভাংশুর মুখে মহাকাশের অভিজ্ঞতা শোনার জন্য উৎসুক সকলে। 

১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেন রাকেশ শর্মা। আর ২০২৫ সালে দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছেন ৩৯ বছর বয়সি শুভাংশু শুক্ল। ভারতীয় সময় অনুযায়ী,২৫ জুন, দুপুর ১২টা বেজে ১ মিনিটে পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেন শুভাংশু। ভারতীয় বায়ুসেনার সমস্ত ধরনের বিমান ওড়াতে পারদর্শী শুভাংশু। তিনি লখনউয়ের ছেলে। 

ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্য়াপ্টেন শুভাংশু। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গেলেও, আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখা প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু।  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবার পা রেখেছেন কোনও ভারতীয় মহাকাশচারী। ৪১ বছর পর এই প্রথম কোনও ভারতীয় মহাকাশে গিয়েছেন। শুভাংশু মহাকাশে থাকবেন ১৪ দিন। ১৯৮৪ সালে রাকেশ শর্মা মহাকাশে এক সপ্তাহ ছিলেন। 

শুভাংশু জানিয়েছেন, তাঁর যাত্রা শেষ হলেও, ভারতের সামনে দীর্ঘ পথ রয়েছে। তাঁর বিশ্বাস, একদিন নক্ষত্রকেও ছুঁয়ে দেখতে পারবে মানবজাতি। নিজের বার্তা শেষ করতে গিয়েই ৪১ বছর আগের প্রসঙ্গ পাড়েন শুভাংশু। বলেন, "মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়, আজও জানতে উৎসুক অনেকে। আমি বলব, ভারত উচ্চাকাঙ্খী, ভারত নির্ভীক, ভারত আত্মবিশ্বাসী, ভারত গর্বিত। তাই আবারও বলতে পারি, ভারত আজও 'সারে জহাঁ সে অচ্ছা'। শীঘ্রই পৃথিবীতে দেখা হবে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget