এক্সপ্লোর

Sleep Deficiency: কতক্ষণ না ঘুমিয়ে থাকা সম্ভব? টানা জেগে থাকলে মারাত্মক প্রভাব, কীভাবে?

Science Facts: যদি কেউ ২৪ ঘণ্টা না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করে তাহলে তার প্রভাব মস্তিষ্কে পড়বেই। Sleep-Wake Border-এ চলে যাবে মস্তিষ্ক।

কলকাতা: সারাদিন কাজের পরে ক্লান্তিতে চোখের পাতা ভারী হয়ে যায়। তখন হয়তো খিদে-তেষ্টার থেকেও বেশি জরুরি মনে হয় ঘুম। বিজ্ঞানীরা বলে থাকেন শারীরবৃত্তীয় কাজ ঠিকমতো চলার জন্য এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ঘুম জরুরি।

কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারেন এক ব্যক্তি? এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে বহুকাল ধরে। একসময় না ঘুমনোর বা জেগে থাকার রেকর্ডও জায়গা পেল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। কিন্তু সেই রেকর্ড অনুয়ায়ী ১৭ বছরের ব়্যান্ডি গার্ডেনার ১১ দিন ২৫ মিনিট জেগে বিশ্ব রেকর্ড বানিয়েছিল যা ১৯৬৩ সালে গিনেসে জায়গা পেয়েছিল। আরও কিছু কিছু রেকর্ডের কথা শোনা যায় কিন্তু ব়্যান্ডির রেকর্ডে ডাক্তার উপস্থিত ছিলেন ফলে সেটাকেই প্রামাণ্য মানা হয়ে থাকে। এই রেকর্ড তৈরির বিষয়টি গিনেস বন্ধ করে দেয় ১৯৯৭ সালে। কারণ ঘুমের অভাবের কারণে যে বিপদ তৈরি হয় তার কথা মাথায় রেখেই এই সংক্রান্ত কোনও তথ্য আর নেওয়া হবে না বলে জানায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড।

শারীরবৃত্তীয় কাজ, মানসিক ক্ষমতা, চিন্তাশক্তি-সব কিছুই ঠিকমতো চালানোর জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুমের। আমেরিকার সরকারি স্বাস্থ্য়সংস্থা CDC-এর মতে ঘুমের অভাবে ডায়াবেটিস, হার্টের রোগ, ওবেসিটি- যেকোনও কিছু হতে পারে। প্রতিটি ব্য়ক্তি পরতি ২৪ ঘণ্টায় অন্তত ৬-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। কিন্তু অনেকেই সেই ঘুম ঘুমোন না।

কী হতে পারে?
তাহলে কী হয়? স্লিপ মেডিসিনের গবেষক ওরেন কোহেন (Oren Cohen) জানাচ্ছেন, ঘুমের অভাবের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়ে মস্তিষ্কে। যদি কেউ ২৪ ঘণ্টা না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করে তাহলে তার প্রভাব মস্তিষ্কে পড়বেই। Sleep-Wake Border-এ চলে যাবে মস্তিষ্ক। আপাতদৃষ্টিতে জেগে থাকলেও আদতে ঘুমের অবস্থায় চলে যেতে পারে মস্তিষ্ক। 

এই পরিস্থিতিকেই বলে intrusion বা Micro Sleep. যাঁরা টানা জেগে থাকেন তাঁদের মস্তিষ্ক নিজে থেকেই এমন পর্যায়ে চলে যায়, সেখানে হ্যালুসিনেশন হতে পারে, সময়ের খেয়াল না থাকতে পারে। বা হঠাৎ হঠাৎ কিছুক্ষণের জন্য মনোযোগ হারিয়ে যেতে পারে। লস অ্য়াঞ্জেলস-এর Sleep Disorders Center-এর বিজ্ঞানী ড. অ্যালোন আভিদান জানাচ্ছেন, যাঁরা বলেন টানা কয়েকদিন না ঘুমিয়েই রয়েছেন, তাঁদের সেটা মনে হলেও আদতে সেটা সম্ভব নয়। তাঁদের মস্তিষ্ক Abnormal Sleep-এ থেকেছে মাঝেমাঝেই। এই অবস্থা ছাড়া টানা ২৪ ঘণ্টা স্বাভাবিকভাবে জেগে থাকা সম্ভব নয় বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

স্বাভাবিক ভাবে না ঘুমোলে কী হতে পারে তা পরীক্ষা করে দেখা সম্ভব নয়। কারণ এর ফলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। মনস্তাত্বিক ক্ষেত্রেও ক্ষতি হতে পারে। সেই কারণেই এই পরীক্ষা হয় না। যাঁদের  fatal familial insomnia (FFI) রয়েছে তাঁরা একটি জেনেটিক মিউটেশনের কারণে ঠিকমতো ঘুমোতে পারেন না। এটি একটি অতি বিরল রোগ। এদের ক্ষেত্রে মস্তিষ্কে একটি বিশেষ প্রোটিন তৈরি হয় যা ঘুমের প্রক্রিয়াকে বাধা দেয়। এটি টানা চললে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যু পর্যন্ত হতে পারে।

২০১৯ সালে Nature and Science of Sleep-জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে ১৬ ঘণ্টা পর্যন্ত স্বাভাবিক ভাবে জেগে থাকা যায়। তারপরেই ক্রমশ মনোযোগ এবং সতর্ক থাকার ক্ষমতা হ্রাস পেতে থাকে। টানা জেগে থাকলে (২৪ ঘণ্টারও বেশি) Hand-Eye coordination-এর ঘাটতি হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। ৩৬ ঘণ্টার বেশি হয়ে গেলে  হরমোনের ভারসাম্য় বিঘ্নিত হতে থাকে, শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হয়। অবসাদের মতো সমস্য়াও দেখা যায় বলে জানাচ্ছে ক্লিভল্যান্ড ক্নিনিকে প্রকাশিত একটি প্রবন্ধ।

আরও পড়ুন: রাতের আকাশে এবার পাঁচ গ্রহের মিলন! মহাকাশে 'ম্যাজিক' দেখার অপেক্ষায় বিশ্ব

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget