এক্সপ্লোর

Chandrayaan 3: 'প্রজ্ঞান'-এর প্রথম পরীক্ষাতেই হদিস সালফারের, খোঁজ জারি হাইড্রোজেনের: ইসরো

Sulpher Found:দক্ষিণ মেরুর কাছে, চন্দ্রপৃষ্ঠে রোভারের ভিতরে রাখা Laser-Induced Breakdown Spectroscope বা LIBS কোনও রকম ধোঁয়াশা ছাড়াই সালফারের অস্তিত্বের প্রমাণ পেয়েছে।

কলকাতা: চাঁদের মাটিতে প্রথম পরীক্ষা-নিরীক্ষাতেই সালফারের (Sulphur) হদিস পেল রোভার 'প্রজ্ঞান' (Rover Pragyan)। দক্ষিণ মেরুর কাছে, চন্দ্রপৃষ্ঠে রোভারের ভিতরে রাখা Laser-Induced Breakdown Spectroscope বা LIBS কোনও রকম ধোঁয়াশা ছাড়াই সালফারের অস্তিত্বের প্রমাণ পেয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এর সঙ্গে আরও কিছুর অস্তিত্ব টের পাওয়া গিয়েছে বলে একেবারে সাম্প্রতিক পোস্টে জানাল ইসরো (ISRO)।

কী কী রয়েছে সেই তালিকায়? Al, Ca, Fe, Cr, Ti, Mn, Si, and O-এগুলির অস্তিত্ব টের পাওয়া গিয়েছে, দাবি ইসরোর।  আপাতত, হাইড্রোজেনের খোঁজে রয়েছে রোভার 'প্রজ্ঞান'। 

কী জানা গেল?
পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল অনুযায়ী, এই আটটির নাম যথাক্রমে, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ফেরাস (আয়রন), ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেন। ইসরোর বিবৃতি অনুযায়ী, প্রাথমিক বিশ্লেষণে এই আটটিরই অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল। আরও গভীর বিশ্লেষণ করে ম্যাঙ্গানিজ, আয়রন এবং অক্সিজেনের অস্তিত্ব মিলেছে। হাইড্রোজেনের জন্য এর পর আরও আঁতিপাঁতি হয়ে খোঁজ চালাচ্ছে রোভার। সংশ্লিষ্ট গ্রাফে এরই বিবরণ তুলে ধরতে চেয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এমন কিছু যে আসতে চলেছে, তার ইঙ্গিত আগেরই পোস্টে দিয়ে রেখেছিল ইসরো। চন্দ্রপৃষ্ঠ থেকে 'প্রজ্ঞান'-এর পাঠানো বার্তার কথা জানিয়ে সেই পোস্ট দেওয়া হয়। সঙ্গে ছিল প্রতিশ্রুতি, 'সেরা অভিজ্ঞতা এখনও বাকি রয়েছে...'। তবে কি এই অভিজ্ঞতার কথাই বলছিল প্রজ্ঞান? শোরগোল পড়ে গিয়েছে বিজ্ঞানীমহলে।

বিতর্ক, হাইড্রোজেন ও নাসা...
চন্দ্রপৃষ্ঠে এই মুহূর্তে যে হাইড্রোজেনের খোঁজে ব্যস্ত রয়েছে চন্দ্রযান-৩-এর রোভার, সেই হাইড্রোজেনের অস্তিত্বের কথা আগেই জানা গিয়েছে বলে দাবি করে নাসা। তাদের বক্তব্য,  চাঁদের চির অন্ধকারে থাকা অংশের মেরু অঞ্চলের ক্রেটারে, নাসার পাঠানো 'লুনার অরবিটার', নব্বইয়ের দশকেই প্রাণের বিকাশের জন্য আবশ্যক তরলের হদিস পেয়েছিল। ৬০-এর দশকের শেষ দিক ও ৭০-এর দশকে মহাকাশচারীদের নিয়ে যে অ্যাপোলো অভিযান হয়, ২০০০ সালের পরে সেই অভিযান থেকে আনা নমুনার ফের বিশ্লেষণ করেও চাঁদের মাটিতে হাইড্রোজেনের হদিস পাওয়া যায়, দাবি এমনও। কিন্তু এই অভিযানগুলি নিয়েই বিস্তর বিতর্ক রয়েছে। ফলে তার ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। তাই সার্বিক ভাবেই, ইসরোর প্রজ্ঞানের দিকে তাকিয়ে বহু মানুষ।

আরও পড়ুন:'হ্য়ালো মর্ত্যবাসী, আমি 'রোভার' প্রজ্ঞান', ইসরোর পোস্টে কী বার্তা 'তার'?

  

 

 

 

 

   

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget