এক্সপ্লোর

Chandrayaan 3:'হ্য়ালো মর্ত্যবাসী, আমি 'রোভার' প্রজ্ঞান', ইসরোর পোস্টে কী বার্তা 'তার'?

ISRO:চন্দ্রযান-৩-এর রোভারের এই বার্তা আজ, মঙ্গলবার সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছে ইসরো। তার পর থেকেই হু হু করে 'ভিউজ' আর 'রিপোস্ট'-এর বন্যা তাতে। 

কলকাতা: 'হ্য়ালো মর্ত্যবাসী, আমি 'রোভার' প্রজ্ঞান। আশা করি, আপনারা ভালো আছেন। আপাতত এটুকু জানাতে চাই, চাঁদের রহস্যভেদ করতে কাজ করে যাচ্ছি।' বার্তা থেকেই স্পষ্ট প্রেরকের নাম-পরিচয়। চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3) রোভারের (Rover Pragyan Message) এই বার্তা আজ, মঙ্গলবার সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছে ইসরো (ISRO) । তার পর থেকেই হু হু করে 'ভিউজ' আর 'রিপোস্ট'-এর বন্যা তাতে। 

খানাখন্দ পেরিয়ে...
চাঁদমামা যে মোটেও গল্পকথার মতো শান্ত-সুন্দর নয়, বরং তার সারা শরীর খানাখন্দে ভরা সেটা মোটামুটি অনেকেই জানেন। ফলে প্রজ্ঞান-এর কাজ সহজ নয়। পথে একাধিক ছোট-মাঝারি-বড়, হরেক মাপের গর্ত (ক্রেটার) পড়তে পারে। পড়েছেও। তবে সে সুন্দর ভাবে পাশ কাটিয়ে গিয়েছে। ইসরো জানায়, একেবারে বহাল তবিয়তে রয়েছে প্রজ্ঞান। এবার তার 'মুখ'-এর কথা শুনলেন বিশ্বের মানুষ। কিন্তু যে ল্যান্ডারের সঙ্গে এতটা পথ পেরিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে সে পৌঁছল, তার কথা? প্রজ্ঞান ভোলেনি। তার কথায়, 'আমি আর আমার বন্ধু, ল্যান্ডার বিক্রমের মধ্যে ভালো যোগাযোগ রয়েছে। দু'জনেরই স্বাস্থ্য ভাল। সেরা অভিজ্ঞতা এখনও বাকি... '।

তাদের মতো, সেরা অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছে গোটা ভারত তথা বিশ্ব। আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিং নিয়ে রুদ্ধশ্বাস উত্তেজনা ছিল মহাকাশবিজ্ঞানীদের মনে। তাঁরা জানতেন, এই অভিযানের বহু ধাপ অত্যন্ত ক্রিটিক্যাল। একচুল এদিক-ওদিক মানে চন্দ্রযান-২-এর পুনরাবৃত্তি ঘটতে পারে। তবে আশার আলো জ্বালিয়ে এবার একেবারে নিখুঁত সফট ল্যান্ডিং করে ল্যান্ডার বিক্রম। সেই দুরন্ত মুহূর্তের সাক্ষী ছিল ভারত তথা গোটা বিশ্ব। তার পর, ঠিক প্রত্যাশা মতো বেরিয়ে আসে রোভার। অভিযানের পরের পর্বের দায়িত্ব এবার তার। গত কাল, সোমবারই ইসরোর তরফে রোভারের 'মুন ওয়াক'-এর বিবরণ দেওয়া হয়েছিল। জানানো হয়, চন্দ্রপৃষ্ঠে চারণের সময় একটি চার মিটার ব্যাসের বড় গর্ত দেখতে পেয়েছিল প্রজ্ঞান। এই গর্তের অবশ্য কাছাকাছি যায়নি সে। ৩ মিটার দূর থেকেই  নজরে এসেছিল ওই সুবিশাল ক্রেটার। এরপরই অন্য পথে যাত্রা শুরু করে প্রজ্ঞান। ইসরো তখনই জানায়, একদম সুরক্ষিত রয়েছে রোভার। আপাতত নতুন পথে তার যাত্রা শুরু হয়েছে। 
এবার বার্তা দিয়ে নিজের হাল-হকিকত জানাল সে। সঙ্গে জানাল ল্যান্ডার বিক্রমের সঙ্গে বন্ধুত্বের 'স্টেটাস'-ও। বাকিটা? ধৈর্য্য ধরতেই হবে।

আরও পড়ুন:নিরাপত্তারক্ষীকে বেঁধে গয়না নিয়ে চম্পট, ভরদুপুরে সোনার দোকানে ডাকাতি

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget