এক্সপ্লোর

Sunita Williams: অবসর নিলেন সুনীতা উইলিয়ামস, মহাকাশ অভিযানের অন্যতম পথিকৃৎ, দীর্ঘ ২৭ বছরের কেরিয়ারে ইতি

Sunita Williams Retires: NASA জানিয়েছে, বড়দিনের পর পরই, গত ২৭ ডিসেম্বর থেকে সুনীতার অবসর কার্যকর হয়েছে।

নয়াদিল্লি: মহাকাশচারী হিসেবে সুদীর্ঘ কেরিয়ার। একের পর এক মাইলফলক ছুঁয়েছেন তিনি। এবার অবসর গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মঙ্গলবার সুনীতার অবসরের কথা ঘোষণা করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. ঘটনাচক্রে, সুনীতা ভারত সফরে থাকাকালীনই তাঁর অবসরের ঘোষণা হল। (Sunita Williams Retires)

NASA জানিয়েছে, বড়দিনের পর পরই, গত ২৭ ডিসেম্বর থেকে সুনীতার অবসর কার্যকর হয়েছে। অবসর গ্রহণ করেছেন ৬০ বছর বয়সি সুনীতা। NASA-র বিবৃতিতে বলা হয়, ‘মানুষের মহাকাশ অভিযানে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন সুনীতা। ভবিষ্যৎ মহাকাশ গবেষণার রূপকার তিনি। পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে বাণিজ্যিক অভিযানের পথ প্রশস্ত করেছেন’। (Sunita Williams)

NASA-র প্রশাসনক জ্যারেড আইজ়্যাকম্য়ানের কথায়, ‘বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে যে ভূমিকা পালন করেছেন সুনীতা, তাতেই চন্দ্রাভিযান আর্টেমিস এবং মঙ্গল অভিযানের ভিত্তিস্থাপন হয়েছে। আগামী প্রজন্ম ওঁর থেকে অনুপ্রেরণা পাবে, স্বপ্ন দেখতে শিখবে। অবসরকালে অভিনন্দন জানাই ওঁকে। NASA এবং দেশের যে সেবা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ’।

১৯৯৮ সালে সুনীতা NASA-য় নিযুক্ত হন।  তিন-তিনবার মহাকাশ অভিযানে গিয়েছেন তিনি। মহাকাশে কাটিয়েছেন ৬০৮ দিন। মহাকাশে কাটানো মোট দিনের নিরিখে, NASA-র মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন তিনি। একবার অভিযানে গিয়ে দীর্ঘদিন মহাকাশে থাকার নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছেন। NASA-র আর এক মহাকাশচারী, সুনীতার সহযাত্রী ব্যারি বুচ উইলমোরও যুগ্ম ভাবে রয়েছেন ষষ্ঠ স্থানে। SpaceX Crew-9 অভিযানে ২৮৬ দিন মহাকাশে ছিলেন তাঁরা। 

সবমিলিয়ে মোট ন’টি স্পেসওয়াকের রেকর্ড রয়েছে সুনীতার। স্পেসওয়াকে সময় কাটিয়েছেন ৬২ ঘণ্টা ৬ মিনিট, যা মহিলা মহাকাশচারীদের মধ্যে সর্বাধিক এবং নারী-পুরুষ সকলের মধ্যে চতুর্থ। মহাকাশে ম্যারাথনে অংশ নেওয়া প্রথম মহাকাশচারীও সুনীতা। 

২০০৬ সালের ৯ ডিসেম্বর প্রথম মহাকাশে পাড়ি দেন সুনীতা। দ্বিতীয় অভিযানে যান ২০১২ সালের ১৪ জুলাই। ২০২৪ সালের জুলাই মাসে তৃতীয় এবং শেষ মহাকাশ অভিযানে বেরোন সুনীতা ও ব্যারি। মাত্র আটদিনের পরিকল্পনা নিয়ে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই অভিযানই দীর্ঘতম হয়ে ওঠে তাঁদের জন্য। সাড়ে ন’মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরেন। 

সুনীতার বাবা পেশায় নিউরোঅ্যানাটমিস্ট। জন্ম গুজরাতের মেহসানার। স্লোভেনিয়ার বনি পান্ড্যর সঙ্গে বিয়ের পর আমেরিকা চলে যান। আমেরিকার ওহায়োতেই জন্ম সুনীতার। স্বামী মাইকেল এবং পোষ্যদের নিয়ে সংসার সুনীতার। তবে সুনীতা জানিয়েছেন, মহাকাশই তাঁর সবচেয়ে প্রিয় জায়গা।

অবসরকালে সুনীতার বক্তব্য, “NASA-র দীর্ঘ ২৭ বছরের অসাধারণ কেরিয়ার আমার। সহকর্মীদের অফুরন্ত ভালবাসা এবং সমর্থনের জন্যই এটা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক স্পেস স্টেশন, সব মানুষজন, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞানের দৌলতেই চাঁদ এবং মঙ্গলে অভিযান চালানোর পথ প্রশস্ত হয়েছে। আশা করি, আগামীর কাজ আরও সহজ হবে। আমি ইতিহাস তৈরি হতে দেখার অপেক্ষায় রইলাম”।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget