এক্সপ্লোর

Sunita Williams: মহাকাশে কেমন আছেন তিনি? আর কিছুক্ষণের মধ্যেই Live বার্তা সুনীতার

NASA News: আর কিছুক্ষণের মধ্যে মহাকাশ থেকে সরাসরি পৃথিবীবাসীকে বার্তা দিতে চলেছেন সুনীতা। 

নয়াদিল্লি: মহাকাশে ১০ দিনের অভিযানে গিয়েছিলেন। কিন্তু নয় নয় করে একমাসের বেশি পার হয়ে গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সর্বত্র। আপাতত আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিলেও, কবে নিরাপদে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে, এখনও পর্যন্ত তা জানালে পারেনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সেই আবহেই, আর কিছুক্ষণের মধ্যে মহাকাশ থেকে সরাসরি পৃথিবীবাসীকে বার্তা দিতে চলেছেন সুনীতা। NASA-র ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে সুনীতার বার্তা। (Sunita Williams) পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই শোনা যাবে।

NASA জানিয়েছে, বুধবার রাত ৮.৩০টায় সরাসরি পৃথিবীবাসীকে বার্তা দেবেন সুনীতা। মহাকাশে তাঁর অভিয়ান কেমন চলছে, সেখানে কী অবস্থায় রয়েছেন তাঁরা, বিশদে জানাবেন সুনীতা। তাঁদের ফেরা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি NASA. তবে পরিস্থিতি যা, তাতে আরও কয়েক মাস সুনীতা এবং ব্যারিকে মহাকাশে থাকতে হতে পারে বলে জল্পনা বিজ্ঞান মহলে। (NASA News)

গত ৫ জুন মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। ১০ দিনের অভিযানে মহাকাশে পাঠানো হয়েছিল তাঁদের। কিন্তু একমাসের বেশি সময় অতিক্রান্ত হলেও ফেরানো যায়নি তাঁদের। Boeing Starliner-এর যে মহাকাশযানে চেপে রওনা দিয়েছিলেন সুনীতা এবং ব্যারি, তাতে গোলযোগ দেখা দেওয়াতেই তাঁরা মহাকাশে আটকে গিয়েছেন। 

আরও পড়ুন: Sunita Williams: দিনে ১৬ বার সূর্যোদয়, ১৬ বার সূর্যাস্ত, কাল মহাকাশ থেকে Live কথোপকথন সুনীতার

পৃথিবীতে ফেরার জন্য Boeing Starliner-এর মহাকাশযানে থ্রাস্টার হিসেবে ২৮টি ছোট রকেট ব্যবহার করার কথা ছিল। কিন্তু উড়ানের ২৫ ঘণ্টার মধ্যেই ওই রকেটগুলি থেকে ছিদ্রপথে বার বার হিলিয়াম বেরিয়ে আসতে শুরু করে বলে জানা যায়। এখনও পর্যন্ত পাঁচ বার এই ঘটনা ঘটেছে। পৃথিবীতে নিরাপদে ফিরতে ১৪টি থ্রাস্টার ঠিক থাকা জরুরি।

NASA জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটিগুলি খতিয়ে দোখা হচ্ছে, তাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে তারা। নির্দিষ্ট দিন ক্ষণ না জানানোতেই NASA-র এই ঘোষণা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত চার বার সুনীতা এবং ব্য়ারির পৃথিবীতে ফেরার দিন পাল্টেছে। শোনা যাচ্ছে, Boeng Starliner ব্যর্থ হলে, সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরাতে আগামী দিনে ইলন মাস্কের SpaceX সংস্থার সাহায্য নেওয়া হতে পারে। 

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget