এক্সপ্লোর

Chandrayaan-3: বেতন পাননি দীর্ঘ ১৮ মাস, চন্দ্রযান ৩-র লঞ্চপ্যাড তৈরি করেও রাস্তায় ইডলি বেচছেন ইনি

ISRO: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র চন্দ্রযান-৩ মহাকাশযানের লঞ্চপ্যাড তৈরিতে যুক্ত ছিলেন দীপককুমার উপরারিয়া।

রাঁচি: চন্দ্রযান-৩ মহাকাশযানের (Chandrayaan-3) লঞ্চপ্যাড তৈরি করা ইঞ্জিনিয়াররা এক বছরেরও বেশি সময় ধরে বেতন পাননি বলে সামনে আসতেই শুরু হয়েছিল বিতর্ক। কেন্দ্রীয় সরকার এবং বিরোধী দলগুলির মধ্যে শুরু হয়েছিল দড়ি টানাটানি। চন্দ্রযান- চাঁদের মাটি ছোঁয়ার পর সেই বিতর্ক থিতিয়ে গিয়েছিল। এবার ফের বিষয়টি নিয়ে কাটাছেঁড়া শুরু হল। কারণ চন্দ্রযান-৩ মহাকাশযানের লঞ্চপ্যাড তৈরি করা টেকনিশিয়ানকে রাস্তায় দাঁড়িয়ে ইডলি বিক্রি করতে দেখা গেল। 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র (ISRO) চন্দ্রযান-৩ মহাকাশযানের লঞ্চপ্যাড তৈরিতে যুক্ত ছিলেন দীপককুমার উপরারিয়া (Deepak Kumar Uprariya)। হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড (HEC)-তে কর্মরত তিনি। সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচির রাস্তায় তাঁকে ঠেলাগাড়িতে ইডলি বিক্রি করতে দেখা গিয়েছে। ধুরওয়া এলাকায় পুরনো বিধানসভা ভবনের ঠিক উল্টোদিকের রাস্তায় ইডলি বিক্রি করেন তিনি। 

সংবাদমাধ্যমে দীপক জানিয়েছেন, ভারত সরকারের ছত্রছায়ায় থাকা HEC দীর্ঘ ১৮ মাস ধরে তাঁর বেতন বাকি রেখেছে। সংসার চালাতে না পেরে ইডলি বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। দীর্ঘ দিন বেতন না পেয়ে ইডলির দোকান খুললেও, এখনও চাকরি ছাড়েননি দীপক। ISRO-র জন্য আরও একটি লঞ্চপ্যাড তৈরি করছে HEC. তাতেও দীপক যুক্ত রয়েছেন। দু'দিকই সামাল দিচ্ছেন তিনি। সকালে ইডলি বিক্রি করে, দুপুরে অফিস যান। সন্ধেয় আবার ঠেলা নিয়ে হাজির হন রাস্তায়। 

আরও পড়ুন: Parliament Special Session : 'ছোট কাজ করার সময় এখন আর নেই' নতুন সংসদ ভবনের যাত্রা শুরুর আগে আবেগপ্রবণ বার্তা মোদির

সংবাদমাধ্যমে দীপক বলেন, “প্রথম প্রথম ক্রেডিট কার্ড ব্যবহার করে সংসার চালানোর চেষ্টা করেছিলাম। ঋণও নিয়েছিলেন ২ লক্ষ টাকার। টাকা ধার নিতে হয় আত্মীয়-স্বজনদের কাছ থেকেও। সব মিলিয়ে চার লক্ষ টাকার দেনা হয়ে গিয়েছে মাথার উপর। কাউকে টাকা ফেরত দিতে পারিনি। তাই টাকা ধার দেওয়াও বন্ধ করে দিয়েছেন অনেকে। স্ত্রীর গয়না বন্ধক রেখেও সংসার চালাই কিছুদিন।”

দীপক আরও বলেন, "আমার দুই কন্যা রয়েছে। দু’জনই স্কুলে যায়। এবছর ওদের স্কুলের ফি-ও জমা দিতে পারিনি। রোজ স্কুল থেকে নোটিস পাঠাচ্ছে।" ঠেলাগাড়িতে দীপকের ইডলি বিক্রির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। চন্দ্রযান-৩ মহাকাশযানের যন্ত্রাংশ তৈরিতে যুক্ত থাকার পরও দীপকের এই পরিস্থিতি কেন, উঠছে প্রশ্ন। এর আগে, ইঞ্জিনিয়ারদের বেতন না পাওয়ার অভিযোগ খারিজ করেছিল বিজেপি। অনেকে কাঠগড়ায় তুলছেন তাদেরও।

আসলে মধ্যপ্রদেশের হারদা জেলার বাসিন্দা দীপক। ২০১২ সালে বেসরকারি সংস্থার কাজ ছেড়ে HEC-তে যোগদান করেন। ৮ হাজার টাকা বেতন পেতেন শুরুতে। পরে তা বেড়ে হয় ২৫ হাজার টাকা। HEC-তে কাজের সুযোগ পেয়ে জীবনে বড় কিছু করে দেখানোর স্বপ্নও দেখতে শুরু করেছিলেন দীপক।  কিন্তু বর্তমানে রাস্তায় এসে দাঁড়িয়েছেন তিনি। 

চন্দ্রযান-৩ মহাকাশযানের দৌলতেই চাঁদের মাটি ছুঁতে পেরেছে ভারত। তার পর ISRO-র বিজ্ঞানী থেকে লঞ্চপ্যাড তৈরিতে যুক্ত থাকা ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই সময়ও রাঁচিতে একটানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন HEC-র কর্মীরা। দীর্ঘ ১৮ মাস বেতন পাননি হলে অভিযোগ সংস্থার ২৮০০ কর্মীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget