এক্সপ্লোর

Parliament Special Session : 'ছোট কাজ করার সময় এখন আর নেই' নতুন সংসদ ভবনের যাত্রা শুরুর আগে আবেগপ্রবণ বার্তা মোদির

PM Narendra Modi : প্রধানমন্ত্রীর বক্তব্য এদিন ভরা রইল আবেগে, ইতিহাস-চারণে ও ভবিষ্যতের ভাবনায়। বললেন, ভারতের নতুন গৌরবোজ্জ্বল ইতিহাসকে মনে করাবে নতুন সংসদ ভবন।  

নতুন যুগের সূচনা। মঙ্গলবার  থেকেই নতুন সংসদ ভবন (Parliament Special Session) পার্লামেন্ট হাউস অব ইন্ডিয়ায় শুরু হবে রাজ্য়সভা ও লোকসভার (Lok Sabha Session) অধিবেশন। তার আগে সেন্ট্রাল হলের বিশেয অনুষ্ঠানে গৌরবোজ্জ্বল সংসদীয় ইতিহাসকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। বললেন, 'নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হল।' প্রধানমন্ত্রীর বক্তব্য এদিন ভরা রইল আবেগে, ইতিহাস-চারণে ও ভবিষ্যতের ভাবনায়। বললেন, ভারতের নতুন গৌরবোজ্জ্বল ইতিহাসকে মনে করাবে নতুন সংসদ ভবন। (PM Modi)  

মোদি তাঁর বক্তব্যে এদিনও আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানালেন। বললেন, ভারতকে পূরণ করতে হবেআত্মনির্ভর ভারতের সংকল্প । আমরা কৃষিপ্রধান দেশ। কৃষিতে আমাদের আত্মনির্ভর হতে হবে। সেই সঙ্গে দেশের যুবসমাজের উপর অগাধ আস্থার কথা বললেন প্রধানমন্ত্রী। বললেন, একটা সময় আমাদের আত্মনির্ভর হওয়ার ধারণার সমালোচনা হয়েছে'
। এখন সবাই এর অনুকরণ করছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমাদের ত্রুটিশূন্য হতে হবে।  আমরা কৃষিনির্ভর দেশ, কৃষিতে আমাকে আত্মনির্ভর হতে হবে। নতুন শিক্ষানীতিকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে' 

এদিন প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পরিণত হবে ভারত। সেন্ট্রাল হলে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই ভারত বিশ্বের পঞ্চম অর্থব্যবস্থায় পৌঁছে গিয়েছে। এবার বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পরিণত হবে দেশ।  

দেশের যুবশক্তির উপর আস্থা রেখে প্রধানমন্ত্রী বলেন, ' আমাদের খেলোয়াড়রা সারা পৃথিবীর ক্রীড়াক্ষেত্রে নিজেদের নাম উজ্জ্বল করেছে।  আমাদের এখন দেশের মানুষের জীবনযাত্রার মানের দিকে নজর দিতে হবে।  আমাদেশের যুবশক্তির ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।  এই যুবশক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে।  আজ পৃথিবীতে স্কিলড্ ম্যান পাওয়ারের চাহিদা খুব বেশি।  ভারত সারা পৃথিবীর এই চাহিদা পূরণ করবে।  এরজন্য স্কিল ডেভেলপমেন্টের ওপর আমরা সবথেকে বেশি জোর দিচ্ছি। ভবিষ্যতের কথা ভেবে আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে' 

মোদির বক্তব্যে এদিন ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি এসে পড়ে অতীতের গৌরব গাথা। পুরনো ভবনের স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রীর কথা কখনও এসেছে তিন তালাক রদের কথা, কখনও আবার  করতে গিয়ে ৩৭৭ ধারা রদের কথা। এই সংসদ ভবনেই সিদ্ধান্ত হয়েছিল এ দেশে সমলিঙ্গ সম্পর্ক কোনো অপরাধ নয়। ২০১৯ সালে সংবিধানের ৩৭০  নম্বর ধারা রদ করা হয়। মোদি এদিন বলেন, 'মুসলিম মা-বোনেরা বিচার পেয়েছেন এই সংসদ ভবনে। এই ভবনেই ন্যায় পেয়েছেন রূপান্তরকামীরা। মনে রাখার মতো অনেক কিছু হয়েছে এই ভবনে।’ 

তিনি আরও বলেন,  'রাজনীতির কথা ভেবে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আজ সময়ের দাবি এমন ভারত তৈরির যার জ্ঞান, শিক্ষা, আবিষ্কার সারা পৃথিবীতে গুরুত্ব পাবে। সামাজিক ন্যায় আমাদের প্রথম শর্ত। সব মানুষের জন্য সামাজিক ন্যায় জরুরি।  রাষ্ট্রব্যববস্থাতেও সামাজিক ন্যায় জরুরি।'  

এরপর সংবিধানের একটি অনুলিপি নিয়ে পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে যান প্রধানমন্ত্রী । 

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget