এক্সপ্লোর

Grey Hair: কেন পাক ধরে চুলে, দু’বছর ধরে গবেষণা, এতদিনে জানা গেল কারণ

Human Hair: বিগত দুই বছর ধরে এ নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। ইঁদুরের রোমের প্রতিটি কোষ এক এক করে পরীক্ষা করে দেখেছেন।

নয়াদিল্লি: মনে মনে ১৬, ১৮, নিজেকে যা-ই ভাবুন না কেন, সময়ের সঙ্গে চুলে পাক ধরবেই (Grey Hair)। কম বয়সে যে চুল পাকে না, তা একেবারেই নয়। তবে পাকা চুল আর বার্ধক্য প্রায় সমার্থকই। কিন্তু কেন পাক ধরে চুলে, এতদিনে কারণ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা (Human hair)।

চুল পাকার কারণ নিয়ে গবেষণার বিশদ রিপোর্ট প্রকাশিত হয়েছে

বিজ্ঞান পত্রিকা নেচার-এ চুল পাকার কারণ নিয়ে গবেষণার বিশদ রিপোর্ট প্রকাশিত হয়েছে (Science News)। তাতে বলা হয়েছে, মেলানোসাইট কোষগুলি চুলের ফলিকলের মধ্যে আটকে গেলে, তা থেকে আর রঙ্গক উৎপন্ন হয় না, যা কিনা প্রাকৃতিক ভাবে চুলের রং ঠিক করে (Melanocyte Stem Cells)।

বিগত দুই বছর ধরে এ নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। ইঁদুরের রোমের প্রতিটি কোষ এক এক করে পরীক্ষা করে দেখেছেন। তাতে চুলের রং যে মেলানোসাইটের কোষই নিয়ন্ত্রণ করে, সে ব্যাপারে নিশ্চিন্ত গবেষকরা।

আরও পড়ুন: COVID Deaths: ঝুঁকি বাড়ছে প্রবীণদের নিয়ে! একদিনে রাজ্যে দুই করোনা রোগীর মৃত্যু

গবেষণাগারে বসে কোষের বয়সবৃদ্ধি নিরীক্ষণ করেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, ইঁদুরের বয়স অনুযায়ী, রঙ্গক উৎপাদনকারী কোষের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যায়। সবার আগে মেলানোসাইট কোষের কার্যক্ষমতা হারায়। তার ফলেই চুলে পাক ধরতে শুরু করে। মানবশরীরের ক্ষেত্রেও এই সূত্র প্রযোজ্য বলে মত তাঁদের।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গ্রসম্যান স্কুল অফ মেডিসিনের অধ্যাপক মায়ুমি ইতো জানিয়েছেন, মানুষের বয়সের সঙ্গে চুলেরও বয়স বাড়ে। সেই অনুযায়ী চুল পড়ে, আবার গজায়ও। মেলানোসাইট কোষের পরিবর্তনও ঘটতে থাকে। এক সময় ফলিকলের মধ্যে আটকে যায়। ফলে কোষগুলি পূর্ণাঙ্গ রূপ পেতে পারে না। তাতে রঙ্গকের উৎপাদনও আটকে যায়। আর তাতেই পাক ধরে চুলে।

আগামী দিনে গুরুত্বপূর্ণ মাইলফলক প্রমাণিত হতে পারে এই গবেষণা

এই আবিষ্কার বয়স ধরে রাখার ক্ষেত্রে না হলেও, চুল পাকা আটকাতে আগামী দিনে গুরুত্বপূর্ণ মাইলফলক প্রমাণিত হতে পারে বলে মত বিজ্ঞানীদের। তাঁদের মতে কারণ যখন জানা গিয়েছে, তার প্রতিকারও বেরিয়ে আসবে।

গবেষণায় নেতৃত্ব দেন বিজ্ঞানী কি সাং। তিনি বলেন, "মেলানোসাইট কোষ থেকেই সমস্যা। ওই কোষ ঠিক ভাবে বসানো গেলেই, সমস্যার সমাধান সম্ভব হতে পারে। এতে চুল পাকার সমস্যা হতে পারে দূর। এক ফলিকল থেকে সরিয়ে সদ্য গজিয়ে ওঠা চুলের ফলিকোলে কোষ সরিয়ে নিয়ে যাওয়াও অসম্ভব থাকবে না।"

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget