এক্সপ্লোর

COVID Deaths: ঝুঁকি বাড়ছে প্রবীণদের নিয়ে! একদিনে রাজ্যে দুই করোনা রোগীর মৃত্যু

Kolkata News: বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্য়ে একই দিনে দুই করোনা আক্রান্তের মৃত্যু হল (COVID Deaths)। দমদমের ৮০ বছরের বৃদ্ধের পর, এবার খড়দার বাসিন্দা ৯২ বছরের বৃদ্ধার মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালে। এ পরিস্থিতিতে বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা (Kolkata News)। যত সময় যাচ্ছে বাড়ছে উদ্বেগ।

দেশে নতুন করে দাপট দেখাচ্ছে করোনাভাইরাস

ফের চোর রাঙাচ্ছে করোনা। দেশে ফের বাড়ছে করোনার দাপট (Novel Coronavirus)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৪২ জনের। পাশাপাশি, প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৭ হাজার ৫৫৬।  

এ দিকে, রাজ্য়েও ফের বাডছে করোনা সংক্রমণের সংখ্যা। হচ্ছে করোনা আক্রান্তের মৃত্য়ু। শুক্রবার রাতে বেলেঘাটা আইডি হাাসপাতালে মৃত্য়ু হয় দমদমের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধের। স্বাস্থ্য় ভবন সূত্রে খবর, তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এছাড়া বার্ধক্য় জনিত কোমর্বিডিটি ছিল। 

আরও পড়ুন: Kolkata News: নমাজ শেষ হতেই দুর্গার বায়না, খুশির ইদে সম্প্রীতির ছোঁয়া মহানগরে

অন্য দিকে, এই হাসপাতালেই মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার খড়দার বাসিন্দা ৯২ বছরের এক বৃদ্ধার। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ব্যারাকপুরের বেসরকারি হাসপাতাল থেকে বৃদ্ধাকে রেফার করা হয় বেলেঘাটা আইডি-তে। করোনা পজিটিভ ছিলেন, এবং বাধর্ক্যজনিত একাধিক অসুখে ভুগছিলেন বৃদ্ধা। ক্রিটিক্যাল কেয়ার ভর্তি থাকাকালীন শুক্রবার তাঁর মৃত্যু হয়।

চলতি মাসে বেলেঘাটা আইডি-তে তিন করোনা আক্রান্তের মৃত্যু

এই নিয়ে চলতি মাসে বেলেঘাটা আইডি-তে তিন জন করোনা আক্রান্তের মৃত্যু হল। এই পরিস্থিতিতে বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে করোনা আক্রান্ত আরও পাঁচ জন সঙ্কটজনক অবস্থায় বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন। 

এমন পরিস্থিতিতে সকলকে বার বার সতর্ক করছেন চিকিৎসকেরা। আগের মতজো ভয়াবহতা না থাকলেও, আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন তাঁরা। তাই সামাজিক দূরত্ববিধির পাশাপাশি, মাস্কের ব্যবহারে জোর দিচ্ছেন। বয়স্কদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে, যাতে ভিড় থেকে দূরে রাখা যায় তাঁদের। পরিচ্ছন্নতা বজায় রাখা যায়। জ্বর, সর্দি বা অন্য উপসর্গ দেখা দিলে, গোড়াতেই সাবধান হওয়ার বার্তা দিচ্ছেন তাঁরা। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget