এক্সপ্লোর

Sachin on 1983 Cricket WC: কপিলদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রত্যেক উইকেট পড়ার উৎসব মনে পড়ছে সচিনের

ঐতিহাসিক ২৫ জুন। ১৯৮৩ সালের যে দিন কার্যত অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল কপিল দেবের ভারত। গোটা বিশ্ব যে দলকে 'কপিলস ডেভিলস' নামে কুর্নিশ করেছিল।

মুম্বই: ঐতিহাসিক ২৫ জুন। ১৯৮৩ সালের যে দিন কার্যত অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল কপিল দেবের ভারত। গোটা বিশ্ব যে দলকে 'কপিলস ডেভিলস' নামে কুর্নিশ করেছিল।

ভারতীয় ক্রিকেটের এই অবিস্মরণীয় দিনে আবেগাপ্লুত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। যিনি নিজে মহেন্দ্র সিংহ ধোনির বিশ্বকাপজয়ী দলের অন্য়তম সদস্য ছিলেন। সেই সচিন শুক্রবার ট্যুইট করেছেন, 'সেই দিন, যেদিন ভারতীয় ক্রিকেটের ইতিহাস পাল্টে গিয়েছিল। প্রত্যেক উইকেট পড়ার সঙ্গে সঙ্গে কীরকম উৎসব করেছিলাম আমার তা আজও মনে পড়ে। বিশ্বকাপ জিততে দেখার গর্ব কোনওদিন ভুলব না।' সেই সঙ্গে ভারতের বিশ্বকাপজয়ী দলের একটি ছবিও পোস্ট করেছেন সচিন।

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৩৮ বছর পূর্ণ হল শুক্রবার। কেউই কল্পনা করতে পারেননি যে, ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিততে পারে। তাও ক্লাইভ লয়েডের দোর্দণ্ডপ্রতাপ ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে। সেই সময় ভারতের বিশ্বকাপ ফাইনালে ওঠাটাই দেশবাসীর কাছে অনেক বড় একটা কৃতিত্ব ছিল। কারণ, তার আগের দুটো বিশ্বকাপের ভারত মাত্র একটাই ম্যাচ জিততে পেরেছিল। টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল যে স্পষ্টতই আন্ডরডগ ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কপিলের দলের কাছে সেভাবে কোনও প্রত্যাশাও ছিল না।

৩৮ বছর আগে ক্রিকেট মানচিত্রে ভারতকে শক্তিশালী দেশ করে তোলার জন্য রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিলেন কপিল দেব৷ গ্রুপ বি-তে ফাইনালে পৌঁছনোর পথে ৬টি ম্যাচের চারটি জিতেছিল ভারত৷ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া৷ ফাইনালে প্রত্যয়ী ক্যারিবিয়ান বাহিনীকে হারিয়ে স্বপ্ন সফল করে ভারতীয় ক্রিকেট দলের ১১ জন তরুণ৷

পুঁজি মাত্র ১৮৩ রান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ডেসমন্ড হেইন্সকে নিয়ে ক্রিজে কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। ভারতকে ম্যাচে ফেরান মদন লাল। ডেসমন্ড হেইন্সের পর তুলে নেন বিপজ্জনক ভিভকে। অনেকটা দৌড়ে এসে ভিভের ক্যাচ কপিলের তালুবন্দি করা বিশ্বক্রিকেটে অমর দৃশ্য হয়ে রয়েছে। ৫৭/৩ থেকে ৭৬ রানে ৬ উইকেট পড়ে যায় ক্যারিবিয়ানদের। মদন লাল, মহিন্দর অমরনাথ, বলবিন্দর সিং সান্ধুদের দাপুটে বোলিংয়ে রচিত হয় নতুন ইতিহাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget