এক্সপ্লোর

2021 Copa América: কোপা আমেরিকায় খেলার সুযোগ পেতে পারে ভারত!

2021 Copa América: সুযোগ পেলেও, ভারত এবারের কোপা আমেরিকায় যোগ দিতে পারবে কি না স্পষ্ট নয়।

নয়াদিল্লি: এখনও পর্যন্ত কোনওদিন বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতীয় দল। প্রদীপ বন্দ্যোপাধ্যায়, তুলসীদাস বলরামদের আমলের পর অলিম্পিক ফুটবলেরও যোগ্যতা অর্জন করতে পারছে না ভারত। এমনকী, নিয়মিত এশিয়ান গেমস বা এশিয়া কাপেও খেলতে দেখা যায় না ভারতকে। তবে এবার অপ্রত্যাশিতভাবে লিওনেল মেসি, লুই সুয়ারেজ, নেইমারদের বিরুদ্ধে খেলার সুযোগ আসতে পারে সুনীল ছেত্রীদের সামনে। কাতার ও অস্ট্রেলিয়া সরে দাঁড়ানোয় কোপা আমেরিকায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে ভারতকে। এআইএফএফ সূত্রে এমনই জানা গিয়েছে। 

এ বিষয়ে এআইএফএফ সচিব কুশল দাস জানিয়েছেন, ‘এশিয়ার দুই দল কাতার ও অস্ট্রেলিয়াকে কোপা আমেরিকায় খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দু’টি দলই খেলবে না বলে জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন চাইছে, ভারত কোপা আমেরিকায় যোগ দিক। অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনই ভারতের নাম প্রস্তাব করেছে। সেই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন।’

তবে ভারত শেষপর্যন্ত কোপা আমেরিকায় যোগ দিতে পারবে কি না, সেটা অবশ্য স্পষ্ট নয়। কারণ, এআইএফএফ সচিব জানিয়েছেন, এ বছরের মার্চ-এপ্রিলে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচগুলি হওয়ার কথা থাকলেও, বাংলাদেশ, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ পিছিয়ে গিয়ে জুনে হতে পারে। সেই সময়ই আবার কোপা আমেরিকা হওয়ার কথা। ফলে ভারত হয়তো সুযোগ পেলেও, এবার বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতায় দল পাঠাতে পারবে না। তবে ভবিষ্যতে ভারতের সামনে আবার এরকম সুযোগ আসতে পারে বলে আশা করছে এআইএফএফ। 

ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার বদলে আমাদের কোপা আমেরিকায় খেলতে যাওয়ার সুযোগ আছে। আমরা সবাই বিষয়টি নিয়ে উত্তেজিত। তবে শেষপর্যন্ত যেতে পারব কি না জানি না। তবে যেতে পারলে খুব ভাল হত। এবার যদি না-ও হয়, ভবিষ্যতে আশা করি ফের আমাদের আমন্ত্রণ জানানো হবে।’

এ বছরের ১১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। চলবে ১০ জুলাই পর্যন্ত। অন্য প্রতিযোগিতায় খেলতে হবে বলে কাতার ও অস্ট্রেলিয়া যোগ দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এই দুই দলের বদলে অন্য কোনও দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশনের মুখপাত্র আরিয়েল র‌্যামিরেজ। 

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget