এক্সপ্লোর

কোনও এক ব্যাটসম্যানের ৭০-৮০ রানের ইনিংস খেলা দরকার ছিল: কোহলি

কেপটাউন: ব্যাটিং ব্যর্থতাকেই কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের জন্য দায়ী করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনিও এই টেস্টের দুটি ইনিংসের রান পাননি। প্রথম ইনিংসে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ২৮ রান করে আউট হয়ে যান কোহলি। ম্যাচের পর কোহলি বলেছেন, আমরা এই ম্যাচে ৭০-এর মতো রানে হেরেছি। প্রথম ইনিংসে সুযোগগুলো কাজে লাগাতে পারলে দক্ষিণ আফ্রিকাকে ২২০-র মতো রানে আটকে রাখা যেত। কোহলি বলেছেন, এই টেস্টে পর পর উইকেট হারিয়েছে ভারত। এই বিষয়টিতে রাশ টানতে হবে। এই ম্যাচের তিনদিনই খেলায় ভালোভাবে ছিল ভারত। ২০৮ রানের লক্ষ্যে পৌঁছনো সম্ভব ছিল। কোহলি বলেছেন, এই লক্ষ্যে পৌঁছতে অনন্ত একজনের ব্যাটসম্যানের ৭০-৮০ রানের ইনিংস খেলার প্রয়োজন ছিল। এই ট্রাকে ২০-৩০ রান করাটা আদৌ    যথেষ্ট নয়। ওদের একজন বোলার (ডেল স্টেইন) কম ছিল। তাও ওরা সঠিক জায়গায় বল রেখে গিয়েছে। খুবই ভালো বোলিং করেছে দক্ষিণ আফ্রিকার বোলাররা। এক্ষেত্রে নিজেদের ভুল শোধরানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন কোহলি। উল্লেখ্য, জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অশ্বিন ও ভূবনেশ্বরের জুটিতে ৪৯ রান ছাড়া  অন্য কোনও লম্বা পার্টনারশিপ করতে পারেনি ভারত। প্রথম ইনিংসে ভূবনেশ্বর ও হার্দিক পান্ড্যর জুটিতে যোগ হয়েছিল ৯৯ রান। এই বিষয়টি স্বাভাবিকভাবেই উদ্বেগে রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, একটা ম্যাচে পার্টনারশিপ, গুরুত্বপূর্ণ ইনিংস না থাকলে কোনও কিছু সঠিক হয় না। বোলাররা খুব তাড়াতাড়ি ভুল থেকে শিক্ষা নিয়েছে। দ্বিতীয় ইনিংসে দারুন বোলিং করেছে। কোহলি আরও বলেছেন, বিদেশের মাটিতে খেলার ব্যাপারে মাইন্ডসেট একটা বড় ব্যাপার। ব ডিফেন্স ও ছাড়ার ক্ষেত্রে অনেক ইতিবাচক হতে হবে এবং রান স্কোরের ওপর জোর দিতে হবে। প্রথম ইনিংসে পান্ড্যর ৯৩ রানের ইনিংস লজ্জার হাত থেকে বাঁচিয়েছে ভারতকে। ম্যাচের পর কোহলি পান্ড্যর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, হার্দিকের ওপর তাঁদের ভরসা রয়েছে। হার্দিক শুধু দেশের মাঠেই নয়, বিদেশেও ভালো পারফর্ম করতে চায়। এই টেস্টে ওর মনোভাব দেখিয়েছে।ওর ইনিংসটা ছিল অসাধারণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget