এক্সপ্লোর

World Cup 2023: 'একজন পরিপূর্ণ ব্যাটার', বিরাটের ব্যাটিংয়ে মুগ্ধ আক্রম

Wasim Akram On Virat Kohli: কিন্তু গোটা বিশ্বকাপের যেভাবে জ্বলে উঠেছেন কিং কোহলি। তাতে গোটা বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞদের ফের প্রশংসায় কুড়িয়ে নিয়েছেন।

করাচি: ওয়াংখেড়েতে গতকাল ৮৮ রানেই থেমে গিয়েছিল তাঁর ইনিংস। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সমসংখ্যক ওয়ান ডে সেঞ্চুরি হাঁকানোর হাতছানি ছিল। কিন্তু ১২ রান আগেই থেমে গিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) ইনিংস। কিন্তু গোটা বিশ্বকাপের যেভাবে জ্বলে উঠেছেন কিং কোহলি। তাতে গোটা বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞদের ফের প্রশংসায় কুড়িয়ে নিয়েছেন। এবার সেই তালিকায় কিংবদন্তি প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram)। 

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৪ বলে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। একের পর এক দর্শীয় শটে প্রিয় ওয়াংখেড়ের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। দ্বিতীয় উইকেটে শুভমনের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপও গড়েন। যে ধারাবাহিক ব্য়াটিংয়ের নমুনা রেখেছেন বিরাট, তার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আক্রম। এক সাক্ষাৎকারে প্রাক্তন পাক কিংবদন্তি বলেন, ''একবার বিরাটের ব্য়াটিংয়ের দিকে নজর রাখলেই বোঝা যাবে, কী অসাধারণ প্লেয়ার ও। আমার মতে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ ব্যাটার। আর একটি কি দুটো সেঞ্চুরি দূরে হয়ত বিরাট সেঞ্চুরির হাফ সেঞ্চুরি থেকে। সচিনের রেকর্ড খুব তাড়াতাড়ি ছুঁয়ে ফেলবে ও। প্রথমে নিজেকে ক্রিজে সেট করে নেয়। এরপর স্পিন, পেস, মিডিয়াম পেস সবকিছুর বিরুদ্ধেই সাবলীলভাবে খেলে যায়। অসম্ভব ধারাবাহিক।''

গতকাল বিরাট ও শুভমনের পার্টনারশিপের প্রশংসা করে আক্রম বলেন, ''খুব দ্রুত ওদের প্রথম উইকেটের পতন হয়েছিল। মাত্র ৪ রানে ১ উইকেট পড়ে গিয়েছিল। তাই বিরাট ও শুভমন প্রথমে এসে ধীরে ধীরে ক্রিজে সেট হয়ে নেয়। বল বাই বল রান করার চেষ্টা করেছিল ওরা, যাতে স্কোরবোর্ড সচল থাকে। কিন্তু যখন ধীরে ধীরে একটা ভাল পার্টনারশিপ হয়ে যায় এরপরই দুজনে হাত খোলে।''

ম্যাচের তখন প্রথম ওভার। দিলশান মধুশঙ্কাকে ফ্লিক করে বাউন্ডারি মেরে শুরু করলেন রোহিত শর্মা। প্রথম বলেই। কিন্তু দ্বিতীয় বলেই বিপত্তি। বোল্ড হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান।

সেখান থেকে ইনিংসের হাল ধরলেন কোহলি। দ্বিতীয় উইকেটে শুভমন গিলের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপ। ভারতীয় ইনিংসে নতুন আশার সঞ্চার করলেন কোহলি। 

তবে সেঞ্চুরির মুখ থেকে ফিরতে হল গিল ও কোহলি - দুজনকেই। ৯২ বলে ৯২ রান করে মধুশঙ্কার শিকার গিল। কোহলিকেও ফেরালেন মধুশঙ্কা। ৮৮ রানে। তবে ততক্ষণে ভারতীয় ইনিংস থার্ড গিয়ারে চলতে শুরু করেছে। যা পরে ৩৫৭-তে গিয়ে থামে।

সেরা শিরোনাম

Messi-Ronaldo: একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
Mumbai Indians: অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget