এক্সপ্লোর

Aakash on Suryakumar : 'অধিনায়কের কাজ শুধু টস করা বা বোলারদের ম্যানেজ করাই নয়', 'রান অপরিহার্য', সূর্যকুমারকে স্মরণ করালেন আকাশ

Suryakumar Yadav : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতে থাকা ৫ ম্যাচের টেস্ট সিরিজেও সূর্যকুমারের এই খারাপ ফর্ম অব্যাহত রয়েছে।

২০ ইনিংসে অর্ধশতরান নেই। বারবার ব্যর্থতা। এই পরিস্থিতিতে সমালোচনার মুখে পড়েছেন ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। গত বছর নভেম্বর থেকে এখন পর্যন্ত, সূর্যকুমারের সংগ্রহে মাত্র ২২৭ রান। গড় ১৩.৩৫। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতে থাকা ৫ ম্যাচের টেস্ট সিরিজেও সূর্যকুমারের এই খারাপ ফর্ম অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে মাত্র ১২ করেন তিনি এবং পরের ম্যাচে করেন ৫। এই ব্যর্থতার পর তাঁর ভূমিকার কথা সূর্যকুমারকে মনে করিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, "আপনি দলের অধিনায়ক। কিন্তু, একজন অধিনায়কের কাজ শুধু টস করা বা বোলারদের ম্যানেজ করাই নয়। শুধু স্ট্র্যাটেজি তৈরিই নয়। যদি আপনি টপ ফোরে ব্যাট করেন, আপনার প্রাথমিক দায়িত্ব রান করা। অনেকগুলো ম্যাচ হয়ে গেল। যদি ১৭ ম্যাচে আপনার গড় ১৪ থাকে এবং স্ট্রাইক রেটও ভাল নয়, একটা অর্ধশতরানও নেই। মাত্র দুবার ২৫ টপকেছেন, এটা আইপিএলের অপর দিকের সমস্যা।" 

নিজের মতামতের ব্যাখ্যা দিয়ে ক্রিকেটার থেকে কমেন্টটরে পরিণত হওয়া আকাশ বলেছেন, সূর্যকুমারের ভারতীয় দলের অধিনায়ক থাকার বিরোধী নন তিনি, কিন্তু ২০২৬ টি২০ বিশ্বকাপে যাওয়ার আগে ওঁর সংগ্রহে যথেষ্ট রান থাকা প্রয়োজন। আকাশের কথায়, "আমি বলছি না যে সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব নিয়ে কোনও সন্দেহ আছে, অথবা তিনি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হবেন না। আমি মোটেও তা বলছি না, তাই কখনও আমার কথা ভুলভাবে উল্লেখ করবেন না, কিন্তু সত্য হল তাঁকে রান করতে হবে।" তাঁর সংযোজন, "যদি আপনি ৩ বা ৪ নম্বরে খেলেন এবং রান না করেন, ধারাবাহিকভাবে এবং দীর্ঘ সময় ধরে রান না করেন, তাহলে বিশ্বকাপ শুরু করার সময় আপনি ততটা আত্মবিশ্বাসী থাকবেন না। তাই, অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমন গিল, রান করাটা একেবারে অপরিহার্য।"

যদিও ভারতীয় দল অধিনায়ক, সহ-অধিনায়কের ফর্ম নিয়ে এখনই চিন্তিত হচ্ছে না বলে দাবি করেছেন রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate)। ভারতীয় দলের সহকারী কোচ দুশখাতে সাংবাদিক সম্মেলনে বলেন, 'প্রথম ম্যাচে আমরাই ছেলেদের বলেছিলাম পাওয়ার প্লেতে আক্রমণ কর এবং সত্যি বলতে কটকের পিচটাও ভাল ছিল না। তাই ওকে ওই আউটটার জন্য় আমি ছাড় দিতে রাজি। আজকে ও দারুণ একটা বলে আউট হয়েছে, যেটা কেউ অফফর্মে থাকলে হয়েই থাকে।'

অধিনায়ক সূর্যকুমারের ক্ষেত্রেও টেন দুশখাতের গলায় আশার বাণী শোনা যায়। তিনি আশাবাদী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক ভাল পারফর্ম করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget