এক্সপ্লোর

Finch Applauds Bumrah: বুমরার নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে ভারতীয় তারকাকে বাহবা দিলেন ফিঞ্চ, ভাইরাল হল ছবি

IND vs AUS: ব্যাট হাতে রোহিত শর্মার অপরাজিত ৪৬ রান ও অক্ষর পটলের দুই উইকেটে ভর করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছয় উইকেটে হারাল ভারত।

নাগপুর: চোটের কারণে বহুদিন ভারতীয় দলের বাইরে ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এশিয়া কাপে খেলতে পারেননি তারকা বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেলেও, প্রথম ম্যাচে ভারতীয় একাদশে জায়গা পাননি বুমরা। ম্যাচে হেরেও যায় ভারত। দলের পরাজয়ে সমালোচনার মুখে পড়তে হয় ভারতীয় বোলিং আক্রমণকে। তাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs AUS 2nd T20I) আপামর ভারতীয় জনগণ বুমরার ফেরার অপেক্ষায় ছিলেন।

ফিঞ্চের প্রশংসা

প্রত্যাশামতোই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় একাদশে সুযোগও পেয়ে যান বুমরা। শুধু সুযোগ পাওয়াই নয়, নিজের স্বভাবচিত নিখুঁত ইয়র্কারে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের (Aaron Finch) স্টাম্প ছিটকে দিয়ে নিজের জাতও চেনান ভারতীয় তারকা বোলার। অস্ট্রেলিয়ান ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারে ৩১ রানে ব্যাট করছিলেন সেট ফিঞ্চ। তবে ওভারের শেষ বলেই ফিঞ্চের উইকেট ছিটকে দেন ভারতীয় তারকা বোলার।

 

ফিঞ্চ এগিয়ে এসে নিজেকে জায়গা দিয়ে বুমরার বিরুদ্ধে বড় শট মারতে গিয়েই আউট হন। তবে আউট হয়ে ক্ষোভ নয়, বরং প্রতিপক্ষ বোলারকে বাহবাই দিলেন ফিঞ্চ। আউট হয়েই বুমরার দুরন্ত ইয়র্কারকে ইশারায় সম্মান জানান তিনি। অজি অধিনায়কের এই 'স্পোর্টসম্যান স্পিরিট' সকলেরই প্রশংসা কুড়িয়ে নেয়। হু হু করে ভাইরাল হয় এই ঘটনার ছবি, ভিডিও। তবে বুমরা ফিঞ্চকে আউট করলেও নিজের নির্ধারিত দুই ওভারে ২৩ রান খরচ করেন ভারতীয় তারকা। অস্ট্রেলিয়া ৮ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৯০ রান তোলে। ম্যাথু ওয়েড ৪৩ রানের ইনিংস খেলেন। অবশ্য রোহিত শর্মার অপরাজিত ৪৬ রানে ভর করে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

 

রোহিতের বিশ্বরেকর্ড 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক রোহিত শর্মাই। তবে বিশ ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক স্তরে ছয় মারার পরিসংখ্যানে 'হিটম্যান'-এর থেকে এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপ্টিল। কিউয়ি তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭২টি ছয় মেরেছেন। অবশ্য গত ম্যাচেই নিজের ইনিংসে একটি ছয় মেরে গাপ্টিলের এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোহিত। আজ সেই রেকর্ড এককভাবে নিজের দখলে করে নিলেন ভারতীয় অধিনায়ক। জস হ্যাজেলউডের বিরুদ্ধে ভারতীয় ইনিংসের প্রথম ওভারে দুই ছক্কা মেরে গাপ্টিলকে টপকে যান রোহিত। রোহিতের ২০ বলে ৪৬ রানের ইনিংসে ভর করেই ভারতীয় দল এদিন ম্যাচ জিতে নেয়। রোহিতের ইনিংস সাজানো ছিল চারটি চার ও সমসংখ্যক ছক্কায়।

আরও পড়ুন: ছয় উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget