এক্সপ্লোর

চমকপ্রদ কামব্যাকের রহস্য নিজেই জানালেন এবি ডিভিলিয়ার্স

নয়াদিল্লি: এবি ডিভিলিয়ার্স। অনেকেই ক্রিকেটের সুপারম্যান তকমা দিয়েছে তাঁকে। চোটের কারণে চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। কিন্তু দলের তৃতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতে নেমে কঠিন পরিস্থিতিতে ৪৬ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। দল হারলেও তাঁর ইনিংস নিয়ে জোর আলোচনা চলছে। সোমবার পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবেন কিনা, শেষমুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। কিন্তু মাঠে নেমে সেই সংহারমূর্তিতেই দেখা গেল তাঁকে। এই সাফল্যের রহস্য কী? এ নিয়ে স্বয়ং মুখ খুলেছেন এবি-ই। প্রত্যেক পুরুষের সাফল্যের পিছনে থাকে নারীর অবদান। এক্ষেত্রেও তাই। পঞ্জাবের বিরুদ্ধে ওই ইনিংস খেলার পর সাফল্যের পুরো কৃতিত্ব স্ত্রী ড্যানিয়েলেকে দিয়েছেন তিনি। সংশয় থেকে বেরিয়ে আসা এবং অনুপ্রেরণার সঞ্চারের জন্যই স্ত্রীকে কৃতিত্ব দিয়েছেন তিনি। পঞ্জাবের ব্যাটিংয়ের সময় আরসিবি যখন ফিল্ডিং করছিল, তখন মাইক্রোফোনে ধরা হয় ডিভিলিয়ার্সকে। ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরেকরের প্রশ্নের জবাবে ডিভিলিয়ার্স বলেন, ‘আমি নিজেই বিস্মিত। এটা অনেক বেশি মানসিক ব্যাপার ছিল। এমন নয় যে, তুমি রাতারাতি খারাপ খেলোয়াড় হয়ে যাবে। যে প্রতিবন্ধকতা ছিল তা হল আত্ম-সংশয়। যেটা বিগত কয়েকদিন ধরে আমার মনে ছিল। ম্যাচে নামার আগেও আমার মধ্যে সংশ্য় ছিল। তাই ম্যাচের আগে আমি আমার স্ত্রীকে ফোন করলাম। ও তখন আমার ছেলের পাশে ঘুমোচ্ছিল। আমি ওর পরামর্শ চাইতে ও কয়েক মিনিট পর ফোন করছে বলে জানাল।পরেও ফোনে আমার পাশেই দাঁড়াল এবং শান্ত থাকতে বলল। আরও বলল যে, ও আগামীকাল আসছে। আমার মনে হয় ওটাই অনুপ্রেরণা। আর মাঠে নেমে যা হল তাতে আমি নিজেই বিস্মিত। দারুন কয়েকটা শট খেলেছি’। পঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় ওভারে ব্যাট করতে নামেন এবি। প্রথমেই কয়েকটি উইকেট হারানোর পর চাপে ছিল আরসিবি। ওই অবস্থায় প্রথম দিকে একটু রক্ষণাত্মক থাকলেও পরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপ জেতার ৩ মাসের মধ্যে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
টি-২০ বিশ্বকাপ জেতার ৩ মাসের মধ্যে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
Rohit Sharma: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
Indian Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
Virat Kohli: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget