এক্সপ্লোর

Happy Birthday Abhinav Bindra:অভিনব বিন্দ্রার জন্মদিনে অলিম্পিক্সে সোনার পদকজয়ী শ্যুটার সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য

অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনার পদক জয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। 


নয়াদিল্লি: অভিনব বিন্দ্রা ভারতের ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর নাম শুনলেই প্রত্যেক ভারতীয়র বুকও গর্বে ভরে ওঠে। ২০০৮-এর অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলসে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন অভিনব বিন্দ্রা। অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনার পদক জয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। 

১৯৮২-তে আজকের দিনেই জন্ম অভিনব বিন্দ্রার। ছোটবেলার টেলিভিশনের পর্দায় শ্যুটারদের দেখেই শ্যুটিং-সফর শুরু হয়েছিল পাঁচবারের এই অলিম্পিয়ানের। 
প্রতিভা, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প মনোভাবের কারণে অল্পদিনেই শ্যুটিং-বিশ্বে নিজের জায়গা করে নিয়েছিলেন অভিনব বিন্দ্রা। মাত্র ১৫ বছর বয়সে  ১৯৯৮ তে কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধিত্বের জন্য তাঁকে বেছে নেওয়া  হয়েছিল। এরপর তিনি ২০০০ সালে ভারতের কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে সিডনি অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন। 

অলিম্পিক্সে সোনার পদক জয়ের পাশাপাশি তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।এছাড়াও কমনওয়েলথ ও এশিয়ান গেমসেও তিনি বেশ কয়েকটি পদক জিতেছেন। 

আজ তাঁর ৩৯ তম জন্মদিনে তার সম্পর্কে কিছু অজানা তথ্য-

কৈশোরেই জাতীয় পুরস্কার

কৈশোরেই জাতীয় পুরস্কার জিতেছিলেন। ২০০০ সালে তিনি যখন অর্জুন পুরস্কার পেয়েছিলেন, তখন তাঁর বয়স মাত্র ১৮। আর ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার রাজীব খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন ২০০১-এ, তখন তাঁর বয়স ১৯। 

দেড়শোর বেশি মেডেল

২২ বছরের দীর্ঘ কেরিয়ারে ১৫০-এর বেশি পদক জিতেছেন অভিনব বিন্দ্রা। এর স্বীকৃতি হিসেবে তাঁকে পদ্ম ভূষণ পুরস্কার দেওয়া হয় ২০০৯ সালে। 

আত্মজীবনী


অভিনব বিন্দ্রার আত্মজীবনী- 'অ্যা শট অ্যাট হিস্ট্রি: মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড' প্রকাশিত হয়েছিল ২০১১-র অক্টোবরে। তৎকালীন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন এই গ্রন্থপ্রকাশ করেছিলেন। 

‘লেফটেন্যান্ট কর্নেল’ অভিনব বিন্দ্রা

২০১১-তে তাঁকে ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল করা হয়। 


পড়াশোনা ও কর্মজগৎ
কোলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের স্নাতক অভিনব বিন্দ্রা। ‘অভিনব ফিউচারিস্টিকস প্রাইভেট লিমিটেডে’র সিইও তিনি। সেইসঙ্গে ‘অভিনব বিন্দ্রা ফাউন্ডেশেনের মাধ্যমে অ্যাথটিলটদের নিখরচায় ক্রীড়া ও হাই পারফরম্যান্স শারীরিক প্রশিক্ষণের সুবিধা দেওয়া হয়। 

 

সেরা শিরোনাম

NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
MS Dhoni And Sakshi: মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
Suryakumar Yadav: সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
Asia Cup Rising Stars 2026: এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget