এক্সপ্লোর

Kuldeep Yadav Exclusive: রণতুঙ্গার উপেক্ষার জবাব? এবিপি লাইভকে কী বললেন কুলদীপ?

শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছিলেন, দ্বীপরাষ্ট্রে সীমিত ওভারের সিরিজ খেলতে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত!

কলকাতা: সিরিজ শুরুর আগে আচমকাই দুই শিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছিলেন অর্জুন রণতুঙ্গা। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক চাঁচাছোলা ভাষায় জানিয়েছিলেন, দ্বীপরাষ্ট্রে সীমিত ওভারের সিরিজ খেলতে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। তিনি এ-ও বলেছিলেন যে, ভারতের এইরকম দলের বিরুদ্ধে খেলতে রাজি হওয়া শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষে অপমানজনক।

শিখর ধবনের নেতৃত্বে ভারতের সেই 'দ্বিতীয় সারির দল' রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে শুধু ৭ উইকেটে দুরমুশই করল না, ৮০ বল অর্থাৎ, ১৩.২ ওভার বাকি থাকতে ম্য়াচ জিতে নিল।

এই একপেশে জয় কি রণতুঙ্গাকে জবাব? ম্য়াচ শেষ হওয়ার পর জুম কলে এবিপি লাইভের প্রশ্ন শুনে হাসলেন কুলদীপ যাদব। যিনি এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটালেন। কলম্বো থেকে বললেন, 'আমাদের লক্ষ্য শুধু নিজেদের ওপরই রয়েছে। নিজেদের প্রস্তুতিতে জোর দিয়েছিলাম। দলের প্রত্যেকে একে অপরের পাশে রয়েছে। ভাল পারফরম্যান্স করাই আমাদের লক্ষ্য। কে কী বলল তাতে কিছু যায় আসে না। ওসব নিয়ে ভাবিও না।'

প্রায় চার মাস পরে জাতীয় দলের জার্সিতে ফিরলেন কুলদীপ। শেষবার ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৬ মার্চ। ইংল্যান্ডের বিরুদ্ধে, পুণেতে। যে ওয়ান ডে ম্যাচ হয়তো দ্রুত ভুলতে চাইবেন চায়নাম্যান স্পিনার। সেই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে বেন স্টোকসরা তাঁর দশ ওভারে ৮৪ রান নিয়েছিলেন। সেই ম্যাচে কোনও উইকেটও পাননি কুলদীপ। তারপর জাতীয় দল থেকে বাদ পড়েন। এমনকী, যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলে তাঁর খ্যাতির শিখরে উত্থান, সেই দলেও প্রথম একাদশে জায়গা হারান বরুণ চক্রবর্তীর কাছে।

রবিবার অবশ্য প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন কুলদীপ। ৯ ওভারে একটি মেডেন-সহ ৪৮ রান খরচ করে তুলে নিলেন দুই উইকেট। দুই উইকেটই আবার এক ওভারে। মাত্র ৩ বলের ব্যবধানে ফেরালেন দুই সেট ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষে ও মিনোদ ভানুকা-কে। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। কুলদীপ বললেন, 'কঠিন সময়ে অনেকেই পরামর্শ দিতে আসে। তবে সকলের কথা শুনতে নেই। তাতে বিষয়টি আরও জটিল হয়ে যায়।'

দীর্ঘদিন পর মাঠে ফিরল বিখ্যাত কুল-চা জুটিও। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। কুলদীপ বললেন, 'আমরা দুজনে দুজনকে খুব ভাল বুঝি। ফিল্ডিং সাজানো থেকে শুরু করে স্ট্র্যাটেজি তৈরি, সবই করি একসঙ্গে। ফের জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলতে পেরে ভাল লাগছে।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget