এক্সপ্লোর

ABP Exclusive: ''সত্যিই শিল্পী, গানের গলাটা দারুণ, মাঠের ছন্দটা পরবর্তীতে ওঁর কলমেও প্রকাশ পেয়েছিল''

ABP Exclusive: গুরুবারের দুুপুর বেলায় মন খারাপ করা সংবাদটা কানে আসতেই যেন পুরনো সময়গুলোকে ফিরে পেতে চাইছিলেন প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি। বন্ধুসম অনুজ সুরজিৎ আর নেই! মানতেই পারছেন না।

কলকাতা: মাঠে একসঙ্গে খেলেননি কখনও। তিনি যখন কেরিয়ার শেষে কমেন্ট্রির দুনিয়ায় পা রেখেছেন, তখন নিজের কেরিয়ারের অগ্রগতির সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছেন সুরজিৎ সেনগুপ্ত। কিন্তু খুব কাছ থেকে দেখেছেন তাঁকে। ফুটবলার সুরজিৎ সেনগুপ্তকে তো সবাই চেনেন। কিন্তু ক'জন জানেন, তাঁর অসামান্য গানের গলার কথা? কজনই বা জানেন, তাঁর দুর্দান্ত লেখনীর কথা? গুরুবারের দুুপুর বেলায় মন খারাপ করা সংবাদটা কানে আসতেই যেন পুরনো সময়গুলোকে ফিরে পেতে চাইছিলেন প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি। বন্ধুসম অনুজ সুরজিৎ আর নেই! মানতেই পারছেন না। এবিপি লাইভকে ফোনে একান্ত সাক্ষাৎকারে সুকুমার শোনালেন এক অন্য সুরজিতের গল্প, সংস্কৃতিমনষ্ক এক বাঙালি ফুটবলারের গল্প। 

কখন পেলেন খবরটি? সুকুমার বলছেন, ''আমি টিভিতেই দেখতে পেলাম। কোভিডটা সব শেষ করে দিল। সব শেষ করে দিল। আমি শুধু ভাবি যে আমরা এত বছর বয়সেও বেঁচে আছি। আর আমাদের থেকে কত ছোট এই সুরজিৎ, ভোম্বল (সুভাষ ভৌমিক) সব চলে যাচ্ছে। কিছু ভাল লাগে না আর। সময়টা খুব খারাপ।'' প্রশ্ন করার আগেই নিজে থেকেই বলে উঠলেন, ''সুরজিতের সঙ্গে আমি কখনও একসঙ্গে খেলিনি। আমার কেরিয়ার শেষে ওঁর শুরু হয়েছিল। কিন্তু মোহনবাগান মাঠে আমি যখন কমেন্ট্রি করতাম তখন প্রত্যেক ম্যাচেই ওঁর সঙ্গে দেখা হত। মুগ্ধ হয়ে যেতাম ওঁর খেলা দেখে। ম্যাচের শেষে স্নানের আগে ওঁরা যখন বিশ্রাম নিত, তখন প্রায়ই সুরজিতের সঙ্গে দেখা করে কংগ্র্যাচুলেশন জানাতাম।''

শুধু ফুটবলার হিসেবে নন, একজন তবলা বাদক হিসেবেও খ্যাতি ছিল সুরজিৎ সেনগুপ্তর। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের সঙ্গে বেশ কয়েকবার তবলা সঙ্গতও করেছেন। সুকুমার বলছেন, ''ছোট থেকেই ওঁর বাড়িতে একটা গান-বাজনার পরিবেশ ছিল আলাদা রকমের। সুরজিতের গানের গলাটা দারুণ। মাঝে মাঝে শুনিয়েওছে। তবলাও বাজাত দারুণ। ওঁর ছেলে স্মিগ্ধদেব তো গানের লাইনেই চলে গেল পরবর্তীতে। বাবার থেকেই পেয়েছিল এটা। এই যে ওঁকে বলা হয় না যে ময়দানের শিল্পী, একদমই ঠিক। শুধু নিজে গোল করত না, গোল করাতেও ওস্তাদ ছিল। এই শিল্পের মননটা পরবর্তীতে লেখনীর মাধ্যমেও প্রকাশ পেয়েছিল ওঁর। আমি যতদূর জানি যে ওঁ নিজেই লিখত। পড়েছি অনেক লেখা। ভাষাজ্ঞান দুর্দান্ত।''

শেষ কবে কথা হয়েছিল? ষাটের দশকের ময়দানের তারকা রাইট উইঙ্গার সুকুমার বলছেন, ''মাস পাঁচেক আগে আমি একটি টেলিভিশন শোয়ে সুরজিতের ছেলের গান শুনেছিলাম। আমি তখনই ফোন করে ওঁকে জানাই যে কী সুন্দর গলা স্নিগ্ধদেবের। আমি জানতাম ওঁ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু আশা করেছিলাম যে ফিরে আসবে। কিন্তু তা আর হল না। তরুণ প্রজন্মকে ওঁর আরও অনেক কিছু শেখানোর ছিল। তার আগেই চলে গেল।''

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget