এক্সপ্লোর

Manoj Tiwari on Election: ছেলের সঙ্গে ফুরফুরে মনোজ, বলছেন প্রস্তুতি ভাল ছিল বলেই উদ্বেগ নেই

টিম ইন্ডিয়ার জার্সি হোক বা কলকাতা নাইট রাইডার্স কিংবা বাংলা দল, ক্রিকেটের বাইশ গজে বহু স্মরণীয় ইনিংস রয়েছে তাঁর। যদিও এবার সম্পূর্ণ অচেনা মাঠে ব্যাট করতে নেমেছেন। রাজনীতির ময়দানে পরেছেন তৃণমূল কংগ্রেসের জার্সি।

কলকাতা: টিম ইন্ডিয়ার জার্সি হোক বা কলকাতা নাইট রাইডার্স কিংবা বাংলা দল, ক্রিকেটের বাইশ গজে বহু স্মরণীয় ইনিংস রয়েছে তাঁর। যদিও এবার সম্পূর্ণ অচেনা মাঠে ব্যাট করতে নেমেছেন। রাজনীতির ময়দানে পরেছেন তৃণমূল কংগ্রেসের জার্সি। আর রাজনীতিতে সদ্য যোগ দেওয়ার পরই তাঁকে হাওড়ার শিবপুর কেন্দ্রে টিকিট দিয়েছে দল। রবিবার 'ডি ডে'। ভোটগণনা। তার আগের দিন কেমন কাটল মনোজ তিওয়ারির?

এক সময় জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার এবিপি লাইভকে বললেন, 'আলাদা কিছু নয়। আর পাঁচটা দিনের মতোই কাটল। সকালে একটা দলীয় বৈঠক ছিল। সেটা সেরে ফিরে বাড়িতেই রয়েছি। পরিবারের সঙ্গে, ছেলে য়ুভানের সঙ্গে সময় কাটাচ্ছি।'

ফল ঘোষণার আগের দিন স্নায়ুর চাপ টের পাচ্ছেন না? মনোজ বলছেন, 'ক্রিকেটের মাঠে প্রস্তুতি ভালভাবে না নিলে, পরিশ্রম না করলে, উদ্বেগ থাকে। ফলাফল নিয়ে নিশ্চিত না হলে স্নায়ুর চাপে ভোগার ব্যাপার থাকে। আমাদের প্রস্তুতি দুর্দান্ত হয়েছিল। প্রচুর পরিশ্রম করেছি। শুধু আমি নয়, গোটা দল। তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। গলা শুনেই বুঝতে পারবেন। মানুষের দরজায় দরজায় গিয়েছি। সকলে আমাকে গ্রহণ করেছেন। শিবপুর কেন্দ্রে শুধু নয়, গোটা রাজ্যে লক্ষ লক্ষ মানুষ আমাদের ভোট দিয়েছেন। মানুষের এই অভূতপূর্ব সাড়া আমাদের জয়ের ব্য়াপারে প্রত্যয়ী করে তুলেছে।'

মনোজ বলছেন, 'মানুষের বাড়ি বাড়ি গিয়েছি। লোকজন সেলফি তুলেছেন, কেউ মালা পরিয়েছেন। সকলেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আত্মবিশ্বাসও বেড়েছে।' ফল প্রকাশের আগের দিন পুজো দিলেন? মনোজ বলছেন, 'একদিন দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। বাড়িতেই পুজো হয়। এছাড়া আবাসনে শিবমন্দির ও মা কালীর মূর্তি রয়েছে। পুজো দিই। করোনা আবহে বাইরে যাওয়া হচ্ছে না। পুজো প্রত্যেক দিনই করি।' হেসে যোগ করছেন, 'শুধু কাজের সময় ভগবানকে ডাকলে হয় না। প্রত্যেক দিনই আমি বা সুস্মিতা পুজো করি। আর মানুষের পাশে সারা বছর থাকতে হবে। ঈশ্বরও সব দেখছেন। রবিবার সকালেই গণনাকেন্দ্রে পৌঁছে যাব। এক ইঞ্চিও জমি ছাড়া চলবে না।'

ভোটের মরসুমেই আইপিএল। মনোজ বলছেন, 'আইপিএলের খুব একটা খবর রাখা হচ্ছে না। বাংলায় ধারাভাষ্য দেওয়ার ও বিশেষজ্ঞ হিসাবে মতামত দেওয়ার প্রস্তাব ছিল। সময় পাইনি। তাই করিনি। তবে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা খুব একটা ভাল নয় সেটা জানি।' 

দেশ তথা বাংলার করোনা পরিস্থিতি উদ্বেগজনক। মনোজ বলছেন, 'মানুষ জানে কী করতে হবে। তবু অনুরোধ করব, নিয়ম মেনে চলুন। সব ধরনের সাবধানতা অবলম্বন করুন। ডাবল মাস্ক পরুন। ফ্যান্সি মাস্ক নয়, বিজ্ঞানসম্মত মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। পারলে ফেস শিল্ড পরুন। প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার খান। খেলার মাঠে বলি, আমাদের হাতে যা রয়েছে, সেটা করব। সেরকমই আমাদের নিয়ন্ত্রণে যেটুকু রয়েছে, সেটুকু করুন। মানুষ সতর্ক থাকলেই করোনাকে রুখে দেওয়া সম্ভব।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget