এক্সপ্লোর

India vs West Indies: করোনার ধাক্কায় বদলে গেল রোহিত-কোহলি বনাম পোলার্ডদের সিরিজের সূচি

Ind vs WI Exclusive: করোনার ধাক্কায় এক সময় প্রশ্ন তৈরি হয়েছিল সিরিজের ভবিষ্যৎ নিয়ে। শেষ পর্যন্ত অবশ্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হচ্ছে। তবে কিছুটা বদলে যাচ্ছে সিরিজের সূচি।

কলকাতা: করোনার ধাক্কায় এক সময় প্রশ্ন তৈরি হয়েছিল সিরিজের ভবিষ্যৎ নিয়ে। শেষ পর্যন্ত অবশ্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হচ্ছে। তবে কিছুটা বদলে যাচ্ছে সিরিজের সূচি।

ভারতীয় দল (Team India) এখন দক্ষিণ আফ্রিকায়। টেস্ট সিরিজের পর প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজ খেলার পরই দেশের মাটিতে পরীক্ষা দিতে হবে মেন ইন ব্লু-কে। ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ক্যারিবিয়ানরা। প্রথমে হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তারপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমে কথা ছিল ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে যথাক্রমে আমদাবাদ, জয়পুর ও কলকাতায়। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে কটক, বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে। বুধবার বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির বৈঠকে ঠিক হয় যে, দুটি কেন্দ্রে হবে সবকটি ম্যাচ। সেই সঙ্গে ঠিক হয়, সূচিতেও কিছু বদল আনা হবে।

প্রথমে ঠিক ছিল, ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর শুরু হবে ওয়ান ডে সিরিজ দিয়ে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে কায়রন পোলার্ডদের ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি। বুধবারের বৈঠকে ঠিক হয়েছে, তৃতীয় ওয়ান ডে ম্যাচ একদিন পিছিয়ে ১৩ ফেব্রুয়ারি আয়োজিত হবে।

ওয়ান ডে সিরিজের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল ১৫, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। বুধবার সন্ধ্যায় এবিপি লাইভকে বোর্ডের এক প্রভাবশালী কর্তা বললেন, পরিবর্তিত সূচিতে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ১৬ ফেব্রুয়ারি। পরের দুটি ম্যাচের দিন অবশ্য অপরিবর্তিত থাকছে।

লড়াই করে রোহিত-কোহলিদের ৩ ম্যাচ পেল ইডেন

পাশাপাশি কোভিড পরিস্থিতিতে মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকবে, নাকি ফাঁকা মাঠে খেলা হবে, তাও চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে তা চূড়ান্ত করা হবে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget