এক্সপ্লোর

Sourav Ganguly: গত তিন বছরে ভারতীয় ক্রিকেটে অনেক উজ্জ্বল অধ্যায় রয়েছে: সৌরভ

BCCI: সৌরভের ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ থেকে সরে যাওয়ার খবরে বঙ্গ ক্রিকেটপ্রেমীরা হতাশ। সৌরভের অনুরাগীরা হাহুতাশ করছেন।

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) শীর্ষপদ থেকে সরে যেতে কার্যত বাধ্য হচ্ছেন তিনি। ক্রিকেট প্রশাসনে তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও কোনও মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। বঙ্গ ক্রিকেটের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, সিএবি-র মসনদে ফিরতে পারেন তিনি। প্রেসিডেন্ট পদে জমা দিতে পারেন মনোনয়ন।                                                               

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজে যদিও মনে করেন, আজীবন কেউ ক্রিকেট প্রশাসনে থাকবেন না। সেই সঙ্গে তাঁর আমলে ভারতীয় ক্রিকেট যে উজ্জ্বল পথে গিয়েছে, তাও তুলে ধরছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।                  

বৃহস্পতিবার বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হল সৌরভকে। সেই অনুষ্ঠানে সৌরভ বলেছেন, 'নিজে ক্রিকেট খেলেছি। ক্রিকেট প্রশাসনও সামলেছি। সেই অভিজ্ঞতা থেকে বুঝেছি যে, ক্রিকেট প্রশাসকের কাজটা অপেক্ষাকৃত সহজ। তবে একসঙ্গে অনেক কিছু করতে হয়। আমি খুব ভালবাসি এই কাজটা। যদি গত তিন বছর ভারতীয় ক্রিকেটের দিকে দেখেন, দেখবেন অনেক কিছু ভাল হয়েছে।'                                                                                                         

নিজের মন্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন সৌরভ। বলেছেন, 'করোনাকালে আইপিএল আয়োজন করা, মহিলাদের ক্রিকেট, অনেক ইতিবাচক ছবি রয়েছে। মহিলা ক্রিকেট দল রুপো জিতেছে (কমনওয়েলথ গেমসে)। বিদেশে ভারতীয় পুরুষদের দল খুব ভাল খেলেছে। ভারতীয় ক্রিকেটে এখন প্রচুর প্রাণশক্তি।'                                                                                   

সৌরভের ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ থেকে সরে যাওয়ার খবরে বঙ্গ ক্রিকেটপ্রেমীরা হতাশ। সৌরভের অনুরাগীরা হাহুতাশ করছেন। সৌরভ নিজে যদিও নির্লিপ্ত থাকছেন। বলছেন, 'আজীবন কেউ খেলে যেতে পারে না। প্রশাসকও থাকতে পারে না।'

আরও পড়ুন: চমক! বোর্ড ছেড়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ? মনোনয়ন জমা দেওয়া নিয়ে তুঙ্গে জল্পনা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget