এক্সপ্লোর

Jayant Yadav Exclusive: দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ না পেলে ভেঙে পড়ব না, বলছেন কিউয়ি বধের অন্যতম নায়ক

Indian Cricket Team: ৪ বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন জয়ন্ত যাদব। দলে ফিরেই নজর কেড়েছেন হরিয়ানার অফস্পিনার। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে কিউয়িদের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছেন।

কলকাতা: তিনি যখন শেষবার ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন, বিজ্ঞানীরা ছাড়া করোনা ভাইরাসের নাম পর্যন্ত শোনেননি কেউ। আমেরিকার মসনদে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে ফের তালিবানি শাসন কায়েম হয়নি।

চার বছর পর ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন জয়ন্ত যাদব (Jayant Yadav)। আর দলে ফিরেই নজর কেড়েছেন হরিয়ানার অফস্পিনার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের (Ind vs NZ) দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে কিউয়িদের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছেন। সাড়ে তিন দিনে টেস্টে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। যে জয়ের অন্যতম কারিগর জয়ন্তও।

টেস্টে জাতীয় দলের হয়ে ফের মাঠে নামতে পেরে উচ্ছ্বসিত ৩১ বছরের অফস্পিনার। মুম্বইয়ে সিরিজ জয়ের পরই ফিরেছেন গুরগাঁওয়ে নিজের বাড়িতে। মঙ্গলবার সেখান থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে জয়ন্ত বললেন, 'ভারতীয় টেস্ট দলে ফিরতে পারাটা অসাধারণ অনুভূতি। ভাষায় প্রকাশ করা যাবে না। ড্রেসিংরুমের আবহটা চমৎকার। সব কিছুই পরিকল্পনামাফিক হয়েছে। ম্যাচে প্রভাব ফেলতে পেরে ভাল লাগছে। উত্তেজনা, স্নায়ুর চাপ, আনন্দ, সব মিলিয়ে মিশ্র অভিজ্ঞতা।'

২০১৬ সালে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক। সেই সিরিজে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেঞ্চুরিও করেছিলেন। টেস্টে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি করে ভেঙে দিয়েছিলেন ফারুখ ইঞ্জিনিয়ারের রেকর্ড। জয়ন্তর আগে পর্যন্ত ৯ নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানের (৯০) ইনিংস ছিল ফারুখের।

ঘটনা হল, সেই ওয়াংখেড়েতেই প্রত্যাবর্তন ঘটালেন জয়ন্ত। দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন। মাঝের সেই চার বছরে কখনও অবসাদ গ্রাস করেনি? 'হতাশ হইনি। অস্ট্রেলিয়া সিরিজের পর চোট পাই। সেই কারণে বাদ পড়ি। আমি বিশ্বাস করি, যা হয় ভালর জন্যই হয়। চোট কোনও ক্রিকেটারের কাছেই ভাল নয়। তবে এরকম সময় অনেক কিছু শিখিয়ে যায়। যখনই সুযোগ পেয়েছি, নিজের সেরাটা দিয়েছি,' বলছিলেন জয়ন্ত। যোগ করলেন, 'নিজেকে মানসিকভাবে চাঙ্গা রাখাটা কঠিন। প্রত্যেক মানুষেরই একটা সাপোর্ট সিস্টেম থাকে। আমার পরিবার, আমার স্ত্রী, মা, বোন, বন্ধুরা আমাকে সবসময় সমর্থন করে গিয়েছে। হরিয়ানা ক্রিকেট সংস্থা ও অনিরূদ্ধ চৌধুরি সব সময় উৎসাহ দিয়েছেন। সাহায্য করেছেন। আমার প্রত্যাবর্তনের নেপথ্যে সব কারণগুলোই কাজ করেছে।'

সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত। যে সফরের আগে রবীন্দ্র জাডেজা সুস্থ হয়ে উঠবেন। থাকবেন আর অশ্বিন ও অক্ষর পটেল। চার স্পিনার নিয়ে যাওয়ার সম্ভাবনা কম। নজরকাড়া প্রত্যাবর্তন ঘটানোর পরেও দক্ষিণ আফ্রিকাগামী দলে সুযোগ না পেলে? প্রশ্ন শুনে কিছুক্ষণ যেন থামলেন জয়ন্ত। তারপর পরিণত গলায় বললেন, 'খেলোয়াড় হিসাবে কিছু ব্যাপার আমাদের নিয়ন্ত্রণে থাকে। যেমন পরিশ্রম করা, নিজের সেরাটা দেওয়া, মাঠে পরিকল্পনাগুলো কাজে লাগানো। আর কিছু ব্যাপারের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। যেমন বৃষ্টির জন্য খেলা ভেস্তে যাওয়া বা দল নির্বাচন। আমার কাজ হল নিজের কাজটা করে যাওয়া। দলে থাকব কি না ঠিক করবেন নির্বাচকেরা। দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পেলে দারুণ হবে। না পেলেও ভেঙে পড়ব না। এই সিরিজ থেকে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। সেটা কাজে লাগিয়ে মানসিকভাবে ও দক্ষতার দিক থেকে আরও উন্নতি করতে থাকব।'

মা লক্ষ্মী ১৮ বছর আগে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। জয়ন্ত তখন সদ্য কিশোর। বিমাতা জ্যোতি যাদব অবশ্য ছেলের ওপর কোনও আঁচ পড়তে দেননি। পাশে থেকেছেন। ছোটবেলার সেই কঠিন অধ্যায় জয়ন্তকে মানসিকভাবে আরও পোক্ত করে তুলেছে বলে মনে করেন তাঁর ঘনিষ্ঠরাও।

দলে ফিরে ছাপ রেখেছেন। তবু, জাতীয় দলে তাঁর জায়গা পাকা কি না, হলফ করে বলা যাচ্ছে না। চিরলড়াকু জয়ন্ত তাই কোমর বাঁধছেন পরের লড়াইয়ের জন্য।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget