এক্সপ্লোর

ABP Ideas Of India: বিশ্বক্রীড়ায় শ্রেষ্ঠ স্থান পেতে কী করণীয় ১৩৬ কোটির দেশের? আলোচনায় কপিল, লিয়েন্ডার ও জাফর

স্বাধীনতার পর থেকে ক্রীড়াক্ষেত্রে ভারত অনেক কিছুই অর্জন করেছে। গোটা বিশ্বক্রীড়ার মানচিত্রে প্রথম স্থানে উঠে আসতে ১৩৬ কোটির দেশের কী করণীয়?

নয়াদিল্লি: কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা দেশকে ক্রীড়াপ্রেমী দেশ বলা যায়? কোনও একটা গেমসে নৈপুণ্য বা কোনও একটা খেলা কি দেশকে ক্রীড়াপ্রেমী করে তুলতে পারে?

এ নিয়ে তর্ক চলতে পারে। তবে সকলে একটা বিষয়ে একমত হবেন যে, বিশ্বমঞ্চে ভারতের অ্যাথলিটরা তাঁদের মুন্সিয়ানার যে পরিচয় দিয়েছেন, তাতে গোটা দেশের ক্রীড়ানৈপুণ্য নিয়ে একটা ধারণা তৈরি করা যেতেই পারে।

ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, ক্রীড়াজগতে অন্যতম শক্তিশালী দেশের তকমা পাওয়া অস্ট্রেলিয়ার দাপট রাতারাতি হয়নি। দীর্ঘকালীন ভিত্তিতে ভাল পারফরম্যান্সের জোরে তৈরি হয়েছে। ১৯৭৬ সালের মন্ট্রিয়ল অলিম্পিক্স। হাজারো প্রচেষ্টা সত্ত্বেও কোনও স্বর্ণপদক পেল না অস্ট্রেলিয়া। একটি রুপো ও চারটি ব্রোঞ্জ, সাকুল্যে ৫টি পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অস্ট্রেলিয়াকে। সেই ধাক্কায় নড়ে গিয়েছিল গোটা দেশ। তখনই সিদ্ধান্ত হয়, ব্যর্থতার ছবিটা পাল্টানোর জন্য কিছু একটা করতেই হবে। আত্মসমীক্ষায় বসেন অজি ক্রীড়া প্রশাসকেরা। তৈরি হয় অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস। সালটা ১৯৮১। এই ইনস্টিটিউটের লক্ষ্যই ছিল, দেশের অ্যাথলিটদের ভবিষ্যৎ প্রজন্ম তুলে আনা।

এমনকী চিন, যাদের অলিম্পিক্সে অংশগ্রহণ শুরু ব্রিটেন, এমনকী ভারতেরও পরে, দীর্ঘকালীন পরিকল্পনার ভিত্তিতে অলিম্পিক্সে সেরার জায়গা অর্জন করে নিয়েছে। রাতারাতি হয়নি। ২০২২ সাল পর্যন্ত পরিসংখ্যা ধরলে, গ্রীষ্মকালীন অলিম্পিক্সে মোট ১১ বার অংশ নিয়ে চিন একবার প্রথম, তিনবার দ্বিতীয় ও দুবার তৃতীয় স্থান পেয়েছে।

স্বাধীনতার পর থেকে ৭৫ বছরে ক্রীড়াক্ষেত্রে ভারত অনেক কিছুই অর্জন করেছে। অলিম্পিক্স হকিতে সোনা থেকে শুরু করে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন, ব্যক্তিগত নৈপুণ্য রং ছড়িয়েছে। তাহলে গোটা বিশ্বক্রীড়ার মানচিত্রে প্রথম স্থানে উঠে আসতে ১৩৬ কোটির দেশের কী করণীয়?

তা নিয়েই আলোচনা করবেন দেশের তিন ক্রীড়ানক্ষত্র। কপিল দেব, লিয়েন্ডার পেজ ও জাফর ইকবাল। এবিপি নেটওয়ার্ক আয়োজিত, ওয়াইল্ড স্টোন পরিবেশিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' (ABP Ideas Of India) আলোচনাচক্রে। ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য বিশ্লেষণ করার পাশাপাশি ভবিষ্যতের দিকনির্দেশও করবেন তিন কিংবদন্তি। মুম্বইয়ে দু'দিনের আলোচনাচক্র আয়োজিত হবে ২৫-২৬ মার্চ। খেলাধুলো ছাড়াও তাতে বিভিন্ন ক্ষেত্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget