এক্সপ্লোর

Ind vs NZ Exclusive: স্ত্রী ডেঙ্গি আক্রান্ত, মাঠে নেমে দুরন্ত পারফরম্যান্স করে মন জিতলেন ঋদ্ধিমান

Ind vs NZ: ঋদ্ধি যখন দেশের হয়ে মাঠে লড়াই করছেন, তখন লড়তে হচ্ছে তাঁর স্ত্রী দেবারতিকেও। প্রতিপক্ষ যেখানে অদৃশ্য। ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ঋদ্ধির স্ত্রী। প্রত্যেক দিন চলছে প্লেটলেট কাউন্ট নিয়ে উদ্বেগ।

কলকাতা: দল বিপাকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা সময় ১০৩/৬ হয়ে গিয়েছিল ভারত। আর এক উইকেটের পতন মানে পরাজয়ের আশঙ্কা জাঁকিয়ে বসা গোটা শিবিরে।

ঠিক সেই সময়ই ব্যাট হাতে এক অনবদ্য লড়াই শুরু করেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ঝকঝকে হাফসেঞ্চুরি করে ভারতীয় দলকে অক্সিজেন দিলেন বঙ্গ উইকেটকিপার-ব্যাটার। সোমবার, টেস্ট ম্যাচের শেষ দিন যে ভারতীয় দল জয়ের লক্ষ্যে ঝাঁপাতে পারল, তার নেপথ্যেও ঋদ্ধির অপরাজিত ৬১ রানের ইনিংস। যে ইনিংস দেখে ফের ঋদ্ধির নামে জয়জয়কার শুরু হয়ে গিয়েছে।

যদিও শুনলে চমকে উঠবেন যে, ঋদ্ধি যখন দেশের হয়ে মাঠে লড়াই করছেন, তখন একটি যুদ্ধে লড়তে হচ্ছে তাঁর স্ত্রী দেবারতিকেও। প্রতিপক্ষ যেখানে অদৃশ্য। কারণ, ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ঋদ্ধির স্ত্রী। প্রত্যেক দিন চলছে প্লেটলেট কাউন্ট নিয়ে উদ্বেগ। স্ত্রীর অসুস্থতার খবর ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে ঋদ্ধিমানকেও। কিন্তু দেশের প্রতি কর্তব্যে তিনি অবিচল। যাবতীয় উদ্বেগ মাঠের বাইরে রেখে অসমসাহসী ইনিংস খেলেছেন। পঞ্চম দিন উইকেটের পিছনে গ্লাভস হাতেও সাবলীল। ঋদ্ধির যে মানসিকতার হদিশ পেয়ে কুর্নিশ করছেন সকলে।

রবিবার তিনি যখন ব্যাট করতে নামলেন, ভারতের স্কোর ১০৩/৬। নিউজিল্যান্ডের চেয়ে মাত্র ১৫২ রানে এগিয়ে। কোনও কোনও মহলে উদ্বেগ তৈরি হয়ে গিয়েছে যে, ভারতই না ম্য়াচ হেরে বসে!

আরও পড়ুন: ৩৬ অল আউটের পর বাদ পড়েছিল শুধু ঋদ্ধিই, ছাত্রের আলোয় ফেরার দিন ক্ষুব্ধ কোচ

পরের তিন ঘণ্টা সাত মিনিট কানপুরের গ্রিন পার্ক দেখল এক বাঙালির অসামান্য লড়াই। ১২৬ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) শুধু সমস্ত সমালোচনা ও অবসর-জল্পনাকে থামিয়েই দিলেন না, দলকে দিলেন অক্সিজেন। প্রথমে শ্রেয়স আইয়ারের সঙ্গে ৬৪ রান ও পরে অক্ষর পটেলের সঙ্গে ৬৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে শিবিরে নতুন করে প্রাণের সঞ্চার করেন বঙ্গ তারকা। ১১ মাস পরে দলে ফিরেই ঝকঝকে ইনিংস।

 

Ind vs NZ Exclusive: স্ত্রী ডেঙ্গি আক্রান্ত, মাঠে নেমে দুরন্ত পারফরম্যান্স করে মন জিতলেন ঋদ্ধিমান

কানপুরে ঋদ্ধিকে লড়াই করতে হয়েছিল চার প্রতিপক্ষের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বোলিং, ঘাড়ে অসহ্য যন্ত্রণা আর ফের দল থেকে বাদ পড়ার আশঙ্কার পাশাপাশি ডেঙ্গি আক্রান্ত স্ত্রীকে নিয়ে উদ্বেগ। সব প্রতিকূলতাকে বাউন্ডারির বাইরে উড়িয়ে লড়াইয়ে জিতেছেন ঋদ্ধিই। মাঠ ছেড়েছেন মাঠা উঁচু করে। ব্যক্তিগত উদ্বেগকে পাশে সরিয়ে দেশের হয়ে পারফর্ম করে মন জিতে নিয়েছেন ঋদ্ধিমান।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget