এক্সপ্লোর

Ind vs NZ Exclusive: ৩৬ অল আউটের পর বাদ পড়েছিল শুধু ঋদ্ধিই, ছাত্রের আলোয় ফেরার দিন ক্ষুব্ধ কোচ

Ind vs NZ 1st Test: পৃথ্বী শ থেকে শুরু করে ময়ঙ্ক অগ্রবাল, অভিশপ্ত সেই দিন-রাতের টেস্টে রান পাননি কেউই। যদিও কোপ নেমে এসেছিল একমাত্র ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ওপর।

কলকাতা: ডিসেম্বরের অ্যাডিলেড। জস হ্যাজলউড ও প্যাট কামিন্সের আগুনের সামনে বিপর্যয় নেমে এল ভারতীয় শিবিরে। মাত্র ৩৬ রানে গুটিয়ে গেল ইনিংস। সর্বকালীন লজ্জা সঙ্গী হল বিরাট কোহলিদের (Virat Kohli)।

পৃথ্বী শ থেকে শুরু করে ময়ঙ্ক অগ্রবাল, অভিশপ্ত সেই দিন-রাতের টেস্টে রান পাননি কেউই। যদিও কোপ নেমে এসেছিল একমাত্র ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ওপর। পরের টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়েন বঙ্গ উইকেটকিপার। তারপর থেকে একটার পর একটা টেস্ট সিরিজ এসেছে। ঋদ্ধি থেকে গিয়েছেন উপেক্ষিত। তাঁর পরিবর্তে খেলানো হয়েছে ঋষভ পন্থকে। গোটা দুনিয়া যাঁকে বিশ্বের সেরা উইকেটকিপার হিসাবে জেনেছে, সেই ঋদ্ধিমান অপেক্ষায় থেকেছেন সুযোগের।

অবশেষে সুযোগ এল। ১১ মাস পর। আর প্রত্যাবর্তনেই নজর কাড়লেন বাংলার তারকা। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রবল চাপের মুখে অপরাজিত হাফসেঞ্চুরি করলেন। সকলের প্রশংসা আদায় করে নিল ঋদ্ধির ইনিংস।

ছাত্রের হাফসেঞ্চুরি দেখে গর্বিত ঋদ্ধিমানের শৈশবের কোচ জয়ন্ত ভৌমিক। এবিপি লাইভকে বললেন, 'এতদিন পরে ওকে খেলাল। অস্ট্রেলিয়ায় গোলাপি বল টেস্টে গোটা দল ব্যর্থ। ভারত মুখ থুবড়ে পড়ল। অথচ বাদ গেল একমাত্র ও। তারপর অস্ট্রেলিয়া সফর, ইংল্যান্ড সফর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল - কোনও ম্যাচে ওকে খেলানো হল না। কেউ ব্যর্থ হল, কেউ উইকেট ছুড়ে দিয়ে এল, অথচ কাউকে বাদ দেওয়া হল না।'

 

Ind vs NZ Exclusive: ৩৬ অল আউটের পর বাদ পড়েছিল শুধু ঋদ্ধিই, ছাত্রের আলোয় ফেরার দিন ক্ষুব্ধ কোচ

শিলিগুড়িতে জয়ন্তর অ্যাকাডেমিতে খেলেই ঋদ্ধির উত্থান। ছাত্রের প্রত্যাবর্তনের দিন গুরু বলছেন, 'এতদিন পরে নেমে সফল হওয়াটা বড় ব্যাপার। এই ইনিংস তাই অনবদ্য। বিপদের মুখ থেকে যে ইনিংস দলকে বাঁচায়, তাকেই তো আমরা বড় ইনিংস বলি। ভারতীয় দল আজ খাদের কিনারায় চলে গিয়েছিল। সেখান থেকে দায়িত্বশীল ইনিংস। প্রথমে শ্রেয়স আইয়ার ও পরে অক্ষর পটেলের সঙ্গে দারুণ দুটো পার্টনারশিপ গড়ল। ভারতের স্কোরকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছে।' যোগ করলেন, 'দলের নির্দেশ পালন করতে পেরেছে বলে ভাল লাগছে। যে যত ম্যাচই খেলুক, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় খেলা ইনিংস সকলের কাছেই কদর পায়।'

রবিবার ঋদ্ধিকে লড়াই করতে হয়েছে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বোলিং, ঘাড়ে অসহ্য যন্ত্রণা আর ফের দল থেকে বাদ পড়ার আশঙ্কা। ত্রয়ীকে বাউন্ডারির বাইরে উড়িয়ে লড়াইয়ে জিতেছেন ঋদ্ধিই। 'পিচ ব্য়াট করার জন্য খুব একটা সহজ নয়। তার ওপর ঘাড়ে ব্যথা। ম্যানেজমেন্ট বিশ্রামের পরামর্শ দিয়েছিল। শনিবার রাতে ওর সঙ্গে কথা হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, কেন মাঠে দেখা গেল না। পাপালি (ঋদ্ধিমানের ডাকনাম) বলেছিল, ফিজিও বিশ্রাম নিতে বলেছে। টিম ম্যানেজমেন্ট হয়তো সেটাই ভাল মনে করেছে,' বলছিলেন জয়ন্ত।

এই ইনিংস কি সব উপেক্ষার জবাব? জয়ন্ত বলছেন, 'জবাব কি না বলব না। পারফর্ম করতেই হবে। ও কথা কম বলে। প্রচারবিমুখ। কিন্তু লক্ষ্যে অবিচল থাকে। কাজটা সঠিকভাবে করার চেষ্টা করে।' যোগ করলেন, 'পাপালি চাপ সামলাতে পারে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চাপের মুখে খেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে। ধরে খেলতে বললে পারে। চালিয়ে খেলতে বললেও পারে।'

জয়ন্ত এখনই ছাত্রের অবসরের কোনও সম্ভাবনা দেখছেন না। বলছেন, 'ওর তো ৩৬ বছর বয়স। চল্লিশ ছুঁই ছুঁই বয়সে শোয়েব মালিক বিশ্বকাপ খেলতে পারে, রজার মিল্লা যদি অত বয়সে ফুটবল বিশ্বকাপ খেলতে পারে, ছত্রিশে পাপালি পারবে না কেন!'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Utpal Chatterjee: ১৯৮০ থেকে ২০২৬, বৃত্ত যেন সম্পূর্ণ হল উৎপল চট্টোপাধ্যায়ের, আজীবনের স্বীকৃতি দিল CAB
১৯৮০ থেকে ২০২৬, বৃত্ত যেন সম্পূর্ণ হল উৎপল চট্টোপাধ্যায়ের, আজীবনের স্বীকৃতি দিল CAB
Bengal Cricket: স্বার্থের সংঘাতের অভিযোগে ক্লিনচিট সিএবির অ্যাপেক্স সদস্যকে, চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা!
স্বার্থের সংঘাতের অভিযোগে ক্লিনচিট সিএবির অ্যাপেক্স সদস্যকে, চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা!
Asish Nehra: ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
Saurasish Lahiri: অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের
অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget