এক্সপ্লোর

Gilchrist On Pant: আসন্ন বিশ্বকাপে ভারতীয় একাদশে পন্থের সুযোগ পাওয়া উচিত, স্পষ্টবাক গিলক্রিস্ট

Rishabh Pant: ৫৮টি -টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে ঋষভ পন্থ ১২৬.২১ স্ট্রাইক রেটে মোট ৯৩৪ রান করেছেন। চলতি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পন্থের বদলে কার্তিকই একাদশে সুযোগ পেয়েছিলেন।

দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পাননি ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর বদলে দীনেশ কার্তিকই (Dinesh Karthik) কিপার-ব্যাটার হিসাবে খেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্তিক না পন্থ, কে সুযোগ পাবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে। অবশ্য অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) কিন্তু পন্থের হয়েই ব্যাট ধরছেন। 

পন্থকে খেলানোর দাবি

গিলক্রিস্ট পন্থের বিষয়ে নিজের মতামত প্রকাশ করে সাফ জানিয়ে দেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলে পন্থের সুযোগ পাওয়া অবশ্যই উচিত। অজি কিংবদন্তি বলেন, 'পন্থের সাহসিকতা এবং ও যেভাবে বোলারদের আক্রমণ করে, তাতে আমার অন্তত মনে হয় ওর নিঃসন্দেহে ভারতীয় একাদশে থাকা উচিত। ওরা দুইজনে (পন্থ ও কার্তিক) একসঙ্গেই এক দলে থাকতে পারে। তবে আমার মতে পন্থের অবশ্যই দলে থাকা উচিত।' পন্থ এবং কার্তিক, উভয় তারকাই ভারতের ১৫ জনের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। উভয়ই ভিন্ন ভিন্ন কারণে ভারতীয় একাদশে থাকার দাবি জানাতে পারেন।

রবীন্দ্র জাডেজা চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে প্রথম ছয়ে ব্যাট করার মতো পন্থ বাদে খুব বেশি বাঁ-হাতি ব্যাটারের বিকল্প নেই। অপরদিকে, দীনেশ কার্তিক হালে 'ফিনিশার' হিসাবে নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন। গিলক্রিস্ট পন্থকে অবশ্যই দলে দেখতে চান বটে, তবে তাঁর মতে পন্থ এবং কার্তিক দুইজনেই একইসঙ্গেও কিন্তু ভারতীয় দলে খেলতেই পারেন।

একসঙ্গে খেলবেন পন্থ-কার্তিক?

'ওরা দুইজনেই একসঙ্গে খেলতে পারে কি না, সেটাও কিন্তু বিবেচনা করে দেখা যেতেই পারে। আমার মতে ওরা দুইজনেই একসঙ্গে খেলতেই পারে। দীনেশ কার্তিক কিন্তু একাধিক স্থানে ব্যাট করতে পারে। ও টপ অর্ডারে খেলতে পারে, আর হালে যেমন মিডল অর্ডারে ফিনিশার হিসাবে খেলেছে, সেই ভূমিকায় খেলার বিকল্প তো আছেই। ওর টাচ গেমটা খুবই ভাল।' মত গিলক্রিস্টের। বিশ্বকাপ এখনও খানিকটা দেরি। তার আগে ভারতীয় দল এখনও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। এই দুই সিরিজের পারফরম্যান্সই কিন্তু বিশ্বকাপে একাদশে সুযোগ পাওয়া বা না পাওয়া নির্ধারণ করতে পারে। 

আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget