এক্সপ্লোর

AFC Cup ATK Mohun Bagan: বেঙ্গালুরুকে ২-০ গোলে হারিয়ে এএফসি কাপ অভিযান শুরু মোহনবাগানের

প্রথমার্ধ শেষের মিনিট ছয়েক আগে সবুজ-মেরুন জার্সিধারীদের পক্ষে প্রথম গোল রয় কৃষ্ণের। আর দ্বিতীয়ার্ধ শুরুর মিনিটেই অপর গোল শুভাশিস বসুর।

এটিকে মোহনবাগান - ২ (রয় কৃষ্ণ, শুভাশিস বসু)                          বেঙ্গালুরু এফসি-০

মালে (মলদ্বীপ) : মেজাজে মরশুম শুরু মোহনবাগানের। এএফসি কাপের গ্রুপ ডি-র ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করল এটিকে মোহনবাগান। প্রথমার্ধ শেষের মিনিট ছয়েক আগে সবুজ-মেরুন জার্সিধারীদের পক্ষে প্রথম গোল রয় কৃষ্ণের। আর দ্বিতীয়ার্ধ শুরুর মিনিটেই অপর গোল শুভাশিস বসুর। বেঙ্গালুরু এফসির পক্ষে বলের দখল বেশি থাকলেও ফাইনালে থার্ডে গিয়ে বারবার খেই হারায় সুনীল ছেত্রীর দল। অপরদিকে দুরন্ত মরশুম কাটানোর পর অধিনায়কের আর্মব্যান্ড পেয়ে প্রথম ম্যাচেই ফের একবার নিজেকে মেলে ধরেন ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণ।  গোল লক্ষ্য করে নেওয়া শটের ক্ষেত্রে দুই দলই একে অপরকে টেক্কা দিয়েছে।

চলতি মরশুমে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন তথা প্রা এইএনএলের ক্লাব এইচএনকে সিবেনিকে খেলার সুযোগ পেয়েছে সবুজ-মেরুন শিবির ছেড়েছেন সন্দেশ ঝিংগান। যদিও তাঁকে ছাড়াই এএফসি কাপের প্রথম ম্যাচের বাধা ভালোভাবেই টপকেছে অ্যান্তোনিও হাবাসের দল। গ্রুপ ডিতে পরের ম্যাচে আগামী শনিবার (২১ অগাস্ট) মাজিয়া এফসি-র বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের। আর আগামী মঙ্গলবার (২৪ অগাস্ট) ম্যাচ বসুন্ধরা কিংসদের বিরুদ্ধে।

বুধবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে স্প্যানিশ প্রশিক্ষক অ্যান্তোনিও হাবাসের চেনা প্রতি-আক্রমণে ভর করেই ম্যাচে এগোয় এটিকে মোহনবাগান। বেঙ্গালুরুর বলের দখল বেশি থাকলেও প্রয়োজনীয় রক্ষণে যাবতীয় আক্রমণ শুষে নেওয়া ও তারপর পাল্টা কাউন্টার অ্যাটাকে গোলের রাস্তা খোঁজা, চেনা স্ট্র্যাটেজিতে এশিয়ান মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতার গ্রুপপর্বের প্রথম ম্যাচে সফল সবুজ-মেরুন।

খেলার ৩৯ মিনিটের মাথায় বৌমাসের কর্নার গোলের দিকে হেড করেন শুভাশিস। যা গিয়ে পড়ে অরক্ষিত কৃষ্ণের কাছে। যা থেকে গোলের রাস্তা সহজেই খুঁজে নেন রয় কৃষ্ণ। আর ম্যাচের ৪৬ মিনিটে উইলিয়াসের পাশ ধরে এটিকে মোহনবাগানের পক্ষে দ্বিতীয় গোলটি করেন শুভাশিস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget